ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মার একটি ঢাই মাছের দাম ৫৮ হাজার ৩০০ টাকা


পদ্মার একটি ঢাই মাছের দাম ৫৮ হাজার ৩০০ টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার দুপুরে, চট্টগ্রামের জাহাঙ্গীর চৌধুরী নামে একজন সৌদি আরব প্রবাসী মাছটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে ক্রয় করেন।

জানা গেছে, মাছটি রাজবাড়ীর দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে ধরা পড়ে। এরপর মাছটির উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয় দৌলতদিয়া মৎস্য আড়তে। সেখান থেকে ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি ক্রয় করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, 'ঢাই মাছ খুব সুস্বাদু মাছ। এ মাছ সচরাচর পাওয়া যায় না। গত বছর ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি মাছ পেয়েছিলাম। মাছটি আড়ত থেকে কেনার পর চট্টগ্রামের এক সৌদি প্রবাসীর কাছে বিক্রি করে দিয়েছি।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘর থেকেই পরিবর্তন শুরু করতে হবে : চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


ঘর থেকেই পরিবর্তন শুরু করতে হবে : চসিক মেয়র

চট্টগ্রাম, ২১ জুলাই, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে, পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই। মেয়র যোগ করেন, শুধু সরকারি উদ্যোগে নয়, প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

আজ মঙ্গলবার, চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ শীর্ষক সরকারি দপ্তরসমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মপরিবেশ উন্নয়ন ও মশাবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মেয়র বলেন, একটি সমাজ বা রাষ্ট্রকে বদলাতে হলে, পরিবর্তন আগে নিজের ভেতর থেকেই শুরু করতে হবে। তিনি পরামর্শ দেন, প্রতি শনিবার অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিজেদের বাসা, আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে পারলে, একটি পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস শিশুদের ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। এই লক্ষ্যেই সিটি কর্পোরেশনের স্কুলগুলোতে ‘স্কুল হেলথ স্কিম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলা এবং পরিচ্ছন্নতা বিষয়ে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

মেয়র বলেন, নাগরিকদের মধ্যে সিভিক সেন্স বা দায়িত্ববোধ তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাসাবাড়ি থেকে শুরু করে গণপরিবহন পর্যন্ত যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ না হলে, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবুজায়নের উদ্যোগে লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ চারা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


সবুজায়নের উদ্যোগে লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ চারা প্রদান

লালমনিরহাট, ২১ জুলাই, ২০২৬ : কালীগঞ্জ উপজেলায় আজ প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় প্রমুখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রথমপর্যায়ে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজসহ মোট ২৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে দেড়হাজারটি বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের সুস্থ বিকাশে সুষম খাদ্যাভ্যাস জরুরি: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


শিশুদের সুস্থ বিকাশে সুষম খাদ্যাভ্যাস জরুরি: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনার

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ : ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ অংশগ্রহণকারী কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পোষণ করার জন্য গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুষ্টিবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় দি কিউব ইনস্টিটিউট এ সেমিনারটির আয়োজন করে।

জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ফাইনাল পর্বে উত্তীর্ণ ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ অংশ নিচ্ছে। সেমিনারে শিশুদের শারীরিক বিকাশ, মানসিক সুস্থতা এবং ক্রীড়া দক্ষতা বাড়াতে সুষম খাদ্যাভ্যাসের ভূমিকার বিষয়টি নিয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, জাঙ্ক ফুড খাওয়ার পরিমাণ কমিয়ে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর আহ্বান জানান স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা।

সেমিনারের প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি অংশগ্রহণকারীদেরকে ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, "খেলাধুলা ও জীবনে নিজের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছাতে হলে শরীরের সঠিক যত্ন নেওয়া অতি প্রয়োজন।

পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, আমাদের তরুণ ক্রীড়াবিদদের জাঙ্ক ফুড পরিহার করে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত। স্কুল কিংবা অনুশীলন শেষে একটি ডিম, একটি কলা অথবা এক গ্লাস দুধও তাদের সুস্বাস্থ্যের জন্য বড় ভূমিকা রাখবে।"

প্রতিমন্ত্রী আরও বলেন, "যদি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে খেলাধুলার মাধ্যমে আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা সম্ভব হবে। তাদের হাত ধরেই বাংলাদেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে।"

সেমিনারে পুষ্টিবিদ ও পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ইসরাত জাহান বলেন, কিশোর ক্রীড়াবিদদের শক্তি ও পুষ্টির চাহিদা তুলনামূলকভাবে বেশি। এজন্য তিনি তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফল, শাকসবজি এবং ডিম, মাছ ও মুরগির মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দেন।

এছাড়া, নিয়মিত দুধ পান করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুধে থাকা ক্যালসিয়াম ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান হাড় ও পেশি শক্তিশালী রাখতে এবং শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাতে দারুণ সহায়ক।

অনুষ্ঠানের নিউট্রিশন পার্টনার হিসেবে আরলা ডানো শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত দুধ পানের গুরুত্বের ওপর আলোকপাত করে। এ বিষয়ে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান আনোয়ারুল আমিন বলেন, "বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ এই সময়ে সঠিক পুষ্টি ও নিয়মিত দুধ পান শিশুদের শরীরকে শক্তিশালী করবে, তাদের কর্মশক্তি ধরে রাখতে সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে ভিন্নতা আনবে। তরুণ ক্রীড়াবিদদের আরও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করতে ডানো ডেইলি পুষ্টি নিয়ে এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।"

সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এ সময় সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার জন্য তাদেরকে ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেফতার

ঢাকা, ২১ জুলাই ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা শহরে ৩৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, মতিঝিল বিভাগে ২৯ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ৯৩ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩২ জন, সিটিটিসি কর্তৃক ২ জন এবং গোয়েন্দা বিভাগের ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানের সময় তাদের হেফাজত থেকে মোট ৩ হাজার ৩৫৬ ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩ টি মোবাইল ফোন, ১ টি পাসপোর্ট, ৪ টি চাকু, ৮০ টি সিমকার্ড, ৫ টি মোবাইল চার্জার, ২ টি মাল্টিপ্লাস এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়, যার ফলে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%