ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অধ্যাপক আবুল কাসেমের অসমাপ্ত কাজ বাস্তবায়নে উদ্যোগ: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী


অধ্যাপক আবুল কাসেমের অসমাপ্ত কাজ বাস্তবায়নে উদ্যোগ: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অসমাপ্ত কাজ ও স্মৃতি অক্ষুণ্ণ রাখতে যা কিছু করা প্রয়োজন, তা মন্ত্রণালয় করবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

প্রধামন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সোমবার (০৬ জুলাই) সকালে বাংলা একাডেমিতে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ বিষয়টি জানান তিনি।

বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক ও চিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার সহকর্মী, শিক্ষার্থী, লেখক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষ কর্মস্থল বাংলা একাডেমি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, অপরাজেয় বাংলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সব জায়গায় ছিল শোক ও শ্রদ্ধার আবহ।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

জ্ঞানচর্চা, সাহিত্য সমালোচনা এবং মুক্তবুদ্ধির চর্চায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন একজন উজ্জ্বল নাম। তাঁর মৃত্যুতে দেশের শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সকালে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে তার শেষ কর্মস্থল বাংলা একাডেমিতে নেয়া হয়।

বরেণ্য এ শিক্ষাবিদকে শ্রদ্ধা জানাতে সংস্কৃতি বিষয়কমন্ত্রী বলেন, "শিক্ষা-সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন আবুল কাসেম ফজলুল হক। তার অসমাপ্ত কাজ সম্পন্ন ও স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়।"

বাংলা একাডেমিতে দ্বিতীয় জানাজা শেষে বেলা ১১টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে, অপরাজেয় বাংলার পাদদেশে নেয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে আবুল কাসেম ফজলুল হককে বিদায় জানানো হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আবুল কাসেম ফজলুল হককে শেষ জানাজা দেয়া হয়, পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করেন বরেণ্য শিক্ষাবিদকে।

আবুল কাসেম ফজলুল হক গতকাল রোববার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৮৬ বছর।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে দেশের শিক্ষা-সংস্কৃতির অঙ্গনে গভীর শোক নেমে আসে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ৩ জনের

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূজগাং ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে...

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরে আনুমানিক ৩০ বছরের বয়সী একটি অজ্ঞাত পরিচয়ের যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) ভোরের দিকে সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরনে কালো রঙের টি-শার্ট এবং নেভি ব্লু রঙের জিন্সের প্যান্ট ছিল। তবে, তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এখনও।

মুন্সীরহাট এলাকার বাসিন্দা শরীফ হোসেন লিখছেন, রবিবার (৫ জুলাই) রাতে মুন্সীরহাট বাজারের বাসস্ট্যান্ডে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় তিনি ওই যুবককে বাজারের ব্রিজের ওপর বসে থাকতে দেখেন। পরিচয়ের জন্য জানতে চাইলে, যুবক নিজেকে শ্রমিক বলে জানান, তবে ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দেননি।

পিবিআই চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক তরুণ কান্তি দে জানিয়েছেন, যুবকের পরিচয় শনাক্ত করার জন্য দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করা হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষা চলছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বন্দুক হামলা, চার শিশুসহ আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


নিউইয়র্কে বন্দুক হামলা, চার শিশুসহ আহত ৮

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের ছুটির রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় ঘটে যাওয়া গোলাগুলির ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন, এর মধ্যে চারটি শিশু রয়েছে। রোববার (৫ জুলাই) এবিসি নিউজের সূত্রে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এই সংবাদটি প্রকাশ করেছে।

নিউইয়র্ক পুলিশ এবিসি নিউজকে যখন একটি বিবৃতিতে জানিয়েছে, তখন তারা জানিয়েছেন যে, শনিবার রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ নম্বর স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে পৌঁছানোর পর তারা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে পাশাপাশি এলাকা ঘিরে তদন্ত শুরু করে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে পুলিশ জানায়, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছেন। আহত শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘटनাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশ কর্তৃক। তবে এই ঘটনার সঙ্গে জড়িত এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। গোলাগুলির ঘটনাটি কেন ঘটেছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টিতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে, এই ব্যস্ত এলাকায় সংঘটিত গোলাগুলির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি নিউইয়র্ক পুলিশ। এ তথ্যটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে বিদ্যুৎ বিভাগের যে ব্যাখ্যা দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে বিদ্যুৎ বিভাগের যে ব্যাখ্যা দিয়েছে

সদ্য বিদায়ী জুন মাসে যেসব অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে বিদ্যুৎ বিভাগ ব্যাখ্যা প্রদান করেছে। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, এই 'ভুতুড়ে বিল'-এর পেছনে কিছু করণিক ভুল শনাক্ত করা হয়েছে এবং এই ভুলগুলো ইতোমধ্যে যথাযথভাবে প্রতিকার করা হয়েছে।

মিরানা মাহরুখ সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, জুন মাসে অধিকাংশ ক্ষেত্রে বিল বৃদ্ধি ট্যারিফ বৃদ্ধির কারণে ঘটেছে, পাশাপাশি বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি অন্যতম একটি কারণ। বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে গ্রাহকদের ব্যবহার বেড়ে যাওয়া এবং উচ্চতর স্ল্যাবের কারণে অনেকের বিদ্যুৎ বিল বাড়ছে। তবে, কিছু ক্ষেত্রে আমরা করণিক ভুল শনাক্ত করেছি এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথভাবে প্রতিকার করা হয়েছে।

তিনি উদাহরণ টেনে বলেন, খাগড়াছড়িতে একটি করণিক ভুল হয়েছিল। সেখানে এক গ্রাহকের ইউনিট ৭০ থাকার কথা ছিল, কিন্তু করণিক ভুলের কারণে সেটি ৭০০ ইউনিট হয়ে যায়। ফলে ওই ইউনিটগুলোর উপর যখন বিদ্যুতের মূল্য গুণ করা হয়, তখন একটি অস্বাভাবিক বিল তৈরি হয়। এই করণিক ভুলের জন্য দায়ী সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা ও কর্মচারী ছিলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে গ্রাহককে তার বিল সংশোধন করে দেওয়া হয়েছে।

এছাড়া 'ভুতুড়ে বিলের' অভিযোগের অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। মিরানা মাহরুখ বলেন, সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে যাতে গ্রাহকদের ওপর ব্যয়ের পূর্ণ চাপ না পড়ে। এছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো, প্রিপেইড ও স্মার্ট মিটারিং সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল সম্পর্কে কোনো সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগের জন্য আমরা অনুরোধ করছি। এবং প্রয়োজন হলে মিটার পরীক্ষা, বিল পুনর্যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সব ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%