০৭:২৫ পি.এম
শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের নামে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি আবাসিক হল নির্মাণের ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শহীদের স্মরণে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
উপাচার্য উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মিতব্য চারটি নতুন আবাসিক হলের মধ্যে একটি হবে 'শহীদ আবু সাঈদ হল'। তিনি জানান, শহীদ আবু সাঈদ একটি জাতীয় বীর। ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি ও জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অম্লান রাখার প্রয়োজন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ বিষয়ে তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসে 'আবু সাঈদ গেট' নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং শিগগিরই এই নির্মাণকাজ শুরু হবে।
অনুষ্ঠানে উদ্বোধকের আসনে ছিলেন শহীদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও বকুল মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী গণ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন