ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারত-পাকিস্তান উত্তেজনায় সার্কের আস্থা সংকটে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ভারত-পাকিস্তান উত্তেজনায় সার্কের আস্থা সংকটে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত-পাকিস্তানের উত্তেজনার কারণে সার্কের অন্যান্য দেশের মধ্যে রাজনৈতিক বিশ্বাস ক্ষুণ্ণ হয়েছে।

তিনি সোমবার (০৬ জুলাই) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটিজ্যিক স্ট্রাডিজের আয়োজিত সার্ক নিয়ে সেমিনারে এই মন্তব্য করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরে সার্কের সব সদস্য রাষ্ট্রের সঙ্গে আলাদাভাবে আলোচনা হয়েছে। তারা সবাই সার্ককে কার্যকর করতে আগ্রহী।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এছাড়া বিমসটেক ও সার্ক এশিয়ায় প্রতিযোগিতা তৈরি করবে না বরং সহযোগী হিসেবে কাজ করবে বলেও তিনি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের টাকার জন্য বাবাকে হত্যা করল ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


মাদকের টাকার জন্য বাবাকে হত্যা করল ছেলে

নওগাঁয় মাদকের টাকা না পেয়ে মহাতাব সরকার (৬২) নামে একজন রিকশাচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার নিজ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।

এই ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘাতক সুমন দীর্ঘ কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। এই কারণে তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়শই ঝগড়া এবং বিবাদ লেগে থাকতো। রোববার রাতে সুমন তার বাবার কাছে ৫ হাজার টাকা চেয়েছিল।

কিন্তু যখন বাবা টাকা দিতে অস্বীকার করেন, তখন বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক সময় সুমন হাতের কাছে থাকা একটি কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে মহাতাব সরকার মাটিতে লুটিয়ে পড়লে সুমন পুনরায় ইট দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে।

নিহতের মরদেহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় মাদকের ব্যাপক বিস্তার ঘটে গেছে। যার ফলস্বরূপ এলাকার উঠতি বয়সী অনেকেই মাদক সেবনে জড়িয়ে পড়েছে।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু ধর্ষণ মামলায় নারীসহ ২ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


শিশু ধর্ষণ মামলায় নারীসহ ২ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে ২ নম্বর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এই রায় ঘোষণা করেন।

 

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী উপেজাল তিলছড়া গ্রামে ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে তালের পিঠা বানানোর কথা বলে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। আর এই অপরাধে তাকে সম্পূর্ণ সহযোগিতা করেন দ্বিতীয় আসামি উজ্জ্বলের প্রতিবেশী কাকিমা কল্পনা বিশ্বাস।

 

এই ঘটনার দীর্ঘ ৬ বছর পর বিচারিক প্রক্রিয়া এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। রায়ে দণ্ডিতদের অর্থদণ্ড ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

 

 

এ বিষয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ শিশু নির্যাতন মহামারি আকার ধারণ করেছে। সেই সময়ে বিজ্ঞ আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে মনে করি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ নম্বর সতর্ক সংকেতে মোংলা বন্দরে খাদ্যবাহী জাহাজের খালাস কার্যক্রম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


৩ নম্বর সতর্ক সংকেতে মোংলা বন্দরে খাদ্যবাহী জাহাজের খালাস কার্যক্রম বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের ফলে উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

উত্তাল সাগরের কারণে সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। বৈরী আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত খাদ্যবাহী জাহাজের পণ্য খালাস বন্ধ হয়ে রয়েছে।

রোববার (৫ জুলাই) রাত থেকে বাগেরহাটের মোংলাসহ সমগ্র উপকূলীয় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। এর সাথে দফায় দফায় দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটছে।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মোংলা সমুদ্রবন্দর থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে উপস্থিত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো সতর্ক অবস্থায় রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত জেটি ও পশুর চ্যানেলে পণ্য খালাস ও পরিবহনের কাজ সীমিত পরিসরে সচল রয়েছে। তবে বন্দরে অবস্থানরত খাদ্যবাহী (চাল) জাহাজের খালাস কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। আবহাওয়া আরও খারাপ হলে অন্যান্য জাহাজের কাজও সাময়িক বন্ধ রাখা হতে পারে।

এদিকে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সুন্দরবন ও বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলেদের সুন্দরবন এবং গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে কানাইনগর, জয়মনি ও চিলা এলাকার নদীগুলোতে অনেক ট্রলার আশ্রয় নিয়ে নিয়েছে।

নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের মোংলাসহ আশপাশের নিচু এলাকাগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বেশি উচ্চতার জলোচ্ছ্বাস এবং অতি ভারী বর্ষণ হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে শিক্ষক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


চাঁদপুরে শিক্ষক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত

চাঁদপুর পৌরসভা নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের মাঝে দীর্ঘসময় ধরে বকেয়া থাকা প্রভিডেন্ট ফান্ডের অর্থের চেক সম্প্রতি বিতরণ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শিক্ষক এবং কর্মচারীরা পাওনা টাকা হাতে পেয়ে হাসিতে মুখরিত হয়ে ওঠেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে চাঁদপুর পৌরসভা অফিসে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হাতে প্রভিডেন্ট ফান্ডের চেক তুলে দেন পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন।

এই বিশেষ অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিশা সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার সূত্রে জানা যায়, এই দফায় মোট ১২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মাঝে ৭৯ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকার প্রভিডেন্ট ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে।

চেক বিতরণের পর মো. এরশাদ উদ্দিন বলেন, কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে পৌর প্রশাসন বদ্ধপরিকর। তিনি জানিয়েছেন, 'আমার দায়িত্ব গ্রহণের পর এর আগেও প্রভিডেন্ট ফান্ড বাবদ আরও ২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এরই প্রেক্ষাপটে আজ এই চেক হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে অবশিষ্ট সকল অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থও দ্রুত পরিশোধ করা হবে।'

এদিকে, দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রভিডেন্ট ফান্ডের চেক হাতে পেয়ে কয়েকজন প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী আবেগে আপ্লুত হয়ে পড়েন।

তাদের মধ্যে বেশ কয়েকজন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইতিপূর্বে দীর্ঘদিন ধরে নিজেদের কষ্টার্জিত প্রাপ্য অর্থের জন্য পৌরসভায় বারবার যোগাযোগ করতে হয়েছে এবং বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়েছে। তবে বর্তমান প্রশাসক কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তাদের বাড়ি থেকে ডেকে এনে অত্যন্ত সম্মানের সঙ্গে বোঝাপড়ার টাকার চেক বুঝিয়ে দিয়েছেন। এই মানবিক ও সম্মানজনক উদ্যোগের জন্য তারা পৌরসভার প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%