প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুর পৌরসভা নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের মাঝে দীর্ঘসময় ধরে বকেয়া থাকা প্রভিডেন্ট ফান্ডের অর্থের চেক সম্প্রতি বিতরণ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শিক্ষক এবং কর্মচারীরা পাওনা টাকা হাতে পেয়ে হাসিতে মুখরিত হয়ে ওঠেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে চাঁদপুর পৌরসভা অফিসে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হাতে প্রভিডেন্ট ফান্ডের চেক তুলে দেন পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
এই বিশেষ অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিশা সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভার সূত্রে জানা যায়, এই দফায় মোট ১২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর মাঝে ৭৯ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকার প্রভিডেন্ট ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে।
চেক বিতরণের পর মো. এরশাদ উদ্দিন বলেন, কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে পৌর প্রশাসন বদ্ধপরিকর। তিনি জানিয়েছেন, 'আমার দায়িত্ব গ্রহণের পর এর আগেও প্রভিডেন্ট ফান্ড বাবদ আরও ২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এরই প্রেক্ষাপটে আজ এই চেক হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে অবশিষ্ট সকল অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থও দ্রুত পরিশোধ করা হবে।'
এদিকে, দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রভিডেন্ট ফান্ডের চেক হাতে পেয়ে কয়েকজন প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী আবেগে আপ্লুত হয়ে পড়েন।
তাদের মধ্যে বেশ কয়েকজন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইতিপূর্বে দীর্ঘদিন ধরে নিজেদের কষ্টার্জিত প্রাপ্য অর্থের জন্য পৌরসভায় বারবার যোগাযোগ করতে হয়েছে এবং বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়েছে। তবে বর্তমান প্রশাসক কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তাদের বাড়ি থেকে ডেকে এনে অত্যন্ত সম্মানের সঙ্গে বোঝাপড়ার টাকার চেক বুঝিয়ে দিয়েছেন। এই মানবিক ও সম্মানজনক উদ্যোগের জন্য তারা পৌরসভার প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন