ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাহফুজ আলমের পোস্ট: ‘খেলা শেষ, খোদা হাফেজ’


মাহফুজ আলমের পোস্ট: ‘খেলা শেষ, খোদা হাফেজ’

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী বা ‌‘ফার-রাইট’ গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন।

সোমবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়!

তিনি লেখেন, গত দুই বছর কীভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হইল, সেকুলার-মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখলো এবং কাদের আশকারায়-‘শরিকানা’য় এসকল ফার-রাইট এলেমেন্টস জুলাইকে একটা ‘ইসলামি’-‘ঐতিহ্যবাদী’-‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে-অফলাইনে বেমেসাল মব-নৈরাজ্য চালালো-সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা আরও লেখেন, আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সেজন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। 

 

 

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ জেলেকে বহনকারী ট্রলার বঙ্গোপসাগরে ডুবেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


১১ জেলেকে বহনকারী ট্রলার বঙ্গোপসাগরে ডুবেছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে ১১ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তাঁদের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৬ জন নিখোঁজ অবস্থায় রয়েছেন।

সন্ধ্যা বেলায়, রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে মাছ ধরার সময় দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধার হওয়া জেলেদের নাম উল্লেখযোগ্য হল— বায়েজিদ (৩০), ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫)।

এখনো নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।

উদ্ধার হওয়া জেলে বায়েজিদ জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার (৪ জুলাই) রাতে ১১ জন জেলেকে নিয়ে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। পরে রোববার রাতে সাগরে প্রবল স্রোত ও বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। তাঁরা ট্রলার ও একটি বয়া ধরে প্রায় ৬ ঘণ্টা ভেসে ছিলেন। রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক জানিয়েছেন, ট্রলারডুবির খবর পাওয়ার পর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুর পৌরসভা দুর্নীতি ও কোন্দলে বিপর্যস্ত, ২৬০ কিমি সড়ক অচল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


পিরোজপুর পৌরসভা দুর্নীতি ও কোন্দলে বিপর্যস্ত, ২৬০ কিমি সড়ক অচল

দুর্নীতি, অনিয়ম এবং দলীয় কোন্দলের কারণে বিগত কয়েক বছরে পিরোজপুর পৌরসভার সড়কগুলোতে বাস্তবে দৃশ্যমান কোনো উন্নয়ন না হওয়ার ফলে প্রকৃত সমস্যা প্রকট হয়ে উঠেছে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও এখানকার অধিকাংশ সড়ক দেখে মনে হয় যেন এটি গ্রামের কোনো কাদা-মাটির রাস্তা। বড় বড় খানাখন্দে জমে থাকা পানি রাস্তাগুলোকে এখন চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য করে তুলেছে। পৌরসভার মোট ৩৫০ কিলোমিটার সড়কের মধ্যে ২৬০ কিলোমিটার সড়ক বর্তমানে ভাঙা ও বেহাল অবস্থায় রয়েছে। এই কারণে বর্ষা মৌসুমে লক্ষাধিক পৌরবাসীর জন্য চরম ভোগান্তি হচ্ছে, আর সড়কে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

পৌরসভা সূত্রে নিশ্চিত করা যায়, ১৯৯০ সালে পিরোজপুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়, কিন্তু সময়ের পরেও এখানকার নাগরিক সুবিধা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। পৌরসভায় প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা রয়েছে, যার ৯০ শতাংশই বর্তমানে ভাঙা ও বেহাল দশার শিকার। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরো ভয়াবহ আকার ধারণ করছে, ফলে সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তি এখন পৌর এলাকায় বসবাসরত লক্ষাধিক মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে এই ৩৫০ কিলোমিটার সড়কের মধ্যে কাঁচা সড়ক রয়েছে ৩৫-৪০ কিলোমিটার, এবং চলাচলের উপযোগী রয়েছে মাত্র ৯০ কিলোমিটার। বাকি ২৬০ কিলোমিটার সড়কই এখন চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে।

পৌরসভার রায়েরকাঠি এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক সিকদার ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেছেন, 'পৌরসভার ভিতরে যতগুলি রাস্তা রয়েছে অধিকাংশ রাস্তা ভাঙা এবং খানাখন্দে ভরা। আমরা পৌরবাসী বছরের পর বছর দুর্ভোগের মধ্যে চলাফেরা করে আসছি। ভাঙা রাস্তায় রিকশা অথবা অটোতে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। কবে নাগাদ রাস্তাগুলি ভালো হবে তা হয়তো আমরা দেখে যেতে পারব না।'

একই ধরনের সমস্যার শিকার পৌরসভার পালপাড়া এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ডিম ব্যবসায়ী সিরাজুল। তিনি তার কষ্টের ঘটনা জানিয়ে বলেন, 'আমি দীর্ঘদিন ধরে দোকানে পাইকারি ডিম সরবরাহ করে আসছি। কিন্তু ভ্যানে করে ডিম নিয়ে যাওয়ার সময় রাস্তা ভাঙার কারণে ঝাঁকিতে ৮-১০টি ডিম প্রতিদিনই ভেঙে যায়। যার ফলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। পৌরসভার অধিকাংশ রাস্তা খারাপ থাকার কারণে আমার ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশের যথেষ্ট ক্ষতি হচ্ছে। ফলে ব্যবসায় লাভের মুখ দেখতে পারছিনা।'

পৌরসভার এই বেহাল দশার জন্য সাধারণ পৌরবাসী কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন। তবে এই প্রসঙ্গে পিরোজপুর পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন জানান, পর্যাপ্ত ফান্ড বা বরাদ্দ না থাকার কারণে সড়ক সংস্কারের কাজ করা সম্ভব হচ্ছে না।

নাগরিক সুবিধা কিছুটা ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, 'বরাদ্দ না থাকার কারণে সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। ফলে কিছুটা নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে। নতুন বরাদ্দ পেলে দ্রুত সড়ক মেরামত করে পৌরবাসীর দুর্ভোগ লাঘব করা হবে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী বলে অভিযোগ করে জিসান (২৫) নামের এক যুবককে তার বাসা থেকে ধরে এনে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নিহত জিসানের মা শিল্পী আক্তার রোববার (৫ জুলাই) রাতে ফতুল্লা মডেল থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৬ জন এবং অজ্ঞাতনামা আরও ১৬ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় মসজিদের ইমাম ও ‘আল ফালাহ কল্যাণ সংগঠন’-এর নেতা কাউছার আহমেদকে।

এই হত্যার বিষয়টি আজ সোমবার দুপুরে সময় সংবাদকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। এর আগে, শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জিসান ওই এলাকার ইউনুস মিয়ার ছেলে।

নিহত জিসানের পরিবারের লোকজন জানান, স্থানীয় মসজিদের ইমাম কাউছার আহমেদ সম্প্রতি এলাকার যুবকদের নিয়ে ‘আল ফালাহ কল্যাণ সংগঠন’ নামে একটি মাদক-সন্ত্রাসবিরোধী সামাজিক সংগঠন গঠন করেন। শনিবার রাত ১০টার দিকে মসজিদের ইমাম কাউছারের নেতৃত্বে আল ফালাহ কল্যাণ সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য জিসানের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে তাকে বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর হাত-পা বেঁধে পিটিয়ে ও অমানুষিক শারীরিক নির্যাতন করে জিসানকে গুরুতর আহত করে তারা। একসময় জিসান অচেতন হয়ে পড়লে সেই অবস্থায় তাকে পরিবারের কাছে তুলে দিয়ে চলে যায় সংগঠনের সদস্যরা। পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় জিসানকে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যখন নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিসানের পরিবারের অভিযোগ, ইমাম কাউছার আহমেদের নেতৃত্বে জিসানকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙে ফেলা হয়। জিসানকে ছেড়ে দিতে তারা বারবার অনুরোধ করলেও আল ফালাহ সংগঠনের সদস্যরা তা মানতে অপারগ ছিল। একপর্যায়ে জিসানের নিথর দেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে তারা চলে যায়। এই বর্বরোচিত ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত জিসানের পরিবার।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সময় সংবাদকে জানান, 'ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতার করতে আমাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হব।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষের বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগে গাজীপুরের এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ঘুষের বিনিময়ে আসামি ছাড়ার অভিযোগে গাজীপুরের এসআই প্রত্যাহার

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় কৃষক লীগের এক নেতাকে আটক করার পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করেছে। এই ঘটনা ঘটেছে, যেখানে কৃষক লীগ নেতা মতিন মিয়াকে আটক করার পর তার পরিবার থেকে দুই লাখ টাকা নেয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৫ জুলাই) বিকেলে এসআই কামরুল হাসানকে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতার ইঙ্গিত পাওয়ার পর প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, ৪ জুলাই ‘আটক কৃষক লীগ নেতাকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে’ শিরোনামে সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্ত শুরু করে জিএমপি প্রশাসন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন রাতে কোনাবাড়ীর প্রতাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিন মিয়াকে আটক করেন এসআই কামরুল হাসান। পরে তার পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরদিন থেকেই মতিন মিয়া আত্মগোপনে রয়েছেন।

এদিকে, এই ঘটনার পর নতুন আরেকটি অভিযোগ আসছে। মতিন মিয়ার অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিতে গিয়ে স্থানীয় মুদি ব্যবসায়ী নূর মোহাম্মদকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নূর মোহাম্মদ কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মতিন মিয়ার ভাই মো. আলম তার দোকানে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মো. আল আমিন বলেন, 'অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের কিছু সত্যতা পাওয়ায় এসআই কামরুল হাসানকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষ হলে বিভাগীয় ও আইনগত বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%