ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ


বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ

বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ কর্মসূচির আওতায় বরিশাল এলজিইডি গৌরনদী-সরিকল জিসি সড়কে প্রায় দেড়শ' ফুট দৈর্ঘ্যরে আরসিসি ‘আর্চ গার্ডার সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। খরস্রোতা আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী খালের ওপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক এই সেতুটি শুধু সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থাই নয়, তা স্থানীয় বিশাল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

এলজিইডির প্রধান প্রকৌশলীর নিবিড় নজরদারিতে নির্মিত এই সেতুটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, এটি বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নতির পাশাপাশি গৌরনদীকে উন্নয়নের এক নতুন মাইলফলকে যুক্ত করেছে। এই সেতুটি স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী, ব্যবসায়ীসহ যেকোনো অসুস্থ মানুষের জন্য দ্রুত চিকিৎসা সেবার আওতায় আসার প্রক্রিয়াতেও বিশেষ ভূমিকা পালন করছে।

এছাড়া, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও এই আর্চ গার্ডার সেতুটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, যা স্থানীয় সাধারণ মানুষ এবং প্রশাসন ভীষণভাবে স্বীকার করছে। একটি স্প্যানের ওপর নির্মিত এই আরসিসি সেতুটির রয়েছে দুটি এবাটমেন্ট ও ২২৪ মিটার সংযোগ সড়ক। এলজিইডির বরিশালের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান জানান, আধুনিক নির্মাণশৈলীর এই সেতুটির নির্মাণে নিবিড় তদারকি এবং সবার মাঝে উন্নয়নমুখী কর্মপরিকল্পনার চ্যালেঞ্জ ছিল। বরিশালের নির্মাণ প্রতিষ্ঠান কহিনুর এন্টারপ্রাইজ প্রায় ৩১ মাস সময়ে সেতুটির নির্মাণ কাজ এবং সংযোগ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করেছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এলজিইডি বরিশালসহ দক্ষিণাঞ্চলের পল্লী উন্নয়নে ইতোমধ্যে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে সমৃদ্ধ ও টেকসই যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী করে তুলেছে। ফলে দক্ষিণাঞ্চলের গ্রামীণ অর্থনীতি ইতোমধ্যে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট সহ বিভিন্ন গ্রোথ সেন্টার নির্মাণের মাধ্যমে এলজিইডি পল্লী অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়েছে। এমনকি টেকসই যোগাযোগ অবকাঠামো নির্মাণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের পল্লী এলাকার কৃষি উৎপাদন ও বিপণনের পাশাপাশি বাজার সংযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ স্থানীয় অর্থনীতির বিকাশেও এলজিইডি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হয়ে উঠেছে। গৌরনদীর পালরদীর আর্চ গার্ডার সেতুটিও ইতোমধ্যে সুদূর পল্লী এলাকার সঙ্গে উপজেলা সদরের টেকসই ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে, এ বিষয়ে এলাকাবাসী জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসার অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


মাদরাসার অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগে

বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থিক অনিয়ম এবং দায়িত্ব পালণে গুরুত্বর অসাদাচারণ সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদরাসার গর্ভনিং বডির সভায় তাকে সাময়িক বরখাস্ত করে উপাধ্যক্ষ মো. অলিউল্লাহ্কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয়েছে। গত ১৪ জুলাইয়ের এক চিঠিতে, আগামী সাত কর্মদিবসের মধ্যে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে তাকে সন্তোষজনক লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। একইসাথে অভিযোগগুলো তদন্তের জন্য উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তনয় সিংহকে প্রধান করে সাত সদস্যরের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তনয় সিংহ বলেছেন, পদের মর্যাদার দিক থেকে মাদরাসার গর্ভনিং বডি তাকে তদন্তের দায়িত্ব দেওয়ার এখতিয়ার নেই। ইউএনও কিংবা জেলা প্রশাসক তাকে এ দায়িত্ব দিতে পারেন। মাদরাসার গর্ভনিং বডির সভাপতি মো. রুহুল আমিন জসিম জানিয়েছেন, নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করে সাত সদস্যরের তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তনয় সিংহকে তদন্ত কমিটির প্রধান করা নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি মাদরাসায় এসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

জানা গেছে, গত ২১ মে মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য মো. আব্দুর রহিম ফরাজী মাদ্রাসার সভাপতি বরাবর অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে অধ্যক্ষ মো. আব্দুল হালিম দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করেছেন। বেসরকারি শিক্ষকদের নৈমিত্তিক ছুটির বিধান উপেক্ষা করে তিনি ২০২৩ সালের ১৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ১৬ দিন ছুটি ভোগ করেছেন। পরবর্তীতে গভর্নিং বডির সদস্যরা এ ব্যাপারে ব্যাখ্যা চাইলে তিনি বিষয়টিকে নিজের ব্যক্তিগত ব্যাপার বলে এড়িয়ে যান।

এছাড়া অসুস্থতার কারণে দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত থাকার পরেও নিয়ম অনুযায়ী মেডিকেল ছুটি গ্রহণ না করে হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগপত্রে অধ্যক্ষের শিক্ষাগত সনদ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারীর দাবি, তার দাখিল, আলিম ও ফাজিল পাসের সনদের একাধিকস্থানে ঘষামাজা ও কাটাকাটির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে সনদগুলোর সত্যতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগে আরও দাবি করা হয়েছে, বিভিন্ন সময়ে অডিট কমিটির নিরীক্ষায় মাদ্রাসার অর্থসংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠে এসেছে। তবে প্রভাব খাটিয়ে এসব অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, মাদ্রাসার এক নিরাপত্তারক্ষীকে ভয়ভীতি দেখিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে থাকা অভিযোগসংক্রান্ত ফাইল পার্শ্ববর্তী খালে ফেলে দিতে বাধ্য করা হয়েছে। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই ফাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। এছাড়াও, মাদ্রাসার গাছ ও পুরোনো আসবাবপত্র নিয়মবহির্ভূতভাবে বিক্রিসহ অধ্যক্ষের বিরুদ্ধে অতীতের আরও কিছু গুরুত্বর অভিযোগের কথা লিখিত অভিযোগে তুলে ধরা হয়েছে। অভিযোগকারী মো. আব্দুর রহিম ফরাজী বলেছেন, অধ্যক্ষের বিভিন্ন কর্মকান্ড ও আচরণে স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। এর নেতিবাচক প্রভাব মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তির ওপর পড়ছে বলেও তিনি দাবি করেছেন। এসব অভিযোগ অস্বীকার করে আহমদাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হালিম জানিয়েছেন, গত মঙ্গলবার সকালে মাদরাসার গর্ভনিং বডির সভায় আমাকে মারধর করে চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এবং সাংবাদিক সম্মেলন করারও ঘোষণা দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালতলীতে কৃষিকার্ড বিতরণের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


তালতলীতে কৃষিকার্ড বিতরণের উদ্বোধন

বরগুনার তালতলীতে কৃষিকার্ড বিতরণের উদ্বোধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৬টায় উপজেলার মালিপাড়ায় একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কৃষিকার্ড বিতরণের উদ্বোধন করেন।

এসময় উপজেলা কৃষি অফিসার আবু জাফর মোঃ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাকির হোসেন খলিফাসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সাধারণ কৃষকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে জুলাই শহীদ দিবসের উৎযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


পিরোজপুরে জুলাই শহীদ দিবসের উৎযাপন

পিরোজপুরে আজ বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সকাল ১০ টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক আবু সাঈদ প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা জুলাই শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব ছাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াত আমীর তোফাজ্জল হোসেন ফরিদ এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের সম্পর্ক : তানজিন তিশা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


আর্জেন্টিনার সঙ্গে বিয়ের সম্পর্ক : তানজিন তিশা

ফুটবল উন্মাদনায় যখন শোবিজ অঙ্গনের তারকারা মেতে উঠেছেন, তখন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা একটি ব্যতিক্রমী মন্তব্য করে আলোচনায় চলে এসেছেন। তিনি মনে করেন, ফুটবল দলের জয় বা পরাজয়ের ওপর বিয়ের মতো জীবনের একটি বড় সিদ্ধান্ত নির্ভর করা অপ্রাসঙ্গিক এবং সম্পর্কহীন।

পারিবারিক কারণে ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের একজন একনিষ্ঠ সমর্থক তিনি। কিন্তু প্রিয় দলের জয়কে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিয়ের সঙ্গে মেলাতে নারাজ তানজিন। তার মতে, ফুটবল দলের জয়-পরাজয়ের সাথে তার বিয়ের মতো জীবনের বড় কোনো সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

প্রিয় দল চ্যাম্পিয়ন হলে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ দুনিয়ার অনেকেই নানা চমকপ্রদ ঘোষণা দিচ্ছেন। এ পরিস্থিতিতে, অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, এবারের বিশ্বকাপে যদি আর্জেন্টিনা জিতে, তাহলে কি তিনি বিয়ে করবেন?

এমন প্রশ্নের উত্তরে বিস্ময় প্রকাশ করে তিশা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, "আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক।"

এরপর তিনি আরও বলেন, "আমি অজস্বরবার বলেছি, আমার বাবা আর্জেন্টিনা ছিল, তাই আমি আর্জেন্টিনা।" তিনি বলেন, "খেয়াল করে দেখবেন, আর্জেন্টিনা হলেও তার দেশের জার্সি পরে তিনি কোনো ছবি ফেসবুকে দেননি।" তিনি আরও উল্লেখ করেন যে, প্রিয় দলের জয় নিয়ে তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া পুরোপুরি সম্পর্কহীন। তাছাড়া, তার বিয়ে প্রিয় দলের জয়-পরাজয়ের ওপর নির্ভর করে না।

প্রসঙ্গত, সম্প্রতি সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল ম্যাচের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এ খুশির মুহূর্তে চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আবারও বিয়ে করার ঘোষণা দিয়েছেন এবং লিখেছেন, 'আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।' এরপর থেকেই প্রিয় দলের জয়ের সঙ্গে বিয়ের সংযোগ নিয়ে নেটদুনিয়ায় আলোচনা চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%