ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিরলে তিন বীরশহীদ ও দুই নেতার পরিবারের পাশে এমপি পিনাক


বিরলে তিন বীরশহীদ ও দুই নেতার পরিবারের পাশে এমপি পিনাক

বিরলে ফ্যাসিস্ট বিরোধী জুলাই ছাত্র-জনতার আন্দোলনের তিন বীরশহীদ ও সদ্য প্রয়াত দুই নেতার পরিবারের খোঁজখবর নিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

সোমবার বিকালে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল উপজেলার ০৬ নং ভান্ডারা ইউনিয়নের এম নাগরবাড়ী গ্রামের শহীদ জিয়াউর রহমান, ০৪ নং শহরগ্রাম ইউনিয়নের নোনাগ্রামের শহীদ আসাদুল হক বাবু ও ০৫ নং বিরল ইউনিয়নের করলা গ্রামের শহীদ মাসুম রেজা এর পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ হতে সৌজন্য উপহার প্রদান করেন। এছাড়াও তিনি ০৫ নং বিরল ইউনিয়নের ০১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম রোস্তম আলী ও ওয়ার্ড বিএনপি’র অন্যতম সদস্য মরহুম আনিছুর রহমান এর বাড়ীতে গিয়ে স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করে সার্বিক খোঁজখবর নেন এবং বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি তাঁদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার স্মৃতিচারণ করেন।

এসময় জাতীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ০৫ নং বিরল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকতারুজ্জামান বাদল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ, ০৪ নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজিবপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


রাজিবপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

রাজিবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। সোমবার সকাল ১০টায় উপজেলা জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চর রাজিবপুরের যৌথ আয়োজনে উদ্বোধনী, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান। বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান সাব্বির হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রভাষক মোখলেছুর রহমান প্রমূখ।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উপজেলা কর্মকর্তা মেহেদী হাসান জানান, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে ১৪ কেজি গাঁজা উদ্ধার, আটক দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


ভূরুঙ্গামারীতে ১৪ কেজি গাঁজা উদ্ধার, আটক দুইজন

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম থেকে এস.এম গোলাম মোস্তফার প্রতিবেদনে বলা হয়েছে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে, যা একটি অটোভ্যানের সিটের নিচে ছিল। এই ঘটনার সময় গাঁজা বহনের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। অভিযানের নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। আটককৃতদের মধ্যে রয়েছেন উপজেলার পাথরডুবি ইউনিয়নের গোলাপ হোসেন (৩২) এবং সিরাজুল ইসলাম (২৩)। তাঁরা যথাক্রমে মজিবর হোসেন এবং আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানিয়েছে, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোরিকশাচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে সিটের নিচে তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন আরো জানান, পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত। এই কারণে ওই এলাকায় নিয়মিত নজরদারি করা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে দুইজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞা প্রসঙ্গে ট্রাম্প: লাল কার্ড নিয়ে যা বললেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


নিষেধাজ্ঞা প্রসঙ্গে ট্রাম্প: লাল কার্ড নিয়ে যা বললেন

বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন লাল কার্ড পেয়েছিলেন। নিয়ম অনুযায়ী পরের ম্যাচ, অর্থাৎ আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে নিষিদ্ধ থাকার কথা ছিল তার। তবে ফিফা এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে।

ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করেছে ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এই বিধান অনুযায়ী, ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে পূর্বে আরোপিত কোনো শাস্তিমূলক নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে।

এখন বালোগুন বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন। নিউইয়র্ক টাইমসসহ একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানোর পর এই সিদ্ধান্তটি আসছে।

যখন বিষয়টি জানাজানি হয়েছে, তখন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ক্ষোভ প্রকাশ করেছে। তারা কড়া ভাষার এক বিবৃতিতে ফিফার এই সিদ্ধান্তকে 'দুর্বোধ্য এবং অযৌক্তিক' বলে মন্তব্য করেছে। শেষ-১৬তে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়ামের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাও অসন্তোষ প্রকাশ করেছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সংগঠক এবং বিশ্লেষকরাও এতে পক্ষপাতিত্বের ইঙ্গিত পাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি ফিফা সভাপতিকে ফোন দিয়েছিলেন। সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প একটি বক্তব্যে জানান, তিনি ফিফাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করেছিলেন। কারণ তিনি মনে করেন যে, এটি ফাউল ছিল না।

তিনি বলেন, 'ওটা কোনো ফাউল ছিল না। ওটা কোনো নিয়ম লঙ্ঘনও ছিল না। পূর্ণ গতিতে দৌড়াতে থাকা দুজন মানুষের একে অপরের সঙ্গে ধাক্কা লেগেছে। পূর্ণ গতিতে দৌড়ানোর সময় আপনি কোনোভাবেই নিজের পা দিয়ে অন্য কারও পায়ের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করতে পারেন না। এরা দুজন দুর্দান্ত অ্যাথলেট ছিলেন এবং একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। যদি সে তাকে মুখে ঘুষি মারত বা ভুল কিছু করত, তখন আমার অনুভূতি অন্যরকম হতো।'

ট্রাম্প আরও বলেন, 'আমাদের একটা পূর্ণাঙ্গ দল থাকবে, বেলজিয়ামেরও একটা পূর্ণাঙ্গ দল থাকবে। আর জানেন তো কী হবে? যদি তারা আমাদের হারিয়ে দেয়, তবে তারা সত্যিই গর্বিত হতে পারবে। অন্যথায়, তারা যদি আমাদের হারায়, আমি বলব যে এটা কারচুপি ছিল, ঠিক ২০২০ সালের নির্বাচনের মতো যা কারচুপিতে ভরা ছিল।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাকিয়া মুনের বাসায় চুরি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


জাকিয়া মুনের বাসায় চুরি

মুন্সীগঞ্জের শ্রীনগরে চিত্রনায়িকা জাকিয়া মুনের বাসায় চুরির ঘটনায় পুলিশ পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে, যাদের কাছ থেকে চোরাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে দামলা এলাকার মো. সামির শেখ (২২), মো. শরীফ মীর (২৫), জসুরগাঁও এলাকার রফিকুল ইসলাম (৩৫) এবং শ্যামসিদ্দি এলাকার ফিরোজ (৪৫)।

পুলিশ আরও জানায়, ২৮ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো একসময় চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের বাসা থেকে প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল চুরির খবর পেয়ে মামলা দায়ের করে। এরপর শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রটির সদস্যদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরির ১টি আইপিএস ব্যাটারি, ১টি আইপিএস মেশিন, ২টি ফ্যান এবং ১টি প্রজেক্টর উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%