ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের মুখে


প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের মুখে

প্রচণ্ড তাপপ্রবাহের ফলে পৃথিবীর তাপমাত্রা নিয়মিত নতুন রেকর্ড তৈরি করছে। চলতি বছরের প্রথম আট মাসে বৈশিক গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ২২ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে চলতি বছরটি ইতিহাসের অন্যতম উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত হতে পারে। শুধু তাই নয়, আসন্ন সুপার এল নিনো পরিস্থিতির কারণে আগামী বছরগুলোতে এই অবস্থার আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

একিউওয়েদারের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসন্ন সুপার এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: আগামী চার দিন আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক, চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টকে ইতিহাসের উষ্ণতম আগস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত জুলাই মাসটি বছরের উষ্ণতম মাস হলেও এ বছর আগস্ট জুলাইকে ছাড়িয়ে গেছে।

একিউওয়েদারের আবহাওয়াবিদ টাইলার রয়স জানান, বায়ুমণ্ডল ও মহাসাগরের সর্বত্র এই তাপমাত্রার ব্যাপক বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এল নিনো দ্রুত শক্তিশালী হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও বৃষ্টির ধরন সম্পূর্ণ বদলে দিতে পারে।

এল নিনো হলো একটি প্রাকৃতিক জলবায়ু চক্র, যা প্রতি দুই থেকে সাত বছর পরপর ঠান্ডা ও উষ্ণ দশার মধ্যে পরিবর্তিত হয়। এই উষ্ণ দশার সময় বিষুবীয় প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। মহাসাগরের এই বর্ধিত তাপশক্তি ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং চরম আবহাওয়ার সৃষ্টি করে।

যুক্তরাষ্ট্রের মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরের উষ্ণতা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: উপকূলীয় খুলনা, চট্টগ্রাম ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার আশঙ্কা

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং প্রচণ্ড তাপপ্রবাহের ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে।

বিজ্ঞানীদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই জলবায়ুসংকট মানবসভ্যতার জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে।

সূত্র: ডেইলি মেইল

আরও পড়ুন: ২০২৬ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর: কার্লো বুয়োনতেম্পো

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লংগদুতে জমি দখলের চেষ্টা ব্যর্থ, সেনার হস্তক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


লংগদুতে জমি দখলের চেষ্টা ব্যর্থ, সেনার হস্তক্ষেপ

রাঙামাটির লংগদু উপজেলার নাজিমটিলায় রাতের অন্ধকারে জমি দখল ও ঘর নির্মাণের ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ ও বিরোধের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, যখন বিতর্কিত জমিতে জোরপূর্বক বসতি স্থাপনের চেষ্টা করা হয়েছিল। আইনি প্রক্রিয়া এবং ভূমি অফিসের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই জমিতে সব ধরনের কার্যক্রম ও অবস্থানে স্থিতাবস্থা জারি করা হয়েছে।

স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, লংগদুতে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে জমি দখল বাণিজ্যে লিপ্ত রয়েছে। তারা এক এলাকার জমির চৌহদ্দি পরিবর্তন করে অন্য এলাকার নামে ভুয়া কাগজপত্র তৈরি করে এবং পরে প্রকৃত মালিকদের উচ্ছেদে নানামুখী চাপ সৃষ্টি করে।

সম্প্রতি নাজিমটিলা এলাকায় একটি পরিত্যক্ত স্থানে রাতের অন্ধকারে ঘর নির্মাণ করে একটি পরিবার সেখানে অবস্থান নেয়। দখলকারীদের পক্ষে থাকা মো. সোলাইমান (৪৫) দাবি করেছেন, তিনি জমিটির মূল মালিক লহরী জীবন চাকমার (৪২) কাছ থেকে এটি ক্রয় করেছেন। অন্যদিকে, মাইনিমুখ এলাকার বাসিন্দা মো. শাহআলম (মিন্টু মাস্টার) জমিটিকে নিজস্ব সম্পত্তি দাবি করে আদালতে মামলা পরিচালনা করছেন।

আইনি জটিলতার কারণে জায়গাটি এতদিন পরিত্যক্ত ছিল। তবে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি পক্ষ বিরোধপূর্ণ সেই অর্ধেক নির্মিত ঘরটিতে সপরিবারে অবস্থান নিলে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে পরদিন ২১ সেপ্টেম্বর লংগদু জোনের হরকুমার ক্যাম্পের সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সরেজমিনে পরিদর্শনে যায়। সেনাবাহিনীর নির্দেশে দখলকারীরা স্বেচ্ছায় তাদের মালামাল সরিয়ে অন্যত্র চলে যান।

পরবর্তীতে ২২ সেপ্টেম্বর সকালে লংগদু জোনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিরোধে জড়িত উভয় পক্ষের উপস্থিতিতে এক আপোশ-মীমাংসা সভার আয়োজন করা হয়। বৈঠকে উভয় পক্ষের জমির দলিল-দস্তাবেজ ও কাগজপত্র সংগৃহীত হয়।

জমির প্রকৃত মালিকানা নির্ধারণের জন্য কাগজপত্রের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে নথিপত্রসমূহ স্থানীয় ভূমি অফিসে পাঠানো হয়েছে। সেনা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভূমি অফিসের আইনি প্রতিবেদন ও চূড়ান্ত নির্দেশ না পাওয়া পর্যন্ত উক্ত জমি ও ঘর সম্পূর্ণ খালি থাকবে এবং কোনো পক্ষই সেখানে দখল বা বসবাস করতে পারবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ৪ আসামির সাজা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


জামালপুরে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ৪ আসামির সাজা

জামালপুরে পৃথক দুটি অপহরণ ও ধর্ষণ মামলায় আদালত চারজন আসামির বিরুদ্ধে শাস্তির রায় ঘোষণা করেছে। দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, সদর থানার স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের মামলায় আলামিন ও সাইদুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে আলামিনকে ৩ লাখ টাকা এবং সাইদুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, দেওয়ানগঞ্জ থানার নাবালিকা অপহরণ মামলায় ১৪ বছর বয়সী আসামি স্বাধীনকে শিশু আইনের আওতায় ১০ বছরের আটকাদেশ প্রদান করেছে আদালত।

এছাড়া ইসলামপুর থানার অপহরণ মামলায় শ্রী জয় দাসকে পৃথক দুই ধারায় ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭০

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭০

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে, নতুন করে ১ হাজার ২৭০ জন সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ১১৩ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এভাবে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে পৌঁছেছে, যার মধ্যে নিশ্চিত রোগী ২০ হাজার ৮৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়সীমায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগীর মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে উপসর্গে ১১ শিশু মারা গেছে। ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৫ জন শিশু মারা গেছে, এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০১ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ৪.৫০% ডিভিডেন্ড অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ৪.৫০% ডিভিডেন্ড অনুমোদন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক ও উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সিকান্দার, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট বছরের জন্য ৪ দশমিক ৫০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%