০৯:০৯ এম
হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী কর্তৃক ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অবস্থা বলবৎ থাকবে। রবিবার এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম মিডল ইস্ট আই তাদের প্রতিবেদনে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার বিষয়টি জানিয়েছে।
আইআরজিসি তাদের একটি বিবৃতিতে উল্লেখ করেছে যে, "হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ কিংবা ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।" বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, "কিছু জাহাজ নির্ধারিত নৌপথ অনুসরণ না করে চলে যাওয়ার চেষ্টা করেছে।" এর মধ্যে একটি জাহাজ তার অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ করে রেখেছিল, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর সে জাহাজটি থামানো হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আইআরজিসি জানিয়েছে, "যদি এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।" এছাড়া তারা নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে, কঠোরভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন