ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আলিয়া ভাটের গো-পন ভিডিও ফাঁস!


আলিয়া ভাটের গো-পন ভিডিও ফাঁস!

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও বরাবরই সচেতন। ব্যস্ত শুটিং, সংসার কিংবা মাতৃত্ব—কোনো কিছুই তার নিয়মিত শরীরচর্চায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার কঠোর অনুশীলনের একটি ভিডিও, যা ভক্তদের নজর কেড়েছে।

সম্প্রতি আলিয়ার ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক করণ সাহনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীর ওয়ার্কআউটের কয়েকটি মুহূর্ত শেয়ার করেন। এরপরই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জিমে একের পর এক কঠিন ব্যায়াম করছেন আলিয়া। কখনো শক্তি বাড়ানোর অনুশীলন, কখনো ভারসাম্য রক্ষার ব্যায়াম—প্রতিটি ধাপেই আত্মবিশ্বাসী ও মনোযোগী দেখা গেছে তাকে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ওয়ার্কআউটের সময় আলিয়ার পরনে ছিল একটি হল্টারনেক ক্রপ টপ ও কালো শর্টস। চুল খোঁপা করে বাঁধা, মুখে ছিল না কোনো মেকআপ। একেবারে সাধারণ লুকেই নিজের অনুশীলনে মনোযোগ দেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অ্যাকশনধর্মী চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতেই দীর্ঘদিন ধরে কঠোর ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন আলিয়া। এর আগে 'জিগরা' সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্যও বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন তিনি। একইভাবে 'আলফা' ছবির জন্যও নিয়মিত কঠোর শরীরচর্চা করেছেন।

এক সাক্ষাৎকারে করণ সাহনি জানান, আলিয়াকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে তিনি একই সঙ্গে ছিপছিপে, ফিট এবং অ্যাকশন দৃশ্যে স্বচ্ছন্দভাবে অভিনয় করার মতো শারীরিক সক্ষমতা অর্জন করতে পারেন।

যদিও 'আলফা' বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবে ছবিটির জন্য আলিয়ার কঠোর পরিশ্রম ও ফিটনেস নিয়ে প্রশংসা করেছেন অনেকেই। নতুন ভাইরাল হওয়া ভিডিওটিও সেই পরিশ্রমেরই আরেকটি প্রমাণ বলে মনে করছেন ভক্তরা।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট। অনেকের মতে, মা হওয়ার পরও যেভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবার অনেকেই বলছেন, পর্দায় তার অ্যাকশন দৃশ্যের স্বচ্ছন্দ উপস্থিতির পেছনে রয়েছে এই কঠোর অনুশীলন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্দার কৌটায় সোনা-টাকা পাওয়ার পর ফিরিয়ে দিলেন স্টুয়ার্ড গার্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


জর্দার কৌটায় সোনা-টাকা পাওয়ার পর ফিরিয়ে দিলেন স্টুয়ার্ড গার্ড

ট্রেনের ময়লার ঝুড়িতে দুটি জর্দার কৌটা তিনি পেয়েছিলেন। তিনি শাশুড়ির জন্য এগুলো নিজের কাছে রেখেছিলেন, কারণ শাশুড়ি জর্দা পছন্দ করেন। পরে একটি কল পেয়ে কৌটা খুলে দেখেন, এতে সোনার অলংকার ও টাকা রয়েছে। তবে মো. মোশারফ হোসেন সিদ্ধান্ত নেন, এ সমস্ত মালিকের কাছে ফেরত দেবেন। কয়েক ঘণ্টার মধ্যে তিনি তা ফেরতও দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে যাত্রী একটি সোনার চেইন ও টাকা ফেলে যান। স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকা থেকে এসেছেন। এর জন্য তিনি প্রশংসা পাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তাকে নিয়ে কথা বলছেন এবং প্রশংসা করছেন। ঘটনাটি শুরু হয় ১৫ জুলাই সন্ধ্যায়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনের খাবার গাড়িতে থাকা এক নারী যাত্রী ময়লার ঝুড়িতে দুটি জর্দার কৌটা ফেলে যান। ওই নারী কৌটাগুলো খালি মনে করে ফেলেন।

ওই দুই কৌটার একটিতে ছিল সোনার চেইন এবং অন্যটিতে নগদ দুই হাজার টাকা। ট্রেনে চলাচলের সময় নিরাপত্তার স্বার্থে জর্দার কৌটায় সোনার অলংকার ও টাকা রাখা হয়েছিল, কিন্তু ওই নারী বিষয়টি ভুলে গিয়েছিলেন।

এদিকে, যাত্রী কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নেমে যান এবং বাড়িতে যাওয়ার পর নিজের ভুল বুঝতে পারেন। এরপর ট্রেনে জরিমানা গুনতে গিয়ে টিকিটের গায়ে একটি ফোন নম্বর দেখতে পান। সেই নম্বরে কল করার পর হারিয়ে যাওয়া জিনিসের সন্ধান পান তিনি।

মোশারফ হোসেন বলেন, বুধবার রাতে আমি আম খেয়ে খোসা ময়লার ঝুড়িতে ফেলতে গিয়ে দেখি জর্দার কৌটা পলিথিন মোড়ানো। কারণ আমার শাশুড়ি জর্দা পছন্দ করেন, তাই এগুলো রাখি। এর মধ্যেই ফোন আসে সোনা ও টাকা হারিয়ে যাওয়ার বিষয়ে। আমি জানাই, এমন কিছুই পাইনি। তখন বলা হয়, জর্দার কৌটায় এসব ছিল। আমি জানিয়ে দিই যে কৌটাগুলো আমার কাছে আছে। পরে খুলে দেখে একটি সোনার চেইন ও দুই হাজার টাকা পায়। মহানগর ট্রেনটি রাতে নিশিথা এক্সপ্রেস হয়ে চট্টগ্রামের দিকে ফেরার পথে যাত্রীর স্বজনের কাছে এগুলো বুঝিয়ে দিই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যের জিনিস আমি কেন রাখব! এটা ফিরিয়ে দিতে পেরে আমি খুব আনন্দিত। আমার খুব ভালো লেগেছে। চাকরি জীবনের প্রায় ২০ বছর চলছে এবং ওই সময়ে আমি আরও যাত্রীর কিছু জিনিসপত্র ফিরিয়ে দিয়েছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্যাকুলিনের অসংলগ্ন পোশাকের দৃশ্য নিয়ে বিতর্ক, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


জ্যাকুলিনের অসংলগ্ন পোশাকের দৃশ্য নিয়ে বিতর্ক, ভিডিও ভাইরাল

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এবার নতুন সিনেমা ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর ‘জুগনি’ গানের একটি দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, সম্প্রতি প্রকাশিত ‘জুগনি’ গানে সংগীতশিল্পী সোনু ঠুকরাল ও বি প্রাকের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় জ্যাকুলিনকে। গানটির একটি মুহূর্তের মধ্যে তার পোশাক কিছুটা সরে যাওয়ায় বিব্রতকর একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। সেই অংশের ভিডিও এবং স্ক্রিনশট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে অনিচ্ছাকৃত পোশাকজনিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ নির্মাতাদের বিরুদ্ধে অতিরিক্ত প্রচারের উদ্দেশ্যে এমন দৃশ্য রেখে দেওয়ার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, অনেকেই শিল্পীর ব্যক্তিগত মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে এমন ভিডিও ছড়িয়ে না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন।

বিতর্কের মধ্যে সিনেমাটির নির্মাতারা দ্রুত পদক্ষেপ নেন। জানা গেছে যে, গানটির সংশ্লিষ্ট দৃশ্যটি পরবর্তীতে সম্পাদনা করে ব্লার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত জ্যাকুলিন ফার্নান্দেজ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

উল্লেখযোগ্য যে, গত কয়েক বছর ধরে নানা ব্যক্তিগত ও আইনি বিতর্কের কারণে আলোচনায় রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই ধারাবাহিকতায় নতুন এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের রহস্যজনক মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের রহস্যজনক মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

নাটোরের লালপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই তাদের বাবাও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

মৃত দুই শিশু হলো- তুহিন (৮) এবং তার ছোট ভাই তুষার (৪)। তারা বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুন পাড়া গ্রামের মরজেম আলীর (৩৫) সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে গত ১৩ জুলাই মরজেম আলীর স্ত্রী তুলি বেগম বাবার বাড়ি চলে যান। এরপর থেকেই মরজেম আলী তার দুই সন্তানকে একা নিয়ে বাড়িতে থাকছিলেন। ১৬ জুলাই রাতে মরজেম আলীর বড় ছেলে তুহিন কলা-চিড়া এবং মরজেম আলী ও তার ছোট ছেলে তুষার আলুভর্তা খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে হঠাৎ তুহিন বমি করতে শুরু করলে তার বাবা প্রতিবেশিদের সহায়তায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। সেদিন সকালে তুহিনের দাফন সম্পন্ন হয়।

এদিকে, বড় ছেলের দাফনের দিন দুপুরে ছোট ছেলে তুষারও অসুস্থ হয়ে পড়ে। বমি ও অচেতনতার মতো উপসর্গ দেখা দিলে তাকেও দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি ঘটলে ওইদিন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) সকালে তুষারের মৃত্যু হয়।

সকালে ছোট ছেলের মরদেহ নিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই বাবা মরজেম আলীও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং অবস্থার আরও অবনতি হলে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে একই পরিবারের দুই শিশুর মৃত্যু এবং এরপরই তাদের বাবার গুরুতর অসুস্থ হয়ে পড়া অবশ্যই উদ্বেগজনক। ছোট ছেলে তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই দুই সন্তানের মৃত্যু ঘটতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রলার ও নৌযান মালিকদের জন্য বিশেষ সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


ট্রলার ও নৌযান মালিকদের জন্য বিশেষ সতর্কবার্তা

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলের জেলে, ট্রলার এবং নৌযান মালিকদের জন্য বিশেষ সতর্কবার্তা প্রদান করেছে। এই সতর্কবার্তায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরার উদ্দেশ্যে বা অন্যান্য কোনো কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এক বার্তায় বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ অনুরোধটি প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এর ফলে ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য নৌযানের সমুদ্রের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোন ট্রলার বা নৌযানকে মাছ ধরা বা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার জন্য বিশেষভাবে নিষেধ করা হচ্ছে।

অন্যদিকে, তিনি বলেছেন, বর্তমানে সমুদ্রে যারা অবস্থান করছেন, তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে। ট্রলার ও নৌযানের মালিকদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে অথবা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রমে সবসময় প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%