ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ইতালিতে বোরকা নিষেধাজ্ঞা ও বিদেশি শিক্ষার্থী কোটা বিরোধী বিক্ষোভ রোমে


ইতালিতে বোরকা নিষেধাজ্ঞা ও বিদেশি শিক্ষার্থী কোটা বিরোধী বিক্ষোভ রোমে

ইতালির ডানপন্থী জর্জো মেলোনি সরকারের অনুমোদিত নতুন ‘স্কুল ডিক্রি’ এবং সার্বিক নীতির বিরুদ্ধে দেশটির অভিবাসী সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পাশাপাশি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করার সিদ্ধান্তকে 'বৈষম্যমূলক' হিসেবে চিহ্নিত করে রাজধানী রোমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানবাধিকারকর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা এই সমাবেশে অংশগ্রহণ করেন।

ইতালির রাজনীতিতে অভিবাসন ও সংস্কৃতি রক্ষা সংক্রান্ত বিতর্ক নতুন কিছু নয়। তবে সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত নতুন স্কুল ডিক্রি এই বিতর্ককে শিক্ষাঙ্গনে সরাসরি নিয়ে এসেছে। ডিক্রিতে স্কুলের অভ্যন্তরে মুখ ঢেকে রাখা পোশাক সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি ক্লাসরুমে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ নির্ধারণের নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বহুসংস্কৃতি চর্চার এলাকা হিসেবে পরিচিত রোমের তরপিনাত্তারায় রাস্তায় নেমে আসেন বিভিন্ন শ্রেণীর মানুষ।

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, এই এলাকায় বসবাসকারী অভিবাসীরা ইতালিতে বাড়তে থাকা বর্ণবাদী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, স্কুলে কতজন শিশু পড়ালেখা করবে তার সীমা নির্ধারণ বা নারীদের পোশাক নিয়ন্ত্রণের প্রস্তাবনাগুলোর বিরুদ্ধে আজ সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। তারা কোনো ধরনের বর্ণবাদ চান না এবং ইতালীয় ও অভিবাসীরা বছরের পর বছর যেভাবে শান্তিতে বসবাস করছেন, সেভাবেই থাকতে চান।

আরও পড়ুন: সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ২

নতুন শিক্ষানীতিতে সমতা ও অন্তর্ভুক্তির অভাব লক্ষ্য করছেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষার্থীরাও। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা নির্ধারণ বা ধর্মীয় পোশাক পরিধানে বাধ্যবাধকতা তৈরি করা মৌলিক ও নাগরিক স্বাধীনতার পরিপন্থী।

সমাবেশে অংশ নেওয়া অভিবাসী কমিউনিটি নেতারা মেলোনি সরকারের এই নীতিকে ইতালির ঐতিহাসিক সামাজিক সম্প্রীতি বিনষ্টের শামিল বলে অভিযোগ করেন। তারা জানান, কোনো সামাজিক বিভাজন ছাড়াই ইতালীয় সমাজের মূলধারার অংশ হতে চান প্রবাসীরা। একই সঙ্গে সমাবেশ থেকে চরমপন্থী রাজনৈতিক উসকানি প্রতিহত করতে অভিবাসী মুসলিম সম্প্রদায়কেও দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান আন্দোলনকারীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটার পর্যটন কার্নিভালে হোটেল-মোটেলে ৫০% ছাড়ের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


কুয়াকাটার পর্যটন কার্নিভালে হোটেল-মোটেলে ৫০% ছাড়ের ঘোষণা

আগামী ২৩ ও ২৪ অক্টোবর পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। এই উৎসবটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক আয়োজিত, যেখানে দেশের বিভিন্ন নামকরা তারকা নায়ক-নায়িকা, জনপ্রিয় সংগীতশিল্পী, ফ্যাশন ডিজাইনার, অভিনয়শিল্পী এবং তারকা ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, এই দুই দিনের আয়োজনে কুয়াকাটায় অন্তত ৩ থেকে ৪ লাখ পর্যটকের আগমন ঘটবে।

এদিকে, পর্যটন উৎসবটিকে আরও আকর্ষণীয় এবং পর্যটকবান্ধব করে তুলতে কুয়াকাটার হোটেল ও মোটেলের রুম ভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা এসেছে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন থেকে। সংগঠনের সভাপতি মোতালেব শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

কার্নিভাল উপলক্ষে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান স্বাক্ষরিত একটি জরুরি নোটিশে সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য চারটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো:
১. আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটার সব হোটেল ও মোটেলে রুম ভাড়ার ওপর বাধ্যতামূলকভাবে ৫০ শতাংশ ছাড় দিতে হবে।

২. প্রতিটি হোটেলের রিসেপশন বা অভ্যর্থনা কাউন্টারে পর্যটকদের দৃষ্টিগোচর হয় এমন স্থানে ৫০ শতাংশ ডিসকাউন্টকৃত ভাড়ার তালিকা স্পষ্টভাবে টাঙিয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত বা তালিকা বহির্ভূত অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

৩. কার্নিভাল চলাকালীন ও এর পূর্ববর্তী সময়ে প্রতিটি হোটেল, মোটেল ও এর আশপাশের পরিবেশ অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

৪. ইভেন্টটিকে উৎসবমুখর করে তুলতে প্রতিটি হোটেল ও মোটেলের প্রাঙ্গণ, মূল ফটক এবং সম্মুখভাগ নান্দনিকভাবে সাজাতে হবে ও আলোকসজ্জার ব্যবস্থা করতে হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদান, ঐতিহ্য ধরে রাখা এবং কুয়াকাটার ইতিবাচক সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান এসব নির্দেশনা অমান্য করে বা পর্যটকদের হয়রানির অভিযোগ পাওয়া যায়, তবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ জানান, কার্নিভালকে কেন্দ্র করে ইতোমধ্যে অনেক হোটেল-মোটেল নতুন রঙে সাজানো হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, তাদের আওতাধীন ৩ শতাধিক হোটেল-মোটেলের মধ্যে প্রথম শ্রেণীর অধিকাংশ হোটেলের সব কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর হোটেলগুলোতেও বুকিং চলছে। আশা করা হচ্ছে, কার্নিভালের আগেই সব হোটেল শতভাগ বুকিং হয়ে যাবে।

তিনি আরও জানান, কুয়াকাটার পর্যটন শিল্পকে বিকশিত করতে জেলা ও উপজেলা প্রশাসন এই কার্নিভালের উদ্যোগ নিয়েছে। হোটেল মালিকদের সর্বসম্মতিক্রমেই এসব সিদ্ধান্ত ও নির্দেশনা জারি করা হয়েছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, সবাই তা মেনে চলবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় পূজার ছুটিতে পর্যটকদের ঢল, বেড়েছে হোটেল কক্ষের চাহিদা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


কুয়াকাটায় পূজার ছুটিতে পর্যটকদের ঢল, বেড়েছে হোটেল কক্ষের চাহিদা

পটুয়াখালী, ২১ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনের ছুটির সুযোগে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন কেন্দ্রে হাজার হাজার পর্যটক সমবেত হয়েছে। সমুদ্র সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

পর্যটকদের উপস্থিতির কারণে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রির পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, সৈকতে আসা পর্যটকদের মধ্যে কেউ সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আবার অনেকেই সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

অনেককে প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে দেখা গেছে। সব মিলিয়ে সৈকতজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। কুয়াকাটার হোটেল-মোটেলগুলোতে পর্যটকদের আগমনের ফলে কক্ষের চাহিদা বেড়ে গেছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানের ৮০ থেকে ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের আনাগোনায় রেস্তোরাঁ, খাবারের দোকানসহ বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

এদিকে, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ এবং আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাওয়া পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটকের সমাগমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তাদের আশা, এই সময়ে কুয়াকাটায় প্রায় চার লাখ পর্যটকের আগমন ঘটবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মার ভাঙনে ফরিদপুরে দুটি গ্রাম বিলীন, শত শত পরিবার খোলা আকাশের নিচে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


পদ্মার ভাঙনে ফরিদপুরে দুটি গ্রাম বিলীন, শত শত পরিবার খোলা আকাশের নিচে

ফরিদপুরে পদ্মার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। অব্যাহত ভাঙনের ফলে সম্পূর্ণ দুটি গ্রাম চোখের সামনে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি ও সহায়-সম্বল হারিয়ে গৃহহীন মানুষের আহাজারিতে পদ্মার পাড় ভারী হয়ে উঠেছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা জানান, পদ্মার করাল গ্রাসে এক নিমেষেই মুছে গেছে জয়নাল মাতুব্বর ডাঙীর মতো একটি পুরো গ্রামের অস্তিত্ব। আজকের দিনে সদর উপজেলার জয়নাল মাতুব্বর ডাঙ্গী গ্রামটি কেবল স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। একের পর এক বসতভিটা, স্বপ্ন এবং সহায়-সম্বল গিলে খেয়ে পদ্মা এখন রুদ্ররূপ ধারণ করেছে।

হঠাৎ এবং ভয়াবহ এ ভাঙনে নর্থচ্যানেল ইউনিয়নের একাধিক ওয়ার্ডে দুই শতাধিক বসতবাড়ি এবং কয়েক হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে তলিয়ে গেছে। বিলীন হয়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরও। ঘরবাড়ি হারিয়ে শত শত পরিবার এখন খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে কিংবা বাঁধে কোনোমতে দিন কাটাচ্ছেন। ভাঙনকবলিত এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য, নিরাপদ পানি ও চিকিৎসার সংকট।

ভাঙনের তীব্রতায় ধ্বংস হয়ে গেছে কোটি কোটি টাকার সরকারি অবকাঠামো। চার কোটি টাকা ব্যয়ে নির্মিত নর্থচ্যানেল কবিরপুর এলাকার চার চরের সংযোগকারী কবিরপুর সেতুটি শেষ পর্যন্ত পদ্মায় বিলীন হয়ে গেছে। সেতুর পাশাপাশি প্রায় তিন কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া ধসে পড়েছে একটি মসজিদ, একটি দ্বীনি মক্তব এবং হাজার হাজার ফলদ ও বনজ গাছপালা।

ভিটেমাটি হারানো প্রবীণ বাসিন্দারা বিলাপ করে জানান, চোখের সামনে নিজের হাতে গড়া ঘরবাড়ি পদ্মায় তলিয়ে গেলেও তা রক্ষা করার কোনো সুযোগ পাননি তারা। সন্তান ও গবাদিপশু নিয়ে এখন কীভাবে দিন কাটবে, তা নিয়ে দিশেহারা পুরো জনপদ।

ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, নিরাপদ পানি, পলিথিন-তাঁবু ও চিকিৎসা সেবার পাশাপাশি দ্রুত স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সাথে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা এবং স্থায়ী বাঁধ নির্মাণের তাগিদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, কবিরপুর ভাঙন এলাকা ইতোমধ্যে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য নায়াব ইউসুফ। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-নেপাল নয়, গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শে ভারতের তরুণদের আন্দোলন: অভিজিৎ দিপক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


বাংলাদেশ-নেপাল নয়, গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শে ভারতের তরুণদের আন্দোলন: অভিজিৎ দিপক

ভারতের তরুণদের আন্দোলনকে বাংলাদেশ ও নেপালে সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তুলনা করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি দাবি করেছেন যে, ভারতের এই আন্দোলন মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহের আদর্শে পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই বক্তব্য তুলে ধরেন। কারাবন্দি সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পক্ষে বক্তব্য প্রদান করেন দিপকে। তিনি উল্লেখ করেন, তাঁদের শান্তিপূর্ণ আচরণকে সহিংস প্রতিবাদ হিসেবে দেখা উচিত নয়; বরং এটি গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের একটি প্রতিফলন।

ফ্রান্সসহ বিভিন্ন দেশের বিক্ষোভ ও সহিংসতার উদাহরণ তুলে ধরে ভারতের আন্দোলনকারীদের সমালোচনা করার বিরোধিতা করেছেন দিপকে। তাঁর মতে, বিদেশের পরিস্থিতির সঙ্গে তুলনা না করে ভারতের বিক্ষোভকারীদের অহিংস মনোভাবের দিকে নজর দেওয়া উচিত।

দিপকে আরও বলেন, নেপাল বা বাংলাদেশের কথা না বলে তাঁদের সহযোদ্ধাদের দিকে তাকানো উচিত। তাঁর ভাষ্য, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কোনো উসকানিতে পা না দিয়ে হাসিমুখে কারাগারে গেছেন। বেআইনিভাবে বন্দি করা হচ্ছে বলে জানার পরও তাঁরা শান্তি ও সম্প্রীতির পথ বেছে নিয়েছেন, এমন দাবি করেন তিনি।

দুই নেতার কারাবরণকে বিশৃঙ্খল অভ্যুত্থানের চেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করে দিপকে বলেন, তাঁদের এই অবস্থান ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়কার অহিংস প্রতিরোধের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের উদাহরণ টেনে তিনি বলেন, কারাগারের কষ্ট সহ্য করে সৌরভ ও আশুতোষ দেশের বিবেক জাগিয়ে তোলার চেষ্টা করছেন। তাঁদের মুক্তির অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

ভারতে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের বিরুদ্ধে সিজেপি ও বিরোধী দলগুলো আন্দোলন করছে। এই বিক্ষোভকে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের সহিংস অস্থিরতার সঙ্গে তুলনা করার বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির দাবি, তাদের আন্দোলন শান্তিপূর্ণ, সাংবিধানিক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভিযোগ, একটি ‘ভারতবিরোধী চক্র’ বাংলাদেশ ও ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার মতো ভারতে সরকার পরিবর্তনের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করছে। এই অভিযোগের পর আন্দোলনের ধরন ও উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে। তথ্যসূত্র: এএনআই

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%