০৩:৫৭ এম
বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ আসাদুলের (১৭) মরদেহ তিনদিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় সমুদ্র সৈকতের প্রায় এক কিলোমিটার দূরে নিদ্রারচর সংলগ্ন এলাকার সমুদ্র তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ৪ বন্ধুর সঙ্গে বেড়াতে আসেছিলেন আসাদুল। তারপর পাঁচজন মিলে উত্তাল সমুদ্রে গোসল করতে নামলে স্রোতের টানে তারা সবাই ভেসে যায়। এটিকে উদ্ধারে পরে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং ডুবুরিরা উদ্ধার কার্যক্রম শুরু করে কিন্তু আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনদিন পরে শুক্রবার সকালে শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নিদ্রারচর সংলগ্ন এলাকায়, স্থানীয় বাসিন্দারা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। তালতলী থানা পুলিশ ও নৌ পুলিশকে বিষয়টি জানালে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত স্বজনরা মরদেহের গায়ে থাকা টিশার্ট দেখে নিখোঁজ আসাদুলকে শনাক্ত করেন। পরে, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছেন। মরদেহ এবং মরদেহের গায়ে থাকা টি-শার্ট দেখে উপস্থিত স্বজনরা নিখোঁজ আসাদুলকে শনাক্ত করেছেন। এরপর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন