০৮:১৩ পি.এম
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে শওকত ওসমান মিছবাহ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) রাতে উপজেলার পূর্ব গোমাতলী গ্রামে থাকা তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় সূত্র এবং পুলিশের দায়ের করা তথ্য অনুযায়ী, নিহত শওকত ওসমান মিছবাহ পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে। তিনি মূলত কক্সবাজার শহরে বসবাস করতেন এবং রোববার সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। রাতে তার ছোট ভাই বাড়িতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উক্ত ভাইয়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কলিম উল্লাহ জানান, মিছবাহ বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার পাসপোর্ট, ভিসা ও মেডিকেল পরীক্ষার কাজগুলোও সম্পন্ন হয়েছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন