০৬:২৮ পি.এম
ফরিদপুরের সদরপুরে চলন্ত ইজিবাইকের ধাক্কায় ফারদিন (৭) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কারীরহাট-মধু মণ্ডলের ডাঙ্গী গ্রামের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফারদিন মধু মণ্ডলের ডাঙ্গী (কারীরহাট) এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারীরহাট থেকে সদরপুরগামী একটি চলন্ত ইজিবাইক ফারদিনকে ধাক্কা দেয়। ফলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লহ আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্র ফারদিন নিহত হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন