০৯:৪১ এম
বিদেশে ভ্রমণ করতে ভিসা প্রক্রিয়ার জটিলতা অনেক সময় পরিকল্পনাকে ব্যাহত করে। তবে একটি সুখবর হলো, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা এশিয়ার বিভিন্ন দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। এসব দেশের মধ্যে, কিছু দেশে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশ করা যায় এবং কিছু দেশে পৌঁছানোর পর ভিসা অন অ্যারাইভাল (Visa on Arrival) সুবিধা পাওয়া যায়।
বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণের পূর্বে আগাম ভিসা ছাড়াই এশিয়ার ছয়টি নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন, এই তথ্য সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্সে জানানো হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জুলাই সংস্করণ অনুযায়ী, বাংলাদেশ তিন ধাপ অগ্রসর হয়ে ১০০তম স্থান থেকে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে। এই অবস্থানে বাংলাদেশের পাশাপাশি উত্তর কোরিয়া রয়েছে।
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের ৩৫টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব। তবে এর মধ্যে এশিয়ায় রয়েছে মাত্র ছয়টি দেশ।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
১. শ্রীলঙ্কা: প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত এবং ঐতিহাসিক স্থাপনার জন্য প্রসিদ্ধ শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য সহজ প্রবেশের সুযোগ রয়েছে। ভ্রমণের পূর্বে সর্বশেষ ভিসানীতি যাচাই করা জরুরি।
২. মালদ্বীপ: নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর বিলাসবহুল রিসোর্টের জন্য বিখ্যাত মালদ্বীপে বাংলাদেশি নাগরিকরা পৌঁছানোর পর ভিসা অন অ্যারাইভাল সুবিধা পেয়ে থাকেন। এটি হানিমুন ও অবকাশ যাপনের একটি জনপ্রিয় গন্তব্য।
৩. ভুটান: প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় আর শান্ত পরিবেশের জন্য সুনামধন্য ভুটানে বাংলাদেশিরা নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।
৪. নেপাল: হিমালয়ের দেশ নেপালেও বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিয়ে প্রবেশ করতে পারেন। কাঠমান্দু, পোখারা ও এভারেস্ট অঞ্চলগুলোর সৌন্দর্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
৫. তিমুর-লেস্তে (ইস্ট তিমুর): দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট এই দ্বীপরাষ্ট্রেও বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা মেলে। প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ এই দেশটিকে ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলেছে।
৬. কম্বোডিয়া: বিশ্বখ্যাত আঙ্কোর ওয়াট মন্দিরের দেশ কম্বোডিয়ায় বাংলাদেশি নাগরিকরা পৌঁছানোর পর ভিসা অন অ্যারাইভাল নিতে পারবেন। ইতিহাস ও সংস্কৃতিপ্রেমীদের জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য।
ভ্রমণের আগে মনে রাখা গুরুত্বপূর্ণ বিষয়াবলী এটা যে, ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা থাকলেও ভ্রমণের আগে অবশ্যই সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশ নীতিমালা যাচাই করা উচিত। অনেক সময়, কমপক্ষে ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট, রিটার্ন টিকিট, হোটেল বুকিং, পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো, আন্তর্জাতিক ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়াই সেরা।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন