প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি সিরিজ হারানোর পর ভারত ছিল কঠিন সমালোচনার মুখোমুখি। ছয় ম্যাচের পরাজয়ের হতাশা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তারা নিয়েছে প্রথম জয়। অবশেষে দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়ে ভারত ৯০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় সফরকারীরা। এই জয় তাদের দিয়েছে তিন ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেওয়ার অধিকার।
হারারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করে ৫ উইকেটে ২১৯ রানের বিশাল স্কোর। এই ইনিংসে দলের হয়ে দুর্দান্ত ভূমিকা পালন করেন ইশান কিষাণ ও তিলক বর্মা। তাদের পর বল হাতে জ্বলে ওঠেন অভিষেক শর্মা, যশ ঠাকুর ও প্রিন্স যাদব। তাঁদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক জিম্বাবুয়ে ১২৯ রানে গুটিয়ে যায় ১৭.৫ ওভারের মধ্যে।
ভারতের ইনিংসের শুরুটা ছিল আক্রমণাত্মক। বৈভব সূর্যবংশী ২০ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে কিন্তু ইনিংস বড় করতে পারেননি। তিনটি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংস দ্রুত থেমে যায়। অপর ওপেনার অভিষেক শর্মাও ৮ রান করে ফিরে যান।
শুরুতেই দুই উইকেট হারানোর পর তাঁরা চাপে পড়ে গেলেও ইশান কিষাণ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার দলের জন্য স্থিতিশীলতা এনে দেন। তৃতীয় উইকেটে তাঁদের ৬৬ রানের জুটি ভারতের ইনিংসকে শক্ত ভিত্তি দেয়। আইয়ার ২০ বলে ২৫ রান করার পর বিদায় নিলেও এরপর তিলক বর্মার সঙ্গে আরও বিধ্বংসী রূপ নেন ইশান।
চার নম্বর উইকেটে এই দুইজন মিলে ৯৪ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের বোলারদের ওপর পুরোপুরি আধিপত্য স্থাপন করেন। ইশান ৪৪ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে, তিলক মাত্র ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬০ রান করে ভারতের স্কোর ২১৯-এ পৌঁছে দেন।
এখন বৃহৎ লক্ষ্য তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ে শুরু থেকেই চাপে পড়ে যায়। ওপেনার ব্রায়ান বেনেট ৩২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কিন্তু অন্যদিকে নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। তাদিওয়ানাশে মারুমানি করেন ২৪ রান, এবং রায়ান বার্লের ব্যাট থেকে আসে ২০ রান। কিন্তু আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় বড় ব্যবধানের হার এড়াতে পারেনি স্বাগতিকরা।
ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অভিষেক শর্মা। তিনি মাত্র ২.৫ ওভারে ১৭ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। যশ ঠাকুর ও প্রিন্স যাদব পেয়েছেন দুটি করে উইকেট, ফলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন