ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের দিনে ইতিহাসের পাতায় স্থান পাওয়া উল্লেখযোগ্য ঘটনা


আজকের দিনে ইতিহাসের পাতায় স্থান পাওয়া উল্লেখযোগ্য ঘটনা

বিশ্বের ঘটনাবহুল এই দিনগুলোতে প্রতিদিন নানা ঘটনা ঘটে। উদ্ভাবন এবং উন্মোচন ঘটে অনেক কিছু। জন্মের পাশাপাশি মৃত্যুও ঘটে অনেকের। প্রতিদিনের এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা মানুষের মনে স্থায়ীভাবে দাগ কাটে। কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থান পায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক নজরে দেখা যাক এমন কিছু বিশেষ ঘটনা।

ঘটনাবলি

আরও পড়ুন: আজকের এই দিনে ইতিহাসের পাতায় স্থান পাওয়া ঘটনাবলী

১৫৮০ সালে স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্রপথে বিশ্বভ্রমণ শেষ করে মাতৃভূমি ইংল্যান্ডে ফিরে আসেন।

১৭৭৭ সালে ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে নেয়।

১৮৪১ সালে ব্রুনাইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে হস্তান্তর করেন।

১৮৮৭ সালে জার্মান অভিবাসী এমিল বার্লিনার যুক্তরাষ্ট্রে প্রথম কথা বলার যন্ত্র (গ্রামোফোন) পেটেন্ট করেন।

আরও পড়ুন: ১৭ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় স্থান পাওয়া উল্লেখযোগ্য ঘটনা ও ব্যক্তিত্ব

১৯০৭ সালে নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৩২ সালে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৫০ সালে জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে।

১৯৫০ সালে ইন্দোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

আরও পড়ুন: ৪ জুলাই: ইতিহাসের এই দিনে যত আলোচিত ঘটনা

১৯৫৯ সালে জাপানের হনসুতে দুদিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯৬০ সালে সিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে। প্রার্থীরা হলেন- রিচার্ড এম নিঙ্ন ও জন এফ কেনেডি।

১৯৬০ সালে ফিদেল ক্যাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।

১৯৬২ সালে উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয়।

আরও পড়ুন: শুক্রবার আপনার ভাগ্যে কী ঘটবে, দেখুন রাশিফলে

১৯৬৮ সালে সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩ সালে কনকর্ড বিমান রেকর্ড সময়ের মধ্যে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।

জন্ম

১৭৭৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ জনি আপেলসিড জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: ৩ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮২০ সালে উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন।

১৮৭৬ সালে ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি গোলাম ভিক নৈরাগ জন্মগ্রহণ করেন।

১৮৮৮ সালে ব্রিটেনের সমকালীন বিখ্যাত কবি ও সাহিত্যিক টি এস এলিয়ট জন্মগ্রহণ করেন।

১৮৮৯ সালে জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার জন্মগ্রহণ করেন।

১৯২৩ সালে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেব আনন্দ জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালে ভারতীয় রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী মনমোহন সিং জন্মগ্রহণ করেন।

১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের নারী শাখার প্রধান উইনি ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন।

১৯৪৩ সালে অস্ট্রেলীয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল জন্মগ্রহণ করেন।

১৯৮১ সালে মার্কিন টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৫৯ সালে আততায়ীর হাতে আহত হয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক মৃত্যুবরণ করেন।

১৯৮২ সালে চিত্রশিল্পী নীরদ মজুদার মৃত্যুবরণ করেন।

১৯৮৯ সালে খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন। তিনি হিন্দি সংগীত জগতে হেমন্ত কুমার নামে পরিচিত।

১৯৯০ সালে ইতালির খ্যাতনামা ঔপন্যাসিক আলবার্টো মোরাভিয়া মৃত্যুবরণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


দেশের বাজারে সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমলো

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার গহনার দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে।

দাম কমানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, শনিবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজুস স্থানীয় বাজারে তেজাবী সোনার দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সোনার এই নতুন দর নির্ধারণ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


প্রেমের টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক

প্রেমের টানে বাংলাদেশে এসে ৩৭ বছর বয়সী এক চীনা যুবক দিনাজপুরের হাকিমপুরে এক তরুণীকে বিয়ে করেছেন। বিয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম পরিবর্তন করে ‘মোহাম্মদ আলী’ রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চীনের হুবেই প্রদেশের বাসিন্দা পংফংয়ের সঙ্গে হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার রাইসা আক্তার তারার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘মোহাম্মদ আলী’ নাম ধারণ করেন। এরপর রাইসা আক্তারকে বিয়ে করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নবদম্পতি রাইসার বাড়িতে পৌঁছালে তাদের স্বাগত জানান পরিবারের সদস্য ও স্থানীয়রা।

পংফং পেশায় গার্মেন্টস পণ্যের ক্রেতা। তার বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং। অন্যদিকে রাইসা আক্তার হাকিমপুরের মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের কন্যা। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত।

রাইসা আক্তার জানিয়েছেন, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পংফংয়ের এক চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তিনি চীনে গিয়ে বিয়ে করার ইচ্ছার কথা ওই ব্যক্তিকে জানান। পরে ওই ব্যক্তি তার ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন।

এরপর মুঠোফোনে নিয়মিত যোগাযোগ শুরু হয়। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

রাইসা বলেন, "আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। আমাকে বিয়ে করার জন্য গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম মোহাম্মদ আলী। এরপর সে আমাকে বিয়ে করেছে। এতে আমার পরিবার ও এলাকাবাসী সবাই খুশি।"

রাইসার নানা বাদল বলেন, "আমার নাতনি ঢাকায় থাকে। সেখানে তার সঙ্গে চীনা ওই যুবকের পরিচয় হয়। তারা একে অপরকে পছন্দ করেছে। পরে চীনা যুবক বাংলাদেশে এসে আমার নাতনিকে বিয়ে করেছে। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে এসেছে। এতে পরিবারের সবাই আনন্দিত।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স

ফ্রান্স নতুন অধ্যায় শুরু করেছে উয়েফা নেশন্স লিগে জয়ের মাধ্যমে। জিনেদিন জিদানের অধীনে, ফরাসি দলটি নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে পরাজিত করেছে। এই জয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।

তবে, গোল করার পর উদযাপনটি সঠিকভাবে করতে পারেননি রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এর ফলে চলতি ফিফা উইন্ডোতে ফ্রান্সের হয়ে আর খেলতে পারবেন না এমবাপে।

তুরস্কের বিপক্ষে গোল করার পরপরই এমবাপেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। কিছু সময় পর তিনি মাঠে ফিরে এলেও, অস্বস্তির কারণে আবারও মাটিতে পড়ে যান। শেষ পর্যন্ত, ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ৫৮তম মিনিটে কোচ জিনেদিন জিদান তাকে তুলে নেন।

ম্যাচ শেষে, এমবাপের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফেরার বিষয়টি নিশ্চিত করেন জিদান। ফরাসি কোচ বলেন, "দুর্ভাগ্যবশত পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আমার মনে হয় তাকে (মাদ্রিদে) ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নেব না। তার হাঁটুতে ফোলা ভাব রয়েছে। বিষয়টি আশাব্যঞ্জক নয়, তাই আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না।"

এমবাপের হাঁটুর টেনডনে চোট লেগেছে বলে ফ্রান্সের এক কর্মকর্তা এপিকে জানিয়েছেন। চিকিৎসার জন্য তাকে মাদ্রিদে ফেরত পাঠানো হবে। সেখানে মেডিকেল পরীক্ষার পর তার চোটের ধরন ও গুরুতরতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এমবাপের চোটের কারণে নেশন্স লিগে পরবর্তী ম্যাচগুলোতে ফ্রান্সকে তার ছাড়াই মাঠে নামতে হবে। আগামী সোমবার, বেলজিয়ামের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ফরাসিরা। এরপর ২ অক্টোবর ইতালির বিপক্ষে এবং তিন দিন পর ৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। শেষ দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্রান্সের ঘরের মাঠ স্তাদে দ্য ফ্রান্সে।

এখন এমবাপের মেডিকেল রিপোর্টের দিকে তাকিয়ে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


নওগাঁর মান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

নওগাঁর মান্দায় সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগকারী একজন আবেদনকারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তদন্তের দাবি জানিয়েছেন।

মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাইদুর রহমান, যিনি ‘সৈকত ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী এবং মৃত রহিম উদ্দীনের ছেলে, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি নিজেও সার ডিলার নিয়োগের জন্য আবেদনকারী।

অভিযোগের অনুলিপি কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগীয় কমিশনার, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এবং মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য ৩১ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ সময় ছিল ১০ সেপ্টেম্বর। বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক আবেদন জমা পড়ে। তবে অভিযোগকারী পুরো নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব খাটানোর আশঙ্কা করছেন। এ কারণে তিনি প্রক্রিয়াটির শুরু থেকেই স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ৯৯ জন সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে মান্দা উপজেলার ১৪ জন ডিলার নিয়োগ দেওয়া হবে।

অভিযোগকারী সাইদুর রহমান বলেন, "যোগ্যতা ও বিধিমালা অনুসরণ করে যেন ডিলার নিয়োগ দেওয়া হয়, সে দাবিতেই অভিযোগ করেছি।" তিনি আরও বলেন, "যদি কোনো ধরনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ ঘটে, তাহলে যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হবেন।" তিনি স্বচ্ছতা নিশ্চিত হলে বিতর্কের সৃষ্টি হবে না এবং সার কালোবাজারির সুযোগও কমবে বলে মনে করেন।

অভিযোগের বিষয়ে তদন্তের সুপারিশের সত্যতা নিশ্চিত করে মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন বলেন, "যেহেতু অভিযোগ উঠেছে, তাই তদন্ত করে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের মনোনীত করা উচিত।" তিনি বলেন, "কোনো অনিয়মের মাধ্যমে কেউ ডিলার হয়ে কৃষকের কাছে বেশি দামে সার বিক্রি করুক, আমরা তা চাই না।" তিনি অভিযোগকারীর কাছে প্রমাণ থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন শায়লা বলেন, "নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার স্বজনপ্রীতি বা পছন্দের কাউকে সুযোগ দেওয়ার অবকাশ নেই।" তিনি জানান, "আমাদের মাত্র তিন দিন সময় ছিল।" উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে পরিদর্শনের দায়িত্ব দিয়েছিলেন।

তিনি বলেন, "যে প্রতিবেদন বা রিপোর্ট দেওয়া হয়েছে, সেই অনুযায়ী পরবর্তীতে কার্যক্রম পাঠানো হয়েছে।"

অর্থনৈতিক লেনদেন বা অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।" তিনি চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছেন।

ডিসি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠিপত্র বা অভিযোগ তাদের দপ্তরে পৌঁছায়নি।"

এদিকে নিয়োগে অনিয়মের বিষয়ে জানতে চাইলে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর রহমান বলেন, "নিয়োগে অনিয়ম হয়েছে কিনা, তা এখনও প্রমাণিত নয়।" তিনি বলেন, "নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই চূড়ান্ত তথ্য জানা যাবে।"

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, "অনিয়ম নিয়ে আপনারা এত ইন্টারেস্ট দেখান কেন?" এবং পরবর্তীতে এ বিষয়ে আর ফোন না করার অনুরোধ জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন বলেন, "জেলা প্রশাসক (ডিসি) স্যার বরাবর একটি আবেদন বা অভিযোগ করা হয়েছিল।" তিনি বলেন, "বিষয়টি ডিসি স্যার আমাদের কাছে পাঠিয়েছেন তদন্ত করার জন্য।" তিনি জানান, "আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে ও তদন্ত করে দেখছি।"

তিনি আরও বলেন, "এখন পর্যন্ত কোনো নিয়োগ চূড়ান্ত হয়নি এবং তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে জানতে চাওয়া হলে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, "নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%