ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কামাল বায়েজীদ আইসিইউতে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি


কামাল বায়েজীদ আইসিইউতে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি

প্রবীণ অভিনেতা কামাল বায়েজীদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। হঠাৎ করে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অসুস্থতার খবর নাটক ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য কামাল বায়েজীদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

অভিনয়শিল্পী সংঘের একাধিক সদস্য ও তার সহকর্মীদের সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের পর বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেতা। তার শারীরিক অবস্থা নিয়ে সহকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত চিকিৎসা-তথ্য এখনও জানা যায়নি।

আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

কামাল বায়েজীদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহকর্মীরা।

চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন কামাল বায়েজীদ। দীর্ঘ অভিনয়জীবনে তিনি নিজের দক্ষতা ও অভিনয়শৈলী দিয়ে দর্শকের কাছে পরিচিতি অর্জন করেছেন। ‘একাত্তরের যীশু’, ‘গেরিলা’ ও ‘চোরাবালি’র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এছাড়া বিবিসি জানালার ‘মজায় মজায় শেখা’ অনুষ্ঠানে ‘কামাল’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এই অভিনেতা। তার সাবলীল অভিনয় দর্শকের কাছে তাকে আরও জনপ্রিয় করে তোলে।

কামাল বায়েজীদের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘ ও থিয়েটার অঙ্গনের সহকর্মীরা। প্রিয় এই অভিনেতার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা করছেন তারা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পর মেয়ের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


ময়মনসিংহে বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পর মেয়ের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ

ময়মনসিংহে কৌশলে সম্পত্তি লিখে নেওয়ার পর ভরণপোষণ বন্ধ হওয়া, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধা রহিমা খাতুন।

রোববার (৪ অক্টোবর) ময়মনসিংহে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বড় মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও জামাতা হায়দার জাহান ফারাশের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।

রহিমা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, প্রায় ২০ থেকে ২৫ বছর আগে বিভিন্ন কৌশলে তার মালিকানাধীন সাত শতক জমির ওপর নির্মিত পাঁচতলা বাড়ির চারটি তলা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেয় তার বড় মেয়ে ও জামাতা।

বৃদ্ধা রহিমার অভিযোগ, সম্পত্তি হস্তান্তরের পর গত পাঁচ থেকে ছয় বছর ধরে তার মেয়ে ও জামাতা তার কোনো খোঁজখবর নিচ্ছেন না। ভরণপোষণ বন্ধ করে দেওয়া হয়েছে। বরং তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে রহিমা খাতুন বলেন, জীবনের শেষ বয়সে এসে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে সম্পত্তি হস্তান্তরের দলিল বাতিল, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন অনুযায়ী প্রাপ্য ভরণপোষণ পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান তিনি।

এ সময় অভিযুক্ত মেয়ে ও জামাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কথিত প্রতারণামূলকভাবে সম্পাদিত সম্পত্তির দলিল বাতিল এবং ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী নিজের অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বৃদ্ধা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


যশোরে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ

যশোরে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় তার আরও দুই সহপাঠী আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার সময় চৌগাছা উপজেলার ফাঁসতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রের নাম জুবায়ের হোসেন (১৫), তিনি চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের পুত্র। অপরদিকে, আহতদের মধ্যে রয়েছেন লিখন (১৫) ও ফাহিম (১৫), যারা একই গ্রামের বাসিন্দা এবং চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জুবায়ের, লিখন এবং ফাহিম তিনজন একসাথে একটি মোটরসাইকেলে প্রাইভেট পড়তে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, ফলে তারা তিনজন আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, "জুবায়েরের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।" তিনি আরও জানান, আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায়

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে।

নতুন এ মূল্য রোববার (৪ অক্টোবর) নির্ধারণ করা হয়। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে। এর আগে, সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর পূর্বে, এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

তবে, সরকারি নির্ধারিত দামের তুলনায় বাজারে এলপিজি বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে খুচরা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে।

নতুন করে দাম বৃদ্ধির ফলে এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর পাশাপাশি পরিবহন ও বিভিন্ন ব্যবসা খাতেও ব্যয়ের চাপ বৃদ্ধি পেতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ধর্ষণের ঘটনা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ধর্ষণের ঘটনা প্রকাশ

দিনাজপুরের হিলিতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ রুহুল আমিন ও শুকুর আলি নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম। এর আগে শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে হিলির পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রুহুল আমিন ও শুকুর আলী হিলির পালপাড়া এলাকার বাসিন্দা।

ওসি বাদশা আলম জানিয়েছেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে রুহুল আমিন ৭ হাজার টাকা ধার নিয়েছিলেন। পরে যখন তিনি ধারের টাকা ফেরত চাইতে যান, তখন রুহুল আমিন গড়িমসি করতে শুরু করেন। এক পর্যায়ে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে টাকা ফেরত দেওয়ার কথা বলে রুহুল আমিন ভুক্তভোগীকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং গোপনে সেই ঘটনার ভিডিও ধারণ করেন।

পরে ভুক্তভোগীকে চেতনানাশক মিশ্রিত জুস খাইয়ে অচেতন করে বাড়ির পাশে নিয়ে শুকুর, ফেরদৌস, মোস্তাকিম নামে তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় যখন ভুক্তভোগীর জ্ঞান ফিরল, তখন তিনি বাধা দিতে চেষ্টা করেন। কিন্তু আসামিরা ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেন। এভাবে তিনদিন ধরে তাকে বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়।

এরপর শনিবার রাতে আবারও ভুক্তভোগীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ সময় খবর পেয়ে পরিবারসহ স্থানীয়রা আসামির বাড়িতে গিয়ে হাতেনাতে দুজনকে আটক করেন। তবে বাকি দুজন কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা আসামিদের মারধর করতে শুরু করলে ৯৯৯ এ সংবাদ পেয়ে থানা পুলিশ তাদেরকে হেফাজতে নেয়।

এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%