প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুরের হিলিতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ রুহুল আমিন ও শুকুর আলি নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম। এর আগে শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে হিলির পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রুহুল আমিন ও শুকুর আলী হিলির পালপাড়া এলাকার বাসিন্দা।
ওসি বাদশা আলম জানিয়েছেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে রুহুল আমিন ৭ হাজার টাকা ধার নিয়েছিলেন। পরে যখন তিনি ধারের টাকা ফেরত চাইতে যান, তখন রুহুল আমিন গড়িমসি করতে শুরু করেন। এক পর্যায়ে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে টাকা ফেরত দেওয়ার কথা বলে রুহুল আমিন ভুক্তভোগীকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং গোপনে সেই ঘটনার ভিডিও ধারণ করেন।
পরে ভুক্তভোগীকে চেতনানাশক মিশ্রিত জুস খাইয়ে অচেতন করে বাড়ির পাশে নিয়ে শুকুর, ফেরদৌস, মোস্তাকিম নামে তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় যখন ভুক্তভোগীর জ্ঞান ফিরল, তখন তিনি বাধা দিতে চেষ্টা করেন। কিন্তু আসামিরা ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেন। এভাবে তিনদিন ধরে তাকে বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়।
এরপর শনিবার রাতে আবারও ভুক্তভোগীকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ সময় খবর পেয়ে পরিবারসহ স্থানীয়রা আসামির বাড়িতে গিয়ে হাতেনাতে দুজনকে আটক করেন। তবে বাকি দুজন কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা আসামিদের মারধর করতে শুরু করলে ৯৯৯ এ সংবাদ পেয়ে থানা পুলিশ তাদেরকে হেফাজতে নেয়।
এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন