০২:১৬ পি.এম
ফাইল ছবি
আগামীকাল বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে। ফলে বুধবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
প্রতি বছরের প্রথম জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী হিসেবে ধরা হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ সম্পন্ন করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। কাজের সুবিধার্থে এদিন ব্যাংক হলিডে হিসেবে পালন করার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
উল্লেখ্য, ব্যাংক হলিডের এই বিশেষ দিনে ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা দেওয়া বা উত্তোলন করা সম্ভব হবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম ট্রানজেকশন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ সব ধরনের কার্যক্রম। ব্যাংকগুলোর মধ্যে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম চলতে থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ছুটির তালিকা অনুসারে, প্রতিবছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ব্যাংক হলিডে পালন করা হয়। এভাবে প্রথাগত আগামী বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতিবছর এ দুটি দিন ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সকল তফসিলি ব্যাংকের লেনদেন বন্ধ রাখা হয়। তবে এই দুটি দিন বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখার দাফতরিক কার্যক্রম পরিচালিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন