ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

স্পিকার হাফিজ উদ্দিন খামেনির জানাজায় অংশ নেবেন


স্পিকার হাফিজ উদ্দিন খামেনির জানাজায় অংশ নেবেন

 

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, স্পিকার আগামী জুলাইয়ের শুরুতেই ঢাকা ত্যাগ করে ইরানের উদ্দেশ্যে যাবেন। আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের ব্যাপক আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের নিজ কার্যালয়ে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হন। ৮৬ বছর বয়সী এই নেতার মৃত্যুর পর ইরান সরকার তাৎক্ষণিকভাবে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। দীর্ঘ প্রস্তুতির পর আগামী জুলাই মাসে তার দাফনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানী তেহরানে ১৫ থেকে ২০ মিলিয়ন (দেড় থেকে দুটি কোটি) এবং দেশের অন্যান্য স্থানে কয়েক কোটি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো এটিকে ইতিহাসের অন্যতম বৃহত্তম শোকযাত্রা হিসেবে অভিহিত করছে।

বাংলাদেশ ছাড়াও ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন ও ভারতসহ বেশ কয়েকটি বন্ধুভাবাপন্ন দেশকে খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


আগামীকাল ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

ফাইল ছবি

আগামীকাল বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে। ফলে বুধবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

প্রতি বছরের প্রথম জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী হিসেবে ধরা হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ সম্পন্ন করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। কাজের সুবিধার্থে এদিন ব্যাংক হলিডে হিসেবে পালন করার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ব্যাংক হলিডের এই বিশেষ দিনে ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা দেওয়া বা উত্তোলন করা সম্ভব হবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম ট্রানজেকশন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ সব ধরনের কার্যক্রম। ব্যাংকগুলোর মধ্যে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম চলতে থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ছুটির তালিকা অনুসারে, প্রতিবছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ব্যাংক হলিডে পালন করা হয়। এভাবে প্রথাগত আগামী বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতিবছর এ দুটি দিন ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সকল তফসিলি ব্যাংকের লেনদেন বন্ধ রাখা হয়। তবে এই দুটি দিন বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখার দাফতরিক কার্যক্রম পরিচালিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আগুনে পুড়ল চলন্ত বাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আগুনে পুড়ল চলন্ত বাস

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ করে আগুন লেগে গেছে। এদিকে, ঘটনাটি জানাজানি হতেই সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৯ জুন) রাতে এই ঘটনা ঘটে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবস্থিত কুচিয়ামোড়া সেতুর ওপর।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টা ৮ মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে খবরটি সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে পৌঁছায়, যেখানে বলা হয় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর এভার গ্রিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পরে, সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহত হওয়ার আশঙ্কা নেই।

এদিকে, আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল যখন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের ২ কলেজের নাম বদলে শহীদ জিয়ার নামে করার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


বরিশালের ২ কলেজের নাম বদলে শহীদ জিয়ার নামে করার সিদ্ধান্ত

 

দেশের বেসরকারি দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য শিক্ষা মন্ত্রণালয় সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের নামে অনুমতি দিয়েছে। এই প্রতিষ্ঠান দুটি হচ্ছে―পিরোজপুরের নাজিরপুর কলেজ এবং ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ।

সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক অফিস আদেশের মাধ্যমে এর অনুমোদন দেয়া হয়েছে।

অফিস আদেশের নির্দেশ অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে শহিদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর। একইভাবে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নতুন নাম হবে শহিদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা।

এছাড়া, পৃথক দুই অফিস আদেশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমতি প্রদান করা হয়েছে।

এদিকে, এসব পৃথক অফিস আদেশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমতি দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষা: পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


এইচএসসি পরীক্ষা: পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে অনুষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে ঢাকা মহানগরীর সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৩০ জুন) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%