০৯:১২ পি.এম
টাঙ্গাইলের সখীপুরে একটি ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যাওয়া ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিন ধরে মেলেনি।
গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে অটোভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ সবুজের বাবা সিরাজ মিয়া (৪৫) নিজেও অটোভ্যান চালান। তিনি পরিবারসহ সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাহারতা পশ্চিম এলাকায় ভাড়া থাকেন। সবুজ সখীপুর ও আশপাশের এলাকায় অটোভ্যান চালানোর কাজ করতেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর গত ২৭ সেপ্টেম্বর গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে সবুজের অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। কিন্তু অটোভ্যানটি উদ্ধার হলেও নিখোঁজ সবুজের সন্ধান এখনও মেলেনি।
ছেলের সন্ধান না পেয়ে গত ২৯ সেপ্টেম্বর সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবার। ওই সময় তারা সবুজকে দ্রুত খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সখীপুর থানার এসআই তাজ উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে। সখীপুর ও গোপালপুর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় দুইজনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে।”
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এদিকে, ১০ দিন ধরে ছেলের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সবুজের মা-বাবা ও স্বজনরা। সন্তানের ছবি হাতে নিয়ে বিভিন্ন এলাকায় খোঁজ করছেন তারা। পরিবারের একমাত্র চাওয়া, যেকোনোভাবে সবুজের সন্ধান পাওয়া এবং তাকে নিরাপদে ফিরে পাওয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন