প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দোহার উদ্দেশে রওনা হয়েছেন।
তিনি আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে তাঁর যাত্রা শুরু করেন।
সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা সহকারী পরিচালক মো. রাশেদ মিজান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হচ্ছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা। এছাড়াও, আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করা হবে।
এই কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফিরে আসার পরিকল্পনা রয়েছে।
এর আগে, কাতারের আমিরের দপ্তর রবিবার এক বিবৃতিতে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর জানায়। ঐ মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৪ বছর। এদিকে, শেখ হামাদের মৃত্যুতে বৃহস্পতিবার দেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন