ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২ জনের


ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২ জনের

ফেনীতে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুজন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার (১ জুলাই) সকালে, জেলার ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন- ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন খোকন (৫৫) এবং অন্যজন সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে কবির হোসেন (৭২)।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পুলিশ সূত্র জানায়, সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এলাকায় কৃষিজমি থেকে হঠাৎ সড়কে উঠাসহ একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে অটোরিকশায় থাকা সাহাব উদ্দিন খোকনের মৃত্যু হয়। একইসঙ্গে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এদিন আনুমানিক সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা বাজার সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কবির হোসেন। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ‘ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ভাগ্যবশত এ ঘটনায় নিহতের ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর ঘাতক ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।’

ফাজিলপুর হাইওয়ে থানা ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় মহাসড়কে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য আবেদন করছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহস্যময় ‘শয়তানের সাগর’, ঢুকলেই নিখোঁজ হয়ে যায় মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


রহস্যময় ‘শয়তানের সাগর’, ঢুকলেই নিখোঁজ হয়ে যায় মানুষ

জাহাজ থেকে বিমান, সবকিছুই নাকি গায়েব হয়ে যায় সমুদ্রের একটি অঞ্চলে। যে পথে প্রবেশ করলে আর ফিরে আসে না অনেক জাহাজ। উধাও হয়ে যায় উড়ন্ত বিমানও। না এটা বারমুডা ট্রায়ঙ্গেল না। কেউ বলেন, সেখানে বাস করে অশুভ শক্তি। কেউ আবার দাবি করেন, সমুদ্রের গভীরে লুকিয়ে আছে রহস্যময় ড্রাগন। আর তাই এই এলাকাকে অনেকে ডাকেন ‘ডেভিল সি’ নামে। কিন্তু সত্যিই কি এমন কিছু রয়েছে? নাকি কয়েক দশক ধরে ছড়িয়ে পড়া ভয় ও গুজবই তৈরি করেছে এই রহস্য?

বারমুডা ট্রায়াঙ্গলের নাম অনেকেই শুনেছেন। তবে জাপানের দক্ষিণে প্রশান্ত মহাসাগরের বুকে রয়েছে আরেক রহস্যময় অঞ্চল। টোকিও থেকে খুব বেশি দূরে নয়, মিয়াকে দ্বীপের আশপাশের বিস্তীর্ণ জলরাশিকে ঘিরেই জন্ম নিয়েছে এই রহস্যের গল্প। অনেকের কাছে এটি এশিয়ার বারমুডা ট্রায়াঙ্গল হিসেবেও পরিচিত।

পঞ্চাশের দশক থেকে একের পর এক জাহাজ নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এমনকি প্রচার হতে থাকে, কয়েকশ সৈন্যসহ একাধিক জাহাজের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও নাকি বহু বিমান, যুদ্ধজাহাজ ও নৌযান এই অঞ্চলে হারিয়ে গিয়েছিল। এসব ঘটনার পর মানুষের মনে ভয় আরও গভীর হতে থাকে।

রহস্য উদঘাটনের জন্য জাপান থেকে কায়ো মারু নামের একটি গবেষণা জাহাজ পাঠানো হয়েছিল বলেও বহু বছর ধরে প্রচলিত রয়েছে। পরে গুজব ছড়িয়ে পড়ে, সেই জাহাজে থাকা বিজ্ঞানীরাও আর ফিরে আসেননি। এমনকি ৩১ জন বিজ্ঞানী নিখোঁজ হওয়ার গল্পও মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আর সেখান থেকেই অনেকে বিশ্বাস করতে শুরু করেন, সমুদ্রের গভীরে হয়তো কোনো রহস্যময় শক্তি বা ড্রাগনের অস্তিত্ব রয়েছে।

শুধু তাই নয়, কয়েকশ বছর পুরোনো নানা কিংবদন্তিও জড়িয়ে যায় এই সমুদ্রকে ঘিরে। কেউ দাবি করেন, কুবলাই খাঁর বিশাল নৌবহর এখানেই হারিয়ে গিয়েছিল। আবার কেউ রহস্যময় এক নারীর কথাও বলে থাকেন, যাকে নাকি সেই এলাকায় জাহাজ চালাতে দেখা গিয়েছিল। সময়ের সঙ্গে এসব গল্প আরও রহস্যময় রূপ নিতে থাকে।

তবে সব গল্পের পেছনে যে অতিপ্রাকৃত কোনো শক্তি রয়েছে, তা মানতে রাজি নন গবেষকরা। লেখক ল্যারি কুশে পুরোনো নথিপত্র ঘেঁটে দেখতে পান, প্রচলিত অনেক তথ্যেরই নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাঁর মতে, বিশাল যুদ্ধজাহাজ নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই ছোট মাছ ধরার নৌকা দুর্ঘটনার শিকার হয়েছিল।

বিজ্ঞানীদের একাংশের মতে, এই অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ভূমিকম্পও হয় প্রায়ই। সমুদ্রের তলদেশে রয়েছে গভীর খাদ। প্রচুর গরম লাভা ও কার্বন ডাই-অক্সাইডও পাওয়া গেছে সেখানে। ফলে হঠাৎ পরিবেশ বদলে যাওয়া বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অস্বাভাবিক নয়। আর পঞ্চাশের দশকে রেডিও যোগাযোগ ব্যবস্থা তেমন শক্তিশালী না হওয়ায় অনেক ঘটনাই পরে রহস্যে পরিণত হয়।

কেউ চৌম্বকীয় শক্তির কথা বলেছেন। কেউ আবার ইউএফও বা ভিনগ্রহের প্রাণীর গল্পও ছড়িয়েছেন। কিন্তু এসব দাবির পক্ষে আজও শক্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে আলেম-ওলামাদের প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


রূপগঞ্জে আলেম-ওলামাদের প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময়ে হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা এবং তৌহিদী জনতা।

বুধবার বিকেলে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে শত শত তৌহিদী জনতা প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এরপর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী।

এ সময় বক্তৃতায় উপস্থিত ছিলেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমী, যুগ্ম সম্পাদক মাওলানা কামরুল হাসান, মাহবুব জালালাবাদী, মুফতি নুরুজ্জামান শিবলী, মাওলানা ইউসুফ ফরিদী প্রমুখ।

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, গত ২৭ জুন রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় একটি বাউল গানের আসরের পাশ দিয়ে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় বাউল দলের অনুসারীরা আলেম-ওলামা ও তৌহিদী জনতার ওপর আকস্মিক হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। বক্তারা এই ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে বলেন, হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন, শান্তিপূর্ণ ধর্মপ্রচার কার্যক্রমে বাধা দেওয়ার এই ঘটনায় রূপগঞ্জের আলেম-ওলামা ও মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী বলেন, হামলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে সংগঠনের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে দায়িত্ব নিচ্ছেন নতুন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


বরিশালে দায়িত্ব নিচ্ছেন নতুন জেলা প্রশাসক

বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকার।

বুধবার (১ জুলাই) তার শপথ গ্রহণের বিষয়ক প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রকাশ করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেনের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের উল্লিখিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লিখিত জেলায় জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে স্থানান্তর ও নিয়োগ করা হয়েছে। জনস্বার্থের জন্য জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি পৃথক প্রজ্ঞাপনে বরিশালের বর্তমান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনকে পরবর্তী পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা সেই প্রজ্ঞাপনটি সই করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৯৯-এ তথ্য পেয়ে বিদেশি শটগান উদ্ধার করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


৯৯৯-এ তথ্য পেয়ে বিদেশি শটগান উদ্ধার করল পুলিশ

রাজধানী ঢাকা শহরের হাজারীবাগ থানাধীন বসিলা এলাকার একটি বাড়ির বাথরুমের ফলস ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি শটগান। ৯৯৯ নম্বরে এক সচেতন নাগরিকের ফোনের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করেছে।

পুলিশের সূত্রে জানা গেছে, বুধবার রাত দুইটার সময় হাজারীবাগ থানাধীন বসিলা শাহী নূর মসজিদের সামনে থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

তিনি কল করার সময় তার বক্তব্যে জানিয়েছেন যে, বসিলা মধ্যপাড়ার জনৈক কালিমুল্লাহ সাহেবের ৫৪/০২ নম্বর তিন তলা বাড়ির ২য় তলার উত্তর পাশের রুমের বাথরুমের ফলস ছাদের ভেতরে একটি শটগান দেখা যাচ্ছে।

৯৯৯-এর কলটেকার মো. সুজন যে কলটি রিসিভ করেন, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি হাজারীবাগ থানাকে অবহিত করেন। এরপর ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. মোজাফফর হোসেন কলার এবং থানা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর, হাজারীবাগ থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌছায়। তল্লাশি চালিয়ে বাড়িটির বাথরুমের ফলস ছাদের ভেতর থেকে একটি শটগান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শটগানটির গায়ে খোদাই করে লেখা রয়েছে— ST-12, TAURAS, BP-MTCL, SHR165771, Made in Brasil। হাজারীবাগ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়টি সম্পর্কে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%