প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময়ে হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা এবং তৌহিদী জনতা।
বুধবার বিকেলে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে শত শত তৌহিদী জনতা প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এরপর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী।
এ সময় বক্তৃতায় উপস্থিত ছিলেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমী, যুগ্ম সম্পাদক মাওলানা কামরুল হাসান, মাহবুব জালালাবাদী, মুফতি নুরুজ্জামান শিবলী, মাওলানা ইউসুফ ফরিদী প্রমুখ।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন, গত ২৭ জুন রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় একটি বাউল গানের আসরের পাশ দিয়ে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় বাউল দলের অনুসারীরা আলেম-ওলামা ও তৌহিদী জনতার ওপর আকস্মিক হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। বক্তারা এই ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে বলেন, হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, শান্তিপূর্ণ ধর্মপ্রচার কার্যক্রমে বাধা দেওয়ার এই ঘটনায় রূপগঞ্জের আলেম-ওলামা ও মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী বলেন, হামলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে সংগঠনের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন