বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১৪ পি.এম
বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসে ড্রাইভার পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা পূর্ণকালীন এই পদে আবেদন করার সুযোগ পাবেন। যদিও কর্মস্থল ঢাকা, তবে প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে ফিল্ড ভিজিট করতে হবে।
দূতাবাসের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের যত দ্রুত সম্ভব পদটিতে যোগদান করতে হবে। বিশেষ করে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে।
পদের বিবরণ
পদের নাম: ড্রাইভার
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা, প্রয়োজনে বিভিন্ন জেলায় ফিল্ড ভিজিট
চুক্তির মেয়াদ: ৬ মাস; পরিস্থিতি অনুযায়ী নবায়নযোগ্য
দায়িত্ব
ড্রাইভারকে দূতাবাসের গাড়ি চালানোর পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে সহায়তা করতে হবে। প্রয়োজনে মোটরসাইকেল ও সুরক্ষিত (আর্মড) যানবাহন চালানোর দায়িত্বও পালন করতে হবে।
এছাড়া, বিমানবন্দর থেকে কর্মকর্তা বা অতিথিদের আনা-নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও পণ্য পৌঁছে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী দূতাবাসের অন্যান্য কাজে সহায়তা করারও প্রয়োজন রয়েছে।
গাড়ির দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় কাগজপত্র ও সরঞ্জাম ঠিক রাখা, সময়মতো সার্ভিসিং নিশ্চিত করা এবং গাড়ির কোনো ত্রুটি বা ক্ষতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানোও ড্রাইভারের দায়িত্বের মধ্যে পড়ে।
ফিল্ড ভিজিটের পূর্বে গাড়ির প্রয়োজনীয় প্রস্তুতি ও সরঞ্জাম পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেওয়ার দায়িত্বও পালন করতে হবে। প্রয়োজনে রিসেপশনে সহায়তা করতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি বা সমমান পাস হতে হবে।
অভিজ্ঞতা: ড্রাইভিংয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের সংস্থা বা স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে ভালো থেকে মাঝারি পর্যায়ের কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। ট্রাফিক আইন সম্পর্কে ভালো ধারণা, সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ প্রয়োজন।
গাড়ির সাধারণ যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিকভাবে সামাল দেওয়ার মতো জ্ঞান থাকা আবশ্যক। একা এবং ছোট দলের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকা প্রয়োজন।
এছাড়া, কূটনৈতিক পরিবেশে গোপনীয়তা রক্ষা ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে। মাইক্রোসফট এক্সেল ও আউটলুক ব্যবহারে মৌলিক দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
সুইজারল্যান্ড দূতাবাসের নীতিমালা অনুযায়ী প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের ( FDFA ) নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে একটি মোটিভেশন লেটার এবং থাকলে সুপারিশপত্র সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র ই-মেইলে পাঠাতে হবে—
[email protected]
আবেদনের শেষ সময়
৮ অক্টোবর ২০২৬। শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষার জন্য যোগাযোগ করা হবে।
সুইজারল্যান্ড দূতাবাসের চাকরির বিজ্ঞপ্তি ও আবেদন ফরম দেখতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।" তিনি উল্লেখ করেন, সরকার শক্তিশালী রয়েছে এবং সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
চিফ হুইপ আরও বলেন, "আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।" তিনি সতর্ক করে বলেন, যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।
তিনি বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। সরকার সতর্ক রয়েছে যাতে কোনো পক্ষ পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে।
সংবিধান সংশোধনের প্রসঙ্গে নূরুল ইসলাম মনি জানান, সংশোধনের জন্য সব পক্ষের সাথেই আলোচনা চলছে। তিনি বলেন, "এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।"
এ সময় চিফ হুইপ ধর্মীয় নেতাদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, "খতিব পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে।" বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা করার প্রয়োজন তা করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শপু, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ প্রদান করছে। এই সংস্থার মাধ্যমে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানিতে নারী মেশিন অপারেটর পদে ৬০ জন দক্ষ নারী কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর বোয়েসেল এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ অক্টোবর সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি
দেশ: জর্ডান
পদের নাম: নারী মেশিন অপারেটর
পদসংখ্যা: ৬০টি
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়স: ২০ থেকে ৩৬ বছর
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক ১৩০ জেডি বেতন পাবেন। এর পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও তাদের জন্য প্রযোজ্য হবে।
সাক্ষাৎকারে যা আনতে হবে
সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় প্রার্থীদের সঙ্গে রাখতে হবে—
সাক্ষাৎকারের সময় ও স্থান
তারিখ: ২ অক্টোবর ২০২৬
সময়: সকাল ৮টা থেকে
স্থান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা
আবেদন ও বিস্তারিত
আগ্রহী প্রার্থীরা বোয়েসেলের বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের আবেদন আহ্বান করেছে। এই ইন্টার্নশিপটি এমআরটি ট্রেনিং সেন্টারের অধীনে নির্ধারিত সুপারভাইজারের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইন্টার্নদের নির্ধারিত ভাতা প্রদান করা হবে এই সময়কালীন। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
এক নজরে বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: ২টি
আবেদনের যোগ্যতা:
# আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
# স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা
অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে। তবে প্রার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
# স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
# একজন প্রার্থী শুধুমাত্র একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
# আবেদনকারী যদি অন্য কোনো কর্মে নিয়োজিত থাকেন, তবে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।
ইন্টার্নশিপ ভাতা: ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০,০০০ টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে। ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা/সুবিধা প্রদান করা হবে না প্রার্থীদের।
আবেদন করার নিয়ম :
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর দরকারি কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাবেন ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল প্রশিাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০ বরাবর পাঠাতে হবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: আগামী ৫ অক্টোবর ২০২৬
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকার মিরপুর-১০ এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সদস্যদের ওপর হামলা চালিয়েছে অবৈধ হকার ও দখলদাররা। এ সময় ব্যাপক অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই ঘটনার জন্য ফ্যাসিবাদের দোসরদের দায়ী করেছেন।
তিনি ঘোষণা করেছেন যে, ঢাকার ফুটপাত উদ্ধার করার প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযানে হামলা ও সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।
মো. শফিকুল ইসলাম খান উল্লেখ করেন, ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলমান থাকবে। উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ফ্যাসিবাদের দোসরদের প্ররোচনায় সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক এবং কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, হামলাকারীরা স্থানীয় সাধারণ জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফুটপাত উদ্ধার করার কর্মসূচি অব্যাহত থাকবে যাতে নগরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে।
ডিএনসিসি প্রশাসক জানান, উচ্ছেদ অভিযানের সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিকরাও নির্যাতিত হয়েছেন। পরিকল্পিতভাবে মসজিদে অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। পুলিশের পক্ষ থেকে এবং ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অনেককে চিহ্নিত করা হয়েছে।
মো. শফিকুল ইসলাম খান বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করার কাজ করা হচ্ছে এবং এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব। মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়—আজকের ঘটনায় সেটি প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে কারও ইন্ধনে ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএনসিসির প্রশাসক বলেন, আমি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ