ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গোল উদ্‌যাপনে বন্দুক চালানোর ভঙ্গি, লাল কার্ড পেলেন ইসরায়েলি ফুটবলার


গোল উদ্‌যাপনে বন্দুক চালানোর ভঙ্গি, লাল কার্ড পেলেন ইসরায়েলি ফুটবলার

নেশনস লিগের ম্যাচে গোল করার পর বন্দুক চালানোর ভঙ্গিতে উদ্‌যাপন করার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ইসরায়েলের ফরোয়ার্ড সাইদ আবু ফারখি। এর ফলে লাল কার্ডের শাস্তি পেয়ে দলের সদস্য সংখ্যা ১০ জনে নেমে আসে, এবং ম্যাচটি শেষ করতে হয়েছে তাদের এই অবস্থায়।

রাইফআইসেন অ্যারেনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের ৫৫ মিনিটে গোল করে ইসরায়েলকে ১-১ ব্যবধানে সমতায় ফিরিয়ে আনেন ফারখি। গোল উদ্‌যাপনের পর তিনি কর্নার ফ্ল্যাগের কাছে চলে যান। সেখানে ফ্ল্যাগটি তুলে ডান হাঁটু মাটিতে রেখে বাঁ হাতে ফ্ল্যাগের লাঠি ধরে বন্দুক চালানোর মতো ভঙ্গি করেন।

তার উদ্‌যাপনটি পুল খেলায় শট নেওয়ার ভঙ্গি নাকি বন্দুক থেকে গুলি ছোড়ার অনুকরণ, তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট হয়নি। তবে ফ্ল্যাগটি যথাস্থানে রেখে সতীর্থদের কাছে ফেরার সময় ফারখির মুখের হাসি মিলিয়ে যায়। রেফারি গিওর্গি কাবাকভ ততক্ষণে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে ফেলেছেন।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

ফারখি মাত্র চার মিনিট আগে প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন। ফলে দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কলোরাডো র‍্যাপিডসের এই ফরোয়ার্ডকে। রেফারির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন তিনি।

ফারখি মাঠ ছাড়ার পর ১০ জনের ইসরায়েলকে চাপের মধ্যে ফেলে অস্ট্রিয়া। ম্যাচের ৯০ মিনিটে এবং যোগ করা সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

গোল উদ্‌যাপনের জন্য ফারখিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো নিয়ে প্রশ্ন উঠলেও ফুটবলের নিয়ম অনুযায়ী গোল উদ্‌যাপনের সময় উসকানিমূলক, অপমানজনক বা বিতর্কিত আচরণের জন্য খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানোর বিধান রয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে ফারখির এমন উদ্‌যাপন আরও আলোচনা সৃষ্টি করেছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলি ফুটবল দলকে নিয়ে প্রতিবাদ ও বর্জনের দাবিও উঠছে। নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচ বর্জনের দাবির মুখে পড়েছে আয়ারল্যান্ড। ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘও এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের দিনে ইতিহাসের পাতায় স্থান পাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


আজকের দিনে ইতিহাসের পাতায় স্থান পাওয়া উল্লেখযোগ্য ঘটনা

বিশ্বের ঘটনাবহুল এই দিনগুলোতে প্রতিদিন নানা ঘটনা ঘটে। উদ্ভাবন এবং উন্মোচন ঘটে অনেক কিছু। জন্মের পাশাপাশি মৃত্যুও ঘটে অনেকের। প্রতিদিনের এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা মানুষের মনে স্থায়ীভাবে দাগ কাটে। কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থান পায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক নজরে দেখা যাক এমন কিছু বিশেষ ঘটনা।

ঘটনাবলি

১৫৮০ সালে স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্রপথে বিশ্বভ্রমণ শেষ করে মাতৃভূমি ইংল্যান্ডে ফিরে আসেন।

১৭৭৭ সালে ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে নেয়।

১৮৪১ সালে ব্রুনাইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে হস্তান্তর করেন।

১৮৮৭ সালে জার্মান অভিবাসী এমিল বার্লিনার যুক্তরাষ্ট্রে প্রথম কথা বলার যন্ত্র (গ্রামোফোন) পেটেন্ট করেন।

১৯০৭ সালে নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৩২ সালে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৫০ সালে জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে।

১৯৫০ সালে ইন্দোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৫৯ সালে জাপানের হনসুতে দুদিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯৬০ সালে সিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে। প্রার্থীরা হলেন- রিচার্ড এম নিঙ্ন ও জন এফ কেনেডি।

১৯৬০ সালে ফিদেল ক্যাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।

১৯৬২ সালে উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয়।

১৯৬৮ সালে সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩ সালে কনকর্ড বিমান রেকর্ড সময়ের মধ্যে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।

জন্ম

১৭৭৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ জনি আপেলসিড জন্মগ্রহণ করেন।

১৮২০ সালে উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন।

১৮৭৬ সালে ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি গোলাম ভিক নৈরাগ জন্মগ্রহণ করেন।

১৮৮৮ সালে ব্রিটেনের সমকালীন বিখ্যাত কবি ও সাহিত্যিক টি এস এলিয়ট জন্মগ্রহণ করেন।

১৮৮৯ সালে জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার জন্মগ্রহণ করেন।

১৯২৩ সালে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেব আনন্দ জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালে ভারতীয় রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী মনমোহন সিং জন্মগ্রহণ করেন।

১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের নারী শাখার প্রধান উইনি ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন।

১৯৪৩ সালে অস্ট্রেলীয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল জন্মগ্রহণ করেন।

১৯৮১ সালে মার্কিন টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৫৯ সালে আততায়ীর হাতে আহত হয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক মৃত্যুবরণ করেন।

১৯৮২ সালে চিত্রশিল্পী নীরদ মজুদার মৃত্যুবরণ করেন।

১৯৮৯ সালে খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন। তিনি হিন্দি সংগীত জগতে হেমন্ত কুমার নামে পরিচিত।

১৯৯০ সালে ইতালির খ্যাতনামা ঔপন্যাসিক আলবার্টো মোরাভিয়া মৃত্যুবরণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


দেশের বাজারে সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমলো

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার গহনার দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে।

দাম কমানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, শনিবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজুস স্থানীয় বাজারে তেজাবী সোনার দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সোনার এই নতুন দর নির্ধারণ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


প্রেমের টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক

প্রেমের টানে বাংলাদেশে এসে ৩৭ বছর বয়সী এক চীনা যুবক দিনাজপুরের হাকিমপুরে এক তরুণীকে বিয়ে করেছেন। বিয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম পরিবর্তন করে ‘মোহাম্মদ আলী’ রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চীনের হুবেই প্রদেশের বাসিন্দা পংফংয়ের সঙ্গে হাকিমপুর পৌরসভার মাঠপাড়া এলাকার রাইসা আক্তার তারার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘মোহাম্মদ আলী’ নাম ধারণ করেন। এরপর রাইসা আক্তারকে বিয়ে করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নবদম্পতি রাইসার বাড়িতে পৌঁছালে তাদের স্বাগত জানান পরিবারের সদস্য ও স্থানীয়রা।

পংফং পেশায় গার্মেন্টস পণ্যের ক্রেতা। তার বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং। অন্যদিকে রাইসা আক্তার হাকিমপুরের মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের কন্যা। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত।

রাইসা আক্তার জানিয়েছেন, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পংফংয়ের এক চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তিনি চীনে গিয়ে বিয়ে করার ইচ্ছার কথা ওই ব্যক্তিকে জানান। পরে ওই ব্যক্তি তার ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন।

এরপর মুঠোফোনে নিয়মিত যোগাযোগ শুরু হয়। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

রাইসা বলেন, "আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। আমাকে বিয়ে করার জন্য গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম মোহাম্মদ আলী। এরপর সে আমাকে বিয়ে করেছে। এতে আমার পরিবার ও এলাকাবাসী সবাই খুশি।"

রাইসার নানা বাদল বলেন, "আমার নাতনি ঢাকায় থাকে। সেখানে তার সঙ্গে চীনা ওই যুবকের পরিচয় হয়। তারা একে অপরকে পছন্দ করেছে। পরে চীনা যুবক বাংলাদেশে এসে আমার নাতনিকে বিয়ে করেছে। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে এসেছে। এতে পরিবারের সবাই আনন্দিত।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


এবার এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিল ফ্রান্স

ফ্রান্স নতুন অধ্যায় শুরু করেছে উয়েফা নেশন্স লিগে জয়ের মাধ্যমে। জিনেদিন জিদানের অধীনে, ফরাসি দলটি নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে পরাজিত করেছে। এই জয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।

তবে, গোল করার পর উদযাপনটি সঠিকভাবে করতে পারেননি রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এর ফলে চলতি ফিফা উইন্ডোতে ফ্রান্সের হয়ে আর খেলতে পারবেন না এমবাপে।

তুরস্কের বিপক্ষে গোল করার পরপরই এমবাপেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। কিছু সময় পর তিনি মাঠে ফিরে এলেও, অস্বস্তির কারণে আবারও মাটিতে পড়ে যান। শেষ পর্যন্ত, ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ৫৮তম মিনিটে কোচ জিনেদিন জিদান তাকে তুলে নেন।

ম্যাচ শেষে, এমবাপের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফেরার বিষয়টি নিশ্চিত করেন জিদান। ফরাসি কোচ বলেন, "দুর্ভাগ্যবশত পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আমার মনে হয় তাকে (মাদ্রিদে) ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নেব না। তার হাঁটুতে ফোলা ভাব রয়েছে। বিষয়টি আশাব্যঞ্জক নয়, তাই আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না।"

এমবাপের হাঁটুর টেনডনে চোট লেগেছে বলে ফ্রান্সের এক কর্মকর্তা এপিকে জানিয়েছেন। চিকিৎসার জন্য তাকে মাদ্রিদে ফেরত পাঠানো হবে। সেখানে মেডিকেল পরীক্ষার পর তার চোটের ধরন ও গুরুতরতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এমবাপের চোটের কারণে নেশন্স লিগে পরবর্তী ম্যাচগুলোতে ফ্রান্সকে তার ছাড়াই মাঠে নামতে হবে। আগামী সোমবার, বেলজিয়ামের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ফরাসিরা। এরপর ২ অক্টোবর ইতালির বিপক্ষে এবং তিন দিন পর ৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। শেষ দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্রান্সের ঘরের মাঠ স্তাদে দ্য ফ্রান্সে।

এখন এমবাপের মেডিকেল রিপোর্টের দিকে তাকিয়ে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%