০৮:৪৬ পি.এম
দীর্ঘ সময় পর বিবাহের ক্ষেত্রে দেনমোহর পরিশোধ সামনে রেখে টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতি বিবেচনায় একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার ‘জনস্বার্থে’ এই রিট আবেদনের প্রক্রিয়া শুরু করেন।
এই রিট আবেদনে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ ধারার অধীনে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের জন্য দাবি করা হয়েছে। এর মুক্ত উদ্দেশ্য হলো—বিয়ে সম্পন্ন হওয়ার দীর্ঘ সময় পরে দেনমোহর আদায়ের ক্ষেত্রে মূল্যস্ফীতি ও টাকার অবমূল্যায়ন বিবেচনা করে একটি সুনির্দিষ্ট পদ্ধতি, নীতি ও মূল্যায়ন কাঠামো ঠিক করা।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আবেদনে সংবিধানের ৭, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার বাস্তবায়নের কথাও প্রতি স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (আইন ও বিচার বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যানকে এই আবেদনে বিবাদী করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন