প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের মীরসরাইয়ে একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) মারা গেছেন।
রোববার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে, উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া সৈদালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আলাউদ্দিন মোটরসাইকেল নিয়ে অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনসার কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
ওসি জানান, ডিউটিতে যাওয়ার সময় উপজেলার আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। অভিযুক্ত অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন