ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০৮, দায়ের ৫০ মামলা


ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০৮, দায়ের ৫০ মামলা

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ : রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার, ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ হতে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগের অধীনে ৬৮ জন, মিরপুর বিভাগে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগে ১৩৭ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ সময়, তাদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুটি রাংচা কাগজ, দুটি কর্ক, একটি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, ৫৩৯ প্রতিষ্ঠানের তালিকা যাচাইয়ের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, ৫৩৯ প্রতিষ্ঠানের তালিকা যাচাইয়ের নির্দেশ

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নকে আরও গতিশীল করার উদ্দেশ্যে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ লক্ষ্যে দেশের ৬৪ জেলার ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি সিটি কর্পোরেশনের ৫১টি নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫৩৯টি বিদ্যালয়ের তালিকার সঠিকতা যাচাই করার জন্য প্রত্যয়নপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি সিটি কর্পোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ নামক প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলো নির্বাচন করা হয়েছে।

অতীতে দেশের ৬৪ জেলার বিদ্যমান ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ইন্টিাগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম থেকে সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও, ১১টি সিটি কর্পোরেশন এলাকায় আরও ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, প্রকল্পের কার্যক্রম চূড়ান্ত করার পূর্বে নির্বাচিত বিদ্যালয়গুলোর তালিকা নির্ভুল এবং সর্বশেষ হালনাগাদ অবস্থাতে থাকা নিশ্চিত করা প্রয়োজন।

সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব হলো, তাঁরা নিজ নিজ জেলার বিদ্যালয়গুলোর তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র প্রস্তুত করবেন।

এতে আরো উল্লেখ করা হয়েছে, প্রত্যয়নপত্রে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর থাকা অবশ্যক এবং সেটি আগামী ৫ জুলাই ২০২৬-এর মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পাঠাতে হবে।

নির্দেশনার সঙ্গে ১১টি সিটি কর্পোরেশন এলাকার নির্বাচিত বিদ্যালয়ের তালিকা ও প্রত্যয়নপত্রের নমুনা সংযুক্ত করা হয়েছে, যাতে জেলা পর্যায়ে যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সুবিধা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত এই নির্দেশনা দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন, শ্রেণিকক্ষ, স্যানিটেশন, নিরাপদ পানি, বিদ্যুৎ এবং অন্যান্য শিক্ষা-সহায়ক অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে।

এর ফলে শিক্ষার্থীদের জন্য আরও একটি নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিহত কৃষক দল নেতা বাদল মোড়লের পরিবারের পাশে থাকবে বিএনপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


নিহত কৃষক দল নেতা বাদল মোড়লের পরিবারের পাশে থাকবে বিএনপি

বাগেরহাট, ৫ জুলাই ২০২৬ : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, বাগেরহাটে সন্ত্রাসী হামলায় নিহত কৃষক দলের নেতা শহীদ বাদল মোড়লের পরিবারকে সমর্থন করবেন বিএনপি।

তিনি গতকাল শনিবার (৪ জুলাই) বিকেলে জেলার সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি বাদল মোড়লের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বারুইপাড়ার আড়পাড়ায় নিহতের কবর জিয়ারত শেষে, প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বলেন, ‘নিহত বাদল মোড়লের সন্তান ও স্ত্রীর পাশে দাঁড়াবে বিএনপি পরিবার এবং সরকার।’

শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি উল্লেখ করেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় সংঘটিত নির্মম গণহত্যা এবং তাদের পালিয়ে যাওয়ার ঘটনা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। বিএনপি অতীতেও হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে যারা ব্যক্তিস্বার্থে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, তাদের বিএনপিতে কোনো স্থান হবে না।’

তিনি জানান, বাদল হত্যার আসামি গ্রেফতারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি দেখা করেছেন এবং খুলনা ডিআইজি ও বাগেরহাট পুলিশ সুপার এ ব্যাপারে তৎপর রয়েছেন। ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামি খুব শীঘ্রই ধরা পড়বে। তিনি নেতা কর্মীদের ধৈর্য ধারণের এবং সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা অহিদুজ্জামান পল্টু, এসকেন্দার হোসেন, ফকির তারেক, শেখ মঈন, আজাদ আবুল কালাম ও জেলা যুবদল নেতা সাঈদ নিয়াজ হোসেন শৈবালসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধের জন্য ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন- সোহরাব হোসেন (২০), সিয়াম হাওলাদার (২৫), মো. আপন (২০), মো. রাজু আহমেদ (৩৬), আরাফাত খান (২৪), নুর মোহাম্মদ বাপ্পি (৩৫), রমজান (২৯), মো. সোহাগ (২৫) এবং পলক (১৯)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে নিয়মিত মামলায়, পাঁচজনকে পরোয়ানামূলে এবং দুইজনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ করলেন মৎস্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


টাঙ্গাইলে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ করলেন মৎস্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল, ৫ জুলাই ২০২৬ : জেলার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বিভিন্ন গাছের চারা, সার এবং অসহায় মানুষের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শনিবার বিকেলে এ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা ‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচি আমাদের প্রান্তিক কৃষক ভাই-বোনদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের কৃষি ও কৃষকের কল্যাণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। ‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ অনুদান দেওয়া হয়।

এ কর্মসূচির আওতায় গতকাল টাঙ্গাইল সদর উপজেলার ২ হাজার ৫ শত ৯০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে নগদ অর্থের চেক, বিনামূল্যে বীজ, বিভিন্ন গাছের চারা ও সার প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%