ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ


মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের কারণে শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

এটি ঘটে শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে।

গুলিবিদ্ধ দুইজন হলেন তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) এবং নারায়ণপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। তাদের চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানানো হয়েছে, নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলছিল। এই পূর্ববিরোধের জেরে শুক্রবার জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে যান। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে আমরা বিষয়টি তদন্ত করছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় সংসদ সদস্যদের মধ্যে ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নােবেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার বিকেলে বঙ্গভবন এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনের ভেতরেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

রাষ্ট্রপতির শপথ উপলক্ষে বঙ্গভবনে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতা, কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বঙ্গভবনের প্রবেশপথ এবং আশপাশের সড়কে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশের বিষয়েও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে বঙ্গভবনকেন্দ্রিক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপড়তা বাড়ানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ১৬৭ ভোটের ব্যবধানে জয় পান মির্জা ফখরুল।

পরে বৃহস্পতিবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর মধ্যদিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

শপথ নেওয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, মেলানিয়ার মন্তব্য কি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, মেলানিয়ার মন্তব্য কি?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে ৩৫ বছর বয়সী এক নারীকে। সরকারি অনুষ্ঠান থেকে সফর, প্রেসিডেন্টের কাছাকাছিই থাকছেন তিনি। তার নাম নাটালি হার্প। আর এই ঘনিষ্ঠতা ঘিরেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এবার সেই আলোচনা নিয়ে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের প্রতিক্রিয়া কেমন, তা নিয়েও এসেছে নতুন দাবি। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার, ট্রাম্প ও হার্পের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এমন কোনো প্রমাণ তবে সামনে আসেনি। হোয়াইট হাউসও এই ধরনের আলোচনা ভিত্তিহীন গুজব বলে প্রত্যাখ্যান করেছে।

ডেমোক্র্যাট সিনেটর জন অসফ আলোচনাটি নতুন করে সামনে নিয়ে আসেন। গেলো রোববার, তিনি ট্রাম্প ও হার্পকে নিয়ে রসিকতা করেন। তার বক্তব্যের পরেই বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক পাল্টাপাল্টি আক্রমণ। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য।

কে এই নাটালি হার্প? ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের সাবেক উপস্থাপক হার্প কয়েক বছর ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ পরিমণ্ডলে রয়েছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর তাকে নির্বাহী সহকারী হিসেবে নিয়োগ দেন।

২০২৪ সালের নির্বাচনি প্রচারে, হার্পকে ‘হিউম্যান প্রিন্টার’ বা ‘মানব প্রিন্টার’ নামও দিয়েছিলেন ট্রাম্প। কারণ, তিনি সঙ্গে প্রিন্টার রাখতেন এবং ট্রাম্পের পছন্দ হতে পারে এমন সংবাদ দ্রুত প্রিন্ট করে পৌঁছে দিতেন তার কাছে। সাম্প্রতিক সময়ে, প্রেসিডেন্টের সঙ্গে তার উপস্থিতি হয়ে উঠেছে আরও দৃশ্যমান। একই সময়, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে মেলানিয়ার অনুপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নানা জল্পনাও। তবে মেলানিয়ার অনুপস্থিতি এবং ট্রাম্প-হার্পকে ঘিরে যে গুঞ্জন রয়েছে, তার মধ্যে সরাসরি কোনো সম্পর্কের প্রমাণ নেই।

এই আলোচনায় মেলানিয়ার নাম তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাতে দাবি করা হয়েছে যে, ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়ার একটি কারণ হলো ফার্স্টলেডি এ ধরনের আলোচনা পছন্দ করেন না। অর্থাৎ, মেলানিয়া নিজে প্রকাশ্যে এ বিষয়ে কোনো বক্তব্য দিয়েছেন এমন তথ্য সেখানেও নেই। তার কথিত বিরক্তির বিষয়টি একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের মাধ্যমে এসেছে।

এদিকে, অসফের বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। তাদের দাবি, হার্প প্রেসিডেন্টের দলের অন্যতম বিশ্বস্ত ও পরিশ্রমী সহকারীদের একজন। ওভাল অফিসে ট্রাম্পের কাছেও বিষয়টি জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তিনি তখন সম্পর্কের গুঞ্জন নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান এবং অসফের সমালোচনা করেন। ফলে, ট্রাম্প ও নাটালি হার্পের সম্পর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা যতই বাড়ুক, এখন পর্যন্ত সেটি রয়েছে গুঞ্জনের পর্যায়েই। আর মেলানিয়া এতে বিরক্ত বলার দাবিও সরাসরি তার কাছ থেকে নয়, এসেছে হোয়াইট হাউস-ঘনিষ্ঠ একটি বেনামি সূত্রের মাধ্যমে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ধসে যাবে, সরকারের পতন হবে: মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ধসে যাবে, সরকারের পতন হবে: মার্কিন অর্থমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ইরানের অর্থনীতি ‘ধসিয়ে দেওয়ার’ ঘোষণা দিয়েছেন তার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় মিত্র দেশগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। তার দাবি, এবার ইরানের অর্থনীতিতে ধস নামবে, এমনকি সরকারও পতন হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আমরা ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। আর আমি আপনাদের বলছি, এটা কাজ করবে। ভেনেজুয়েলায় অবরোধ আরোপের পর এটা কাজ করেছিল। কিউবায় এখনো এটা কাজ করছে। ইরানের ক্ষেত্রেও এটা কাজ করবে।’

ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে দেশটির সরকার পতন হবে, এমনটাই দাবি করেছেন তিনি। তিনি বলেন, ‘আমরা এই শাসনব্যবস্থার পতন ঘটাতে যাচ্ছি। এখন আমাদের মিত্র এবং বিশ্বের বাকি দেশগুলোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’ তিনি আরও বলেন, ‘আপনি হয় আমাদের সঙ্গে, নয়তো আমাদের বিরুদ্ধে।’

ইরান যুদ্ধ ছয় মাসে গড়িয়েছে। যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা চললেও সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

এদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘিরে দেশের ভেতর ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। কারণ যুদ্ধ ব্যয় মেটাতে মার্কিন ভোক্তারা চাপে পড়েছেন। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর চাপ ক্রমাগত বাড়তে থাকায় দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ট্রাম্প ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে একটি নতুন বড় নিষেধাজ্ঞার অভিযান শুরুর ঘোষণা দেন। গত বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আজ আমি কোনো দেশের বিরুদ্ধে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করছি! এটি হবে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও একঘরে অবস্থার।’

তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে ‘যেকোনো ধরনের সহায়তা’ দেবে, তাদের ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হতে পারে।

এর আগে গত সপ্তাহেও মার্কিন অর্থমন্ত্রী একই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেন, মার্কিন নৌ অবরোধের পাশাপাশি ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা শিগগিরই জোরদার করবে যুক্তরাষ্ট্র—এটি হবে দ্বিমুখী কৌশলের অংশ। রক্ষণশীল টেলিভিশন নেটওয়ার্ক নিউজম্যাক্সকে বেসেন্ট আরও বলেন, ‘এটি অর্থনৈতিক বিচ্ছিন্নতার এমন এক সমন্বিত উদ্যোগ হবে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।’

তবে ট্রাম্প প্রশাসন ঠিক কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বেসেন্ট। তিনি বলেন, ইরানের অর্থনীতির ওপর পরিকল্পিত চাপ এমনভাবে প্রয়োগ করা হবে, যাতে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতে যাওয়ার প্রয়োজন কমে আসে।

ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকানোর যুক্তিতে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশটির ওপর হামলা শুরু করে। তবে তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ নাকচ করে আসছে। জবাবে ইরান ইসরাইল, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের উপসাগরীয় আরব মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়।

এরপর থেকে ইরান হরমুজ প্রণালি কার্যত অনেকটাই বন্ধ করে রেখেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে বিশ্ববাজারে জ্বালানির দামে ব্যাপক ওঠানামা দেখা দিয়েছে।

সংঘাত বন্ধ করে আলোচনার পথ তৈরি করতে যুক্তরাষ্ট্র ও ইরান এপ্রিলে একটি এবং জুনে আরেকটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু উভয় যুদ্ধবিরতিই বারবার লঙ্ঘিত হয়েছে এবং আলোচনা কার্যত থমকে গেছে।

যুদ্ধ পুনরায় শুরুর বদলে ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে ‘কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ চালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বেসেন্ট। তিনি বলেন, নতুন নিষেধাজ্ঞা হবে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সমন্বিত অর্থনৈতিক বিচ্ছিন্নতা’ হবে।

বেসেন্ট মার্কিন বাণিজ্যিক অংশীদারদের উদ্দেশে বলেন, ‘আপনি যদি তাদের সঙ্গে ব্যবসা করতে চান, অর্থ স্থানান্তর করতে চান কিংবা তাদের তেল কিনতে চান, তাহলে মার্কিন ট্রেজারি ও সরকার তাদের পূর্ণ শক্তি দিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ পরিকল্পিত নতুন অর্থনৈতিক পদক্ষেপের বিস্তারিত আগামী সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গভবনে প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


বঙ্গভবনে প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিরা

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করেছেন। আমন্ত্রণপত্রের কার্ড হাতে নিয়ে উদ্বিগ্ন অতিথিদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়কগুলিতে ডাইভারশন রাখা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

জানা গেছে, বঙ্গভবনের দরবার হলও শপথ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রথমে জাতীয় সংগীত গাওয়া এবং কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে সই করবেন। আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি রাষ্ট্রপতির চেয়ারবিহারে আসীন হবেন।

রাষ্ট্রপতির শপথের পরে নতুন চার সদস্যের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তাদের শপথ খাবার জন্য নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ পড়াবেন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের তালিকাও বেশ বড়। এই তালিকায় রয়েছেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে যোগ দিতে ১ হাজার ২০০-এর বেশি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। দরবার হলে সাধারণ সময়ের তুলনায় এবার আসনসংখ্যাও বাড়ানো হয়েছে। প্রায় ৪০০ জনের বসার ব্যবস্থা থাকলেও এবারের জন্য এটি বাড়িয়ে ৮০০-এর বেশি করা হয়েছে।

রাষ্ট্রপতির শপথের পূর্বে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আসবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করবেন এবং পরে তাদের দরবার হলে যেতে দেখা যাবে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের বাইরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। মূল প্রবেশপথের বাইরে নিরাপত্তার কারণে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হলেও সেখানে দলের বেশ কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%