০৬:৫৬ পি.এম
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, রচনা ও কবিতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জনি রায়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি রচনা ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা প্রশাসন, ধর্মপাশা, সুনামগঞ্জ। উপস্থিত অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতান্ত্রিক চেতনা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন