প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইয়েমেনের রাজধানী সানায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটার দাবির কথা বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে সৌদি আরবের যুদ্ধবিমানের তৎপরতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তবে এসব ঘটনার সম্পর্কে এখন পর্যন্ত সৌদি আরব বা ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করে নি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, আজ বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানী সানাজুড়ে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।
স্থানীয় সংবাদমাধ্যম ইয়েমেন নেটের দাবি অনুসারে, সৌদি যুদ্ধবিমান সানার আকাশে উড়তে দেখা যায় এবং তখন শহরজুড়ে কয়েকটি তীব্র বিস্ফোরণ ঘটে।
এদিকে কিছু আরব সংবাদমাধ্যম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দর ও শিল্পাঞ্চলেও আজ বুধবার ভোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইরাক নিউজ নেটওয়ার্কের একটি প্রতিবেদনে বলা হয়, জেবেল আলি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং দাবি করা হচ্ছে যে, ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বর্তমানে কোনো নির্ভরযোগ্য সরকারি তথ্য প্রকাশিত হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন