ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যাচাইকৃত তথ্যের পরিবেশনই সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব: পিআইবি মহাপরিচালক


যাচাইকৃত তথ্যের পরিবেশনই সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব: পিআইবি মহাপরিচালক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, একজন সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সত্য ও যাচাইকৃত তথ্য পরিবেশন করা। প্রত্যেক সাংবাদিককে তার নিজস্ব বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে হবে। যদি একজন সাংবাদিক সততা, দক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করেন, তাহলে তিনি নিজেই একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হতে পারবেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে, চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

পিআইবি মহাপরিচালক আরও বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ দেশের সাংবাদিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে, সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে যাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় এ সময় পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সবশেষে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপ সফরে পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপ সফরে পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে, খলিলুর রহমান ২৫ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত মালদ্বীপ সফর করবেন। সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

আলোচনায় মূলত মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা এবং পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ খোঁজার কাজগুলো অগ্রাধিকারে থাকবে।

এছাড়া, দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। তাঁরা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতার ওপর তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খলিলুর রহমানের এটি প্রথম মালদ্বীপ সফর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনার ড্রেনেজ ভেঙে সড়ক ও দোকানপাটে ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


খুলনার ড্রেনেজ ভেঙে সড়ক ও দোকানপাটে ঝুঁকি

খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের গদাইপুর মোড় এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় সড়ক, দোকানপাট, বসতবাড়ি এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীরা দাবি জানিয়েছেন দ্রুত ড্রেনেজ নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্যের ভিত্তিতে জানানো হচ্ছে, গদাইপুর মোড়ের আরএইচ সড়ক ও ব্যবসায়ীদের দোকানের পাশে অবস্থিত ড্রেনের পানি একটি কালভার্টের মাধ্যমে নিষ্কাশিত হয়। কিন্তু পানি বের হওয়ার পথ সংকুচিত হয়ে গেছে এবং পলিথিন ও বিভিন্ন আবর্জনা জমে গিয়ে প্রায়ই পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। এর ফলে সামান্য বৃষ্টি অথবা অতিবৃষ্টির সময় নার্সারি, বসতবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন অঞ্চলে পানি জমে যায়। এতে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েন এবং ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়।

এলাকাবাসীর অভিযোগের পর বিএনপির আহ্বায়ক চিকিৎসক আব্দুল মজিদ এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউপি চেয়ারম্যান ও সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় ইউএনও জরুরি ভিত্তিতে দুটি প্রকল্প প্রস্তাব দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ নির্মাণ বা সংস্কারের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এ সময়ের মধ্যে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত না করে ড্রেনটি খোঁড়াখুঁড়ি ও সম্প্রসারণ করা হবার কারণে সম্প্রতি অতিবৃষ্টির ফলে ড্রেনের দুই পাশ ধসে পড়েছে। যার ফলে আরএইচ সড়ক ও পাশের দোকানপাটও ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী কাজী আবুল বাশার খোকা বলেছেন, যদি দ্রুত ড্রেনেজ নির্মাণ না করা হয়, তাহলে সড়ক ও দোকানপাট আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এতে যান চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

গদাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলছেন, উক্ত স্থানে পাকা ড্রেন নির্মাণ অত্যন্ত জরুরি, তবে বর্তমানে কোনো বরাদ্দ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে, বরাদ্দ পাওয়া গেলে ড্রেন নির্মাণ করা হবে।

এলাকাবাসী দ্রুত ড্রেনেজ নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির পদে রাজনৈতিক বা নিরপেক্ষ ব্যক্তি দুই সম্ভাবনার কথাই বললেন মনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


রাষ্ট্রপতির পদে রাজনৈতিক বা নিরপেক্ষ ব্যক্তি দুই সম্ভাবনার কথাই বললেন মনি

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, রাষ্ট্রপতি অসুস্থজনিত কারণে পদত্যাগ করেছেন। অসুস্থজনিত কারণে পদত্যাগ করার বিষয়টি গণতান্ত্রিক ভাষায় কিছু বলার নেই। এই অবস্থা পর্য্যন্ত আইনত আরেকজনকে রাষ্ট্রপতি সিলেকশন করার আগ পর্যন্ত মাননীয় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পদে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন। একজন রাষ্ট্রপতিকে যেভাবে যে আইনে সিলেক্ট করা হয়, সে আইনে সিলেক্ট করে তাকে রাষ্ট্রপতি পদে দিবেন, এটাই আমাদের সরকারের কাছে প্রত্যাশা।

তিনি আরো বলেন, বর্তমানে সংগৃহীত নামগুলোর মধ্য থেকেই একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সেই রাষ্ট্রপতি পলিটিক্যাল হতে পারেন, আবার তাঁকে পলিটিক্যালের বাইরেও হতে হবে এমন সম্ভাবনা রয়েছে। রাষ্ট্র, রাষ্ট্রীয় যন্ত্র, সরকার এবং সরকারের যন্ত্র ঠিক করবে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের বকুলতলা মোড়ে জেলা শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুথানের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সুবাহানের সভাপত্বিতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিকসহ অন্যান্য বক্তৃতা করেন। এর আগেই শহরের গেটপাড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীয়ায় পরোয়ানাভুক্ত দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ফুলবাড়ীয়ায় পরোয়ানাভুক্ত দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আটক

২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রানা গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ি এলাকার বাসিন্দা চান মিয়ার ছেলে রানা মিয়াকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানার পুলিশ।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) বিশেষ অভিযানের মাধ্যমে ফুলবাড়ীয়া থানার এসআই (নিরস্ত্র) আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে তাকে গ্রেপ্তার করেন। এই আসামি দীর্ঘদিন ধরে আদালতের সাজা পরোয়ানাভুক্ত ছিল এবং পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে আসছিল। এর মধ্যে অবশেষে শুক্রবার গোপন সংবাদেরফুলবাড়ীয়ায় ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%