ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার


বরিশালে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাহবুব আলম বাবুরাড়ী (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার একটি ঘটনা ঘটেছে। র‌্যাব প্রধান অভিযুক্ত মো. বজলুর রশিদ বয়াতী (৩৮) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া বজলুর রশিদ বয়াতী সাদেকপুর এলাকার আব্দুর রাজ্জাক বয়াতীর ছেলে। রবিবার (৫ জুলাই) দুপুরে র‌্যাব-৮ বরিশালের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম- সেবা) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, র‌্যাব-৮ এবং র‌্যাব-১০-এর সদর কোম্পানির সদস্যরা ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন হরিচরণ রায় সড়ক এলাকায় অভিযান চালিয়ে বজলুর রশিদ বয়াতীকে গ্রেপ্তার করেন। নিহত মাহবুব আলম বাবুরাড়ী মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের দুলাল রাড়ীর ছেলে। জমি-সংক্রান্ত বিরোধের মূলে গত ১৮ জুন পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহবুবের ভোগদখলীয় জমিতে দোকানঘর নির্মাণে বাধা দেন বজলুর রশিদ বয়াতীসহ অন্য অভিযুক্তরা।

এরপর ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেন্দিগঞ্জ থানার চুনারচর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ি, কাঠের লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় অভিযুক্তরা। পরে তারা মাহবুব আলম বাবুরাড়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। মাহবুবের চিৎকার শুনে স্থানীয় লোকজন এবং স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থার অবনতি হলে মাহবুবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ২৪ জুন ভোর সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলম বাবুরাড়ীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু করে। উল্লেখ্য, এর আগে মামলার অপর আসামি জাহাঙ্গীর (৫৩) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ব্যাংকের চেকে স্বাক্ষর নেয়ার অভিযোগে দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


বরিশালে ব্যাংকের চেকে স্বাক্ষর নেয়ার অভিযোগে দুইজন আটক

বরিশালে একজন ব্যক্তিকে শারীরিকভাবে নির্যাতন করে জোরপূর্বক ব্যাংকের চেকের ওপর সাক্ষর আদায়ের অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। সম্প্রতি এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা ও শোরগোল সৃষ্টি করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ অভিযানে নেমেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, কিছু ব্যক্তি এক ব্যক্তিকে অবরুদ্ধ করে শারীরিক নির্যাতন করছে। অভিযোগ করা হয়েছে যে, এক পর্যায়ে ভুক্তভোগীর অণ্ডকোষ চেপে ধরে তাকে একটি ব্যাংকের চেকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ওই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি তোলা হয়।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, অপরাধী যে হোক না কেন, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না। তদন্ত শেষে জড়িত সবাইকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্কিত ওসি মিজানকে বরিশাল থেকে শাস্তিমূলক বদলি, জনমনে স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


বিতর্কিত ওসি মিজানকে বরিশাল থেকে শাস্তিমূলক বদলি, জনমনে স্বস্তি

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার পুলিশ বিভাগের সর্বাধিক বিতর্কিত কর্মকর্তা ওসি মিজানুর রহমানকে শাস্তিমূলকভাবে অন্যত্র বদলি করা হয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে এবং সাধারণ মানুষকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে তিনি বাণিজ্য করার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এই নীতিবিবর্জিত কর্মকর্তাকে বরিশাল কীর্তনখোলা তীরের জনপদ থেকে সরিয়ে নেওয়ায় এই অঞ্চলের সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন এবং তারা হাফ ছেড়ে বেঁচেছেন। মাঠপুলিশের একাধিক দায়িত্বশীল সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় পুলিশের চেইন অব কমান্ড কার্যত অচল হয়ে পড়বে। সেই সময়ে কোতয়ালি মডেল থানার পুলিশ ওসি মোস্তফিজুর রহমানকে সরিয়ে পদোন্নতির মাধ্যমে মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। এই পুলিশ কর্মকর্তা যোগদানের পরপরই জুলাই আন্দোলনের ঘটনায় একাধিক মামলা হয়, যার অধিকাংশে বরিশালের আওয়ামী লীগ নেতাদেরসহ সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং বিএনপি নেতাকর্মীদেরও অভিযুক্ত করা হয়েছে। সূত্র জানাচ্ছে, এই মামলাগুলো নিয়ে ওসি মিজান এবং কতিপয় সমন্বয়ক পরিচয়দানকারী যুবক মিলে বেপরোয়া চাঁদাবাজি চালাতে থাকে। অসংখ্য নিরীহ মানুষকে ফোন করে থানায় ডেকে নিয়ে তিনি ব্যাপক অর্থ হাতিয়ে নিতে সক্ষম হন।

বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিকদের বিরুদ্ধে যে মামলাগুলো গ্রেপ্তারে দেখাবেন, সেই বিষয়গুলো নিয়ে ওসি মিজান বাণিজ্য করতেন। আইনসিক্ত নয় এমন বিষয়গুলো নিয়ে থানা পুলিশের মধ্যে বিভিন্ন সময়ে নানা কানাঘুষা হলেও অপরাপর কর্মকর্তারা মুখ খোলার সাহস দেখাননি। তবে বাংলাদেশ পুলিশের উচ্চমহলসহ সরকারের দায়িত্বশীল পর্যায়ে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছিল। পরে, তাকে বদলি করে মেট্রোপলিটন বিমানবন্দর থানায় নামিয়ে দেওয়া হলে তিনি সেখানে গিয়েও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার ব্যক্তিগত নির্দেশনায় ছাত্রশক্তির মারযুক আব্দুল্লাহসহ একাধিক ব্যক্তি বিভিন্ন লোকদের মিথ্যা মামলায় জড়িয়ে অর্থ হাতিয়ে নেন। কিন্তু সেখানে তিনি শেষ পর্যন্ত আর থাকতে পারেননি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ মহলে রদবদল আসার পরপরই তার মামলা-বাণিজ্য এবং সাধারণ নিরীহ মানুষকে জিম্মি অপকৌশল প্রকাশ হয়ে পড়ে। দুদিন পূর্বে তাকে বরিশাল থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বদলি নিয়ে বরিশাল পুলিশ কোনো ব্যাখ্যা না দিলেও বিভিন্ন মাধ্যম নিশ্চিত করেছে, ওসি মিজানকে বিভিন্ন অপকর্মের অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে। অতএব, তার বদলি যে শাস্তিমূলক, তা বলার প্রয়োজন নেই। ওসি মিজানের বদলিতে স্বস্তি প্রকাশ করে কোতয়ালি মডেল থানার একাধিক বাসিন্দা জানিয়েছেন, গত দুই বছর তিনি পুলিশের পোশাক পরে বহুমুখী অপরাধ সাধন করেছেন। নিরীহ এবং ব্যবসায়ীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা লুটে নিয়েছেন। এর সাথে কজন যুবকও জড়িত ছিল, তাদের একজন হচ্ছে মারযুক আব্দুল্লাহ।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত ২ জুলাই বরিশাল আদালতে ছাত্রশক্তির নেতা মারযুক আব্দুল্লাহ যে মামলাটি করেছেন, তাতে ঘটনাস্থল ওসি মিজানের বিমানবন্দর থানার এলাকা নির্দেশ করা হয়। কোনো ধরনের ঘটনা ছাড়াই বরিশাল আদালতে মামলাটির উদ্ভব হওয়ায় তুমুল বিতর্ক তৈরির পাশাপাশি কমিশনারের রোষানলে পড়ার সম্ভাবনা জন্মে। সেই প্রেক্ষাপটে, বরিশাল পুলিশের উচ্চ মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে ওসি মিজানকে বিমানবন্দর থানা থেকে খুলনায় বদলি করা হয়। এই বিষয়টি নিয়ে জানতে পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে ফোন করা হলে তিনি বলেন, "হেডকোয়াটার্সের নির্দেশে ওসি মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, পুলিশ সদর দপ্তর তদন্ত করে ব্যবস্থাগ্রহণ করবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগৈলঝাড়ায় দুই যুবদল নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


আগৈলঝাড়ায় দুই যুবদল নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ

বরিশালের আগৈলঝাড়ায় দুই যুবদল নেতার চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই দুই নেতাকে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

শনিবার (৪ জুলাই) দেওয়া নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ সূত্রে জানা গেছে, উপজেলার যুবদল নেতা জসিম শাহ ও রিয়াজ পাইকের বিরুদ্ধে রত্নপুর ইউনিয়নের বাহেরঘাট বাজারে চাঁদাবাজির অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির নজরে আসে।

এর পর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান মুন্সী এবং সদস্যসচিব মো. সাইফুল আলম শিপন ৪ জুলাই ভিডিওটি পর্যালোচনা করে তাদের কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সাইফুল আলম শিপন বলেন, তাদের লিখিত জবাব পাওয়ার পর সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে যুবদল নেতা জসিম শাহ ও রিয়াজ পাইক সাংবাদিকদের বলেন, আমরা এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:০২ পি.এম


বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে আবুরায়হান মুহাম্মদ সালেহ নিয়োগ পেয়েছেন। রবিবার (৫ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়।

আবুরায়হান মুহাম্মদ সালেহ এতদিন পুলিশ সদর দপ্তরে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসাবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, বর্তমান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%