প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাহবুব আলম বাবুরাড়ী (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার একটি ঘটনা ঘটেছে। র্যাব প্রধান অভিযুক্ত মো. বজলুর রশিদ বয়াতী (৩৮) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া বজলুর রশিদ বয়াতী সাদেকপুর এলাকার আব্দুর রাজ্জাক বয়াতীর ছেলে। রবিবার (৫ জুলাই) দুপুরে র্যাব-৮ বরিশালের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম- সেবা) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, র্যাব-৮ এবং র্যাব-১০-এর সদর কোম্পানির সদস্যরা ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন হরিচরণ রায় সড়ক এলাকায় অভিযান চালিয়ে বজলুর রশিদ বয়াতীকে গ্রেপ্তার করেন। নিহত মাহবুব আলম বাবুরাড়ী মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের দুলাল রাড়ীর ছেলে। জমি-সংক্রান্ত বিরোধের মূলে গত ১৮ জুন পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহবুবের ভোগদখলীয় জমিতে দোকানঘর নির্মাণে বাধা দেন বজলুর রশিদ বয়াতীসহ অন্য অভিযুক্তরা।
এরপর ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেন্দিগঞ্জ থানার চুনারচর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ি, কাঠের লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় অভিযুক্তরা। পরে তারা মাহবুব আলম বাবুরাড়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। মাহবুবের চিৎকার শুনে স্থানীয় লোকজন এবং স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থার অবনতি হলে মাহবুবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ২৪ জুন ভোর সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলম বাবুরাড়ীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু করে। উল্লেখ্য, এর আগে মামলার অপর আসামি জাহাঙ্গীর (৫৩) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন