১১:৪৯ পি.এম
চাঁদপুরে দেশের ৬টি গুণী লেখক চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করলেন। শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায়, চাঁদপুর শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হলে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ কর্মসূচিতে চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি বক্তব্য রাখেন। তিনি জানান, দুই বছরের পুরস্কার একসাথে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে এনায়েত রসুল নির্বাচিত হয়েছেন। আর ২০২৬ সালে কবিতায় জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার, নাটকে মোস্তফা কামাল যাত্রাসহ চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা। তিনি বক্তৃতা দিতে গিয়ে জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি উপ-কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আশা করেন, দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদানের আয়োজন সম্পন্ন হবে। উল্লেখ করা যেতে পারে, ২০১৯ সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে আশরাফ আহমদ, নাহিদা আশরাফী, হাসান আলী, শহীদুল্লাহ ফরায়জী, মোহাম্মদ আজাদ হোসেন, হোসেন দেলওয়ার, মিল্টন খন্দকার, হাসনাত আমজাদ, গৌরাঙ্গ সাহা, রকিব লিখন, জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, পারভীন সুলতানা, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ এবং প্রত্যয় হামিদ সহ দেশের অনেক গুণিজনের হাতে এই পুরস্কার উঠেছে। এবারের অনুষ্ঠানে পার্টনার হিসেবে রয়েছে কনসেপ্ট আইএলটিএস এন্ড স্পোকেন সেন্টার চাঁদপুর এবং অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন