ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিবাহবিচ্ছেদের পর মদে আসক্ত হয়ে পড়েন যুজবেন্দ্র চাহাল


বিবাহবিচ্ছেদের পর মদে আসক্ত হয়ে পড়েন যুজবেন্দ্র চাহাল

বিবাহবিচ্ছেদের ধাক্কা, মানসিক অস্থিরতা ও উদ্বেগের কারণে ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করতে গিয়ে মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তবে, পরিবার ও বন্ধুদের সহায়তায় সেই আসক্তি কাটিয়ে এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

যুজবেন্দ্র চাহাল ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় পেরিয়ে আবারও নিজেকে গুছিয়ে নিয়েছেন। একসময় তাকে মানসিক চাপ ও প্যানিক অ্যাটাকের সঙ্গে লড়াই করতে হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, নিজের সবচেয়ে প্রিয় ক্রিকেটকেই হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল তার মনে। শেষ পর্যন্ত জীবনযাপনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন এই ভারতীয় স্পিনার।

চাহালের মতে, এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত জীবন ও ক্রিকেটীয় পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে। মানসিক পরিপক্বতা বেড়েছে এবং আবেগ নিয়ন্ত্রণেও এসেছে ভারসাম্য। গত আইপিএলে নিজের শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

চাহাল বলেন, ‘সেই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত জীবনে বিশাল পরিবর্তন এনেছে। আমার পরিপক্বতা বেড়েছে। এখন আবেগের ওপর নিয়ন্ত্রণ অনেক বেশি। গত আইপিএলে আমার শরীরকে আবার ৩০ বছর বয়সের মতো মনে হয়েছে। জিম করেছি, ফিল্ডিংয়ের অনুশীলন করেছি এবং নিয়ম মেনে প্রশিক্ষণ নিয়েছি।’

চাহালের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে আইপিএলে খেলার সময় থেকেই মদ্যপানের অভ্যাস শুরু হয় তার। তখন বয়স কম থাকায় পার্টি ও আড্ডা ছিল জীবনের অংশ। তবে সময়ের সঙ্গে সেই অভ্যাস বাড়তে থাকে। বিবাহবিচ্ছেদের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এ প্রসঙ্গে চাহাল বলেন, শুরুর দিকে আমি তরুণ ছিলাম। পার্টি হতো। ২০১১ সালে প্রথম আইপিএল খেলি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স একবার আমাকে বলেছিলেন, জীবনে ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথাটা শুনতে সহজ, কিন্তু বাস্তবে তা ধরে রাখা সহজ নয়।

বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানিয়েছেন চাহাল। একপর্যায়ে তিনি বুঝতে পারেন, এভাবে চলতে থাকলে ক্রিকেট ক্যারিয়ারই হুমকির মুখে পড়তে পারে। এরপর মদ্যপানের অভ্যাস থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

চাহাল বলেন, ‘বিবাহবিচ্ছেদের পর বিষয়গুলো বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। একসময় বুঝতে পারি, এভাবে চলতে থাকলে যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই ক্রিকেটকেই ধ্বংস করে ফেলব। তাই আমি এসবের ইতি টানার সিদ্ধান্ত নিই। এখন আমি অনেক বেশি সুখী এবং ভালো অবস্থায় আছি।’

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পাশাপাশি জনপরিচিত ব্যক্তি হওয়ায় মানুষের সমালোচনাও সামলাতে হয়েছে চাহালকে। তার মতে, পরিচিত মুখ হওয়ার কারণে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে অন্যদের মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে তাকে। এসব পরিস্থিতি মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল।

চাহাল বলেন, ‘আপনি যখন একজন জনপরিচিত ব্যক্তি, তখন আপনার জীবনে যা কিছু ঘটে, তা নিয়েই মানুষ মন্তব্য করার সুযোগ পায়। আমার খারাপ লাগত, অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয়েছে।’

মানসিক চাপ থেকে মুক্তি পেতে একপর্যায়ে সাবেক বিসিসিআই কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীর সঙ্গে কথা বলে বিরতি চেয়েছিলেন চাহাল। সেই কঠিন সময়ে অনিরুদ্ধের সহযোগিতাও পেয়েছেন বলে জানান তিনি। তবে উদ্বেগ ও প্যানিক অ্যাটাক তার জীবনে বড় প্রভাব ফেলতে শুরু করে।

আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

নিজের অভিজ্ঞতা তুলে ধরে চাহাল বলেন, ‘আমি অনিরুদ্ধ স্যারের (চৌধুরী) সঙ্গে কথা বলে বিরতি চেয়েছিলাম। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। একসময় নিজেকেই প্রশ্ন করি, আর কত দিন এই বোঝা বয়ে বেড়াব? আমার জীবনে উদ্বেগ ও প্যানিক অ্যাটাক শুরু হয়।’

প্যানিক অ্যাটাকের সময় শারীরিকভাবেও অসুস্থ বোধ করতেন এই স্পিনার। বেড়ে যেত হৃদস্পন্দন, মুখের পেশিতে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিত, এমনকি কথা বলতেও সমস্যা হতো।

চাহাল বলেন, ‘উদ্বেগের সময় হৃদস্পন্দন বেড়ে যায়। আমার ক্ষেত্রে প্যানিক অ্যাটাক হলে মুখটা কেমন যেন সংকুচিত হয়ে যেত। কথা বলতেও পারতাম না। ঠোঁট শক্ত হয়ে একদিকে টেনে যেত। ফলে মানুষ বুঝতে পারত, আমার সঙ্গে কিছু একটা সমস্যা হচ্ছে।’

ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে এখন নতুনভাবে এগিয়ে যেতে চান চাহাল। মানসিক সুস্থতা, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও ক্রিকেটের প্রতি মনোযোগ ফিরিয়ে এনে আবারও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন ভারতের এই লেগ স্পিনার।

আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোল, সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে ক্লাসিকোর আগে চাঙা রিয়াল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআইডি সংশোধনে নাগরিকদের ভোগান্তি, ১ লাখ ২৪ হাজার আবেদন ঝুলে আছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


এনআইডি সংশোধনে নাগরিকদের ভোগান্তি, ১ লাখ ২৪ হাজার আবেদন ঝুলে আছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়ায় নাগরিকেরা বছরের পর বছর ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। নাম, জন্মতারিখ এবং বাবা-মায়ের পরিচয়ে ভুল থাকার কারণে চিকিৎসা, পাসপোর্টসহ বিভিন্ন কাজে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ১ লাখ ২৪ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য অপেক্ষা করছে।

ভুক্তভোগীদের মধ্যে ৭৬ বছর বয়সী উজ্জ্বল রানী সাহা উল্লেখযোগ্য। তিনি ২০১৭ সালে আবেদন করার পরও সংশোধন না হওয়ায় সম্প্রতি লাঠিতে ভর দিয়ে নির্বাচন ভবনে গেছেন। এনআইডিতে তার জন্মতারিখ এবং নিজের ও স্বামীর নামের বানানে ভুল থাকার কারণে তিনি পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারেননি। ফলে ভারতে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষাও করাতে পারেননি।

শহিদুল ইসলামের এনআইডিতে তার নামের জায়গায় মাকসুদুর রহমান লেখা হয়েছে এবং বাবা-মায়ের নামও ভুল। তিনি ২০২৪ সালে আবেদন করার পরও সমাধান না পেয়ে চলতি বছরের জুন মাসে ইসি সচিবের কাছে আপিল করেছেন। মনির হোসেনের অভিযোগ, তার এনআইডিতে ফুফাতো ভাইয়ের নাম, পরিচয় ও বয়স যুক্ত হয়েছে। অন্যদিকে, শাকিল হোসেনের আবেদন দুবার বাতিল হয়েছে এবং তিনি ২০২৩ সাল থেকে সংশোধনের জন্য ঘুরছেন।

এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) সাইফুল ইসলাম জানিয়েছেন, অপেক্ষমাণ আবেদনের মধ্যে মহাপরিচালকের এক্তিয়ারভুক্ত ৬৯ হাজার ২৫২টি আবেদন রয়েছে। অধিকাংশ আবেদন নাম ও বয়স সংশোধন সংক্রান্ত।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জালিয়াতি করে অসৎ সুবিধা নেওয়ার আশঙ্কা থাকায় নাম ও বয়স সংশোধনে সতর্কতা অবলম্বন করা হয়।

এনআইডি মহাপরিচালক এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন, প্রতি মাসে প্রায় সাড়ে ১২ হাজার আবেদন নিষ্পত্তি করা হচ্ছে। তারা আশা করছেন, আগামী কয়েক মাসে অপেক্ষমাণ আবেদনের সংখ্যা অনেক কমে আসবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজায় দেবী দুর্গার আরাধনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


আজ মহাঅষ্টমী ও কুমারী পূজায় দেবী দুর্গার আরাধনা শুরু

আজ মহাঅষ্টমী, যা শারদীয় দুর্গোৎসবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনা, যা কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। দিনব্যাপী বিভিন্ন মন্দিরে পূজা, পুষ্পাঞ্জলি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভক্তরা।

কুমারী পূজা মহাঅষ্টমীর একটি বিশেষ আকর্ষণ। এই দিনে নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই চলছে মহাঅষ্টমীর পূজা-অর্চনা। সেখানে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। প্রচলিত রীতি অনুযায়ী, এক থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করা হয়ে থাকে।

সনাতন শাস্ত্রীয় বিশ্বাসের ভিত্তিতে, কুমারী কন্যার মধ্যে জগৎমাতার রূপ কল্পনা করে ভক্তরা শ্রদ্ধা নিবেদন করেন। নারীর মধ্যে মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে, এই বিশ্বাস থেকেই কুমারী পূজার আয়োজন করা হয়। নারীকে সম্মান জানানো এবং নারীশক্তির আরাধনা এই পূজার অন্যতম তাৎপর্য।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হলো সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুযায়ী, চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধের জন্য দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের স্মরণে এই আচার পালন করা হয়।

অষ্টমীর পূজায় ভক্তরা ফুল ও বেলপাতা হাতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। পূজা শেষে তারা কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন। এছাড়া, রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবের আবহে সনাতন ধর্মাবলম্বীরা মহাঅষ্টমীর দিনটি উদ্‌যাপন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রি-পেইড মিটারে রিচার্জের জন্য ডেসকোর জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


প্রি-পেইড মিটারে রিচার্জের জন্য ডেসকোর জরুরি নির্দেশনা

ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো) গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে যে, শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য তাদের প্রি-পেইড মিটারে যথেষ্ট পরিমাণ টাকা রিচার্জ করতে হবে। সংস্থাটি উল্লেখ করেছে যে, গ্রাহকরা যে কোনো জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে দুটি হটলাইন নম্বরও ব্যবহার করতে পারেন।

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তথ্য প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, শারদীয় দুর্গাপূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এছাড়া, গ্রাহকদের জন্য জরুরি প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে ডেসকো কর্তৃপক্ষের পক্ষ থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পাসে স্কয়ার ফুডে সেলস অফিসার পদে আবেদন ২৫ অক্টোবর শেষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


এইচএসসি পাসে স্কয়ার ফুডে সেলস অফিসার পদে আবেদন ২৫ অক্টোবর শেষ

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগের সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

চলুন, নিয়োগ বিজ্ঞপ্তিটি একনজরে দেখে নেওয়া যাক।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

এইচএসসি পাসেই চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

২ জেলায় নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, আবেদন অনলাইনে

পদের নাম: সেলস অফিসার

বিভাগ: কোল্ড চেইন বিজনেস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: অর্ডার সংগ্রহ করা এবং ডিস্ট্রিবিউটরের জনবলের মাধ্যমে তা সরবরাহ নিশ্চিত করায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের জন্য কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা ছাড়া আগ্রহীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর

কর্মস্থল: যে কোনো জায়গায়

বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%