০৬:০৮ পি.এম
বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ ঘাটিতে এ বছরে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন অর্জিত হয়েছে।
গত এক সপ্তাহ আগে হ্রদের পানি ৭৮ ফুট মিনসি লেভেলের কাছাকাছি অবস্থান করলেও মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে হ্রদের পানি ১০২ দশমিক ২৫ ফুট মিনসি লেভেল অতিক্রম করেছে। ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন ২২২ মেগাওয়াটের উপরে গিয়ে পৌঁছেছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, মঙ্গলবার সকাল ৯টায় পানির লেভেল ছিল ১০২ দশমিক ২৫ ফুট মিনসি লেভেল। কেন্দ্রের ৫টি ইউনিট থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২ শত ২২ মেগাওয়াট। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। এর পূর্বে গত বছরের নভেম্বর মাসে বিদ্যুৎ উৎপাদন ২ শত মেগাওয়াট ছাড়িয়ে গেলেও হ্রদে পানি সংকটের কারণে গত বছরের ডিসেম্বর মাস থেকে বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছিল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন