ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্যোগমন্ত্রী: আগামী অর্থবছরে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন


দুর্যোগমন্ত্রী: আগামী অর্থবছরে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু হবে, যা কারিগরি সমীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, "তিস্তা আমার জীবনসংগ্রামের একটি অংশ। তিস্তা পাড়ের সন্তান আমি। আমি চাই, তিস্তা পাড়ের এই অঞ্চলকে মহাপরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করে কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে।"

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি আরও উল্লেখ করেন, "তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিস্তা নদীকেন্দ্রিক দীর্ঘদিনের সমস্যা সমাধানের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নের সুযোগ তৈরি হবে।"

মন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে বলেন, "এর সমীক্ষা ইতোমধ্যে চলমান রয়েছে। কারিগরি ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কাজ চলছে। আশা করছি, কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। তবে সরকারের কোনো প্রকল্প একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। এর আগে ফিজিবিলিটি স্টাডি করতে হয়, এরপর ডিপিডি তৈরি হয়। পরে বিভিন্ন পর্যায়ে তা অনুমোদনের জন্য যায়। এভাবে কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হয়।"

মন্ত্রী কুড়িগ্রামকে সরকারের বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বলেন, "কুড়িগ্রাম জেলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। গতকালও আমাদের এই কুড়িগ্রামের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ বিষয়ে এসেছিলেন। আজকে আমি নিজে আসলাম।"

তিনি বলেন, "কুড়িগ্রাম থেকে সরকার কোনো আসন পায়নি বলে এ জেলা অবহেলিত থাকবে—এমন ধারণা ঠিক নয়। কুড়িগ্রাম একটি পশ্চাৎপদ জেলা। এখানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা অনেক। এ কারণে মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করছে। এর মাধ্যমে মানুষ যাতে সরকারের ওপর আস্থা রাখতে পারে, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, "১৭ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এর ফলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বিভিন্ন ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতি এখনো রয়ে গেছে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। সরকার আইনশৃঙ্খলার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে জনগণকেও এগিয়ে আসতে হবে। কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। জনগণ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।"

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা করবে বিদেশি অপারেটর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা করবে বিদেশি অপারেটর

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের সঙ্গে ১৫ বছরের খসড়া কনসেশন চুক্তির অনুমোদন প্রদান করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিসিইএর ৩১তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নৌপরিবহন মন্ত্রণালয়ের দাখিল করা প্রস্তাব অনুযায়ী, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)-এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক প্রকল্পের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এই চুক্তি সম্পাদন করবে।

এদিকে, শিল্প মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে সিসিইএ। এর আওতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসির মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাশিয়ার সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘জেএসসি শেচকিনোআজোট’ থেকে ইউরিয়া সার আমদানি করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবি সবুজায়নে ২০৫০ সালের মধ্যে নেট-জিরো কার্বন নিঃসরণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


কুবি সবুজায়নে ২০৫০ সালের মধ্যে নেট-জিরো কার্বন নিঃসরণের পরিকল্পনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একটি টেকসই ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ২০৫০ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্বন নিঃসরণ নেট-জিরোতে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বৃদ্ধি, পানি সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গতকাল ৩০ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ‘টেকসই গ্রিন ক্যাম্পাস’ শীর্ষক কর্মশালায় এসব লক্ষ্য ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান কর্মশালায় এই পরিকল্পনাগুলি তুলে ধরেন।

উপস্থাপনায় বলা হয়, নেট-জিরো লক্ষ্য অর্জনের প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ, পানি, বর্জ্য, পরিবহন ও সবুজায়নসহ বিভিন্ন খাতের বর্তমান পরিস্থিতির ভিত্তিমূল্য নির্ধারণ করা হবে। বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য প্রচলিত বাতির পরিবর্তে এলইডি স্থাপন, ভবন ও স্থাপনায় জ্বালানি নিরীক্ষা এবং পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ‘৩ই’ বা এনার্জি, ইকোনমি ও এনভায়রনমেন্ট মূল্যায়নে বছরে ৩১০ দশমিক ৭ মেগাওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এতে ২৫ বছরে ৭৫৩ দশমিক ৫ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো এবং ৩ লাখ ৩০ হাজার ৬৭৮ মার্কিন ডলার সাশ্রয়ের হিসাব দেওয়া হয়েছে।

কার্বন নিঃসরণ কমাতে বর্জ্য ব্যবস্থাপনাতেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। এর আওতায় উৎসস্থলেই জৈব, পুনর্ব্যবহারযোগ্য, অবশিষ্ট, ই-বর্জ্য ও ঝুঁকিপূর্ণ বর্জ্য আলাদা করা হবে। খাদ্য ও বাগানের বর্জ্য থেকে কম্পোস্ট তৈরি এবং কাগজ, প্লাস্টিক, ধাতু, কাচ ও ই-বর্জ্য অনুমোদিত পুনর্ব্যবহারকারীদের মাধ্যমে ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিন বছরের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পানি ব্যবহারে অপচয় কমাতে নিয়মিত লিকেজ পরীক্ষা ও মেরামত, পানির মিটার স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। সবুজায়নের অংশ হিসেবে দেশীয় ও জলবায়ু-সহনশীল প্রজাতির গাছ লাগানো, পরিপক্ব গাছ সংরক্ষণ এবং ক্যাম্পাসের জীববৈচিত্র্যের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

পরিবহন খাতে হাঁটা ও সাইকেল ব্যবহারে উৎসাহ দেওয়া, নিরাপদ হাঁটার পথ ও সাইকেল পার্কিং তৈরি, রাইড শেয়ারিং এবং পর্যায়ক্রমে কম-নিঃসরণকারী বা বৈদ্যুতিক যান ব্যবহারের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্বন ফুটপ্রিন্ট হিসাব করে বিদ্যুৎ, জেনারেটরের জ্বালানি, যানবাহন, যাতায়াত, বর্জ্য ও কেনাকাটা থেকে সৃষ্ট নিঃসরণ পরিমাপের প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম তিন মাসের মধ্যে গ্রিন ক্যাম্পাস স্টিয়ারিং কমিটি গঠন, সমন্বয়ক নিয়োগ এবং বিদ্যুৎ, পানি, বর্জ্য, পরিবহন, সবুজায়ন ও পাঠ্যক্রমের ভিত্তিমূল্য নির্ধারণ করা হবে। পরবর্তী সময়ে গ্রিন ক্যাম্পাস নীতি অনুমোদন, বর্জ্য বিন স্থাপন, পানি ও বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম, জ্বালানি নিরীক্ষা, এলইডি স্থাপন, বৃক্ষ ও জীববৈচিত্র্য জরিপ এবং পরিবেশবান্ধব পরিবহন কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

প্রথম বছরে নির্বাচিত ভবনগুলোতে ৫ থেকে ১০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানোর, ২৫ থেকে ৪০ শতাংশ প্রচলিত বাতি এলইডিতে পরিবর্তন করার, শনাক্ত হওয়া বড় পানির লিকেজের ৯০ শতাংশ মেরামত করার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্রয় ৩০ শতাংশ কমানোর এবং রোপণ করা দেশীয় গাছের অন্তত ৮০ শতাংশ টিকিয়ে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব কার্যক্রমের অগ্রগতি মাসিকভাবে পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিবছর ‘গ্রিন ক্যাম্পাস সাসটেইনেবিলিটি রিপোর্ট’ প্রকাশের প্রস্তাবও রয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

এছাড়া বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. আতিউর রহমান, অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিক, অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আহসান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফি মোহাম্মদ তোরেক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের চার এমপির অভিযোগে বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


জামায়াতের চার এমপির অভিযোগে বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে লাগেজ নিয়ে ভোগান্তির শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার জন সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করার পর কর্তৃপক্ষ বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।

সকাল বেলা মদিনা থেকে ওমরাহ যাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু অবতরণের তিন ঘণ্টা পরও অধিকাংশ যাত্রী ট্যাগযুক্ত পানির লাগেজ পাননি, যাদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্যও ছিলেন।

পরে জামায়াতের চার এমপি বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী এমপিরা হলেন- শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হুসাইন। তারা যাত্রীদের হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে লিখিত অভিযোগ দাখিল করেন।

এই ঘটনার পর বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রাথমিক তদন্তে জানা গেছে— কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে নির্ধারিত সময়ে পানি পৌঁছাতে দেরি হয়েছে। সেবার মান রক্ষা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর নির্দেশনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি জানার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনস দ্রুত ওমরাহ যাত্রীদের জমজমের পানি বিতরণের উদ্যোগ নেয়। পরবর্তীতে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্ত করে যাত্রীদের মধ্যে পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন আহমেদ উল্লেখ করেন, বিমান কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য অভ্যন্তরীণ তদারকি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার দলের পদ থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


এবার দলের পদ থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, তাকে দলের পদ থেকেও পদত্যাগ করতে বলা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমে এমপি থেকে পদত্যাগের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদিকে, বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপি থেকেও পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারবেন।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। এবার তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

পরে সরকারি দলের নীতিনির্ধারণী থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি এ বিষয়ে কোনো কারণ উল্লেখ করেনি। তবে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%