প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে লাগেজ নিয়ে ভোগান্তির শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার জন সংসদ সদস্য।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করার পর কর্তৃপক্ষ বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।
সকাল বেলা মদিনা থেকে ওমরাহ যাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু অবতরণের তিন ঘণ্টা পরও অধিকাংশ যাত্রী ট্যাগযুক্ত পানির লাগেজ পাননি, যাদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্যও ছিলেন।
পরে জামায়াতের চার এমপি বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী এমপিরা হলেন- শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হুসাইন। তারা যাত্রীদের হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে লিখিত অভিযোগ দাখিল করেন।
এই ঘটনার পর বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রাথমিক তদন্তে জানা গেছে— কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে নির্ধারিত সময়ে পানি পৌঁছাতে দেরি হয়েছে। সেবার মান রক্ষা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর নির্দেশনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি জানার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনস দ্রুত ওমরাহ যাত্রীদের জমজমের পানি বিতরণের উদ্যোগ নেয়। পরবর্তীতে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্ত করে যাত্রীদের মধ্যে পানি সরবরাহ নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মহিউদ্দিন আহমেদ উল্লেখ করেন, বিমান কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য অভ্যন্তরীণ তদারকি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন