০৩:৫৭ পি.এম
ডায়রিয়া হলে অনেকের ধারণা থাকে যে, শুধু ওআরএস খেলেই তারা সুস্থ হয়ে যাবেন। কিন্তু দ্রুত সুস্থতা অর্জনের জন্যে আরও কিছু বিষয় মেনে চলা আবশ্যক।
ডায়রিয়া হলে শুধু স্যালাইন ছাড়াও যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত-
১. পাতলা পায়খানা হওয়ার পর প্রতিবার বয়স অনুযায়ী ওআরএস পান করা প্রয়োজন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
২. তরল পানিও জরুরি। তাই প্রচুর নিরাপদ পানি ও অন্যান্য তরল পানের ওপর জোর দিন।
৩. সহজপাচ্য খাবারের তালিকায় ভাত, খিচুড়ি, কলা, আলু, স্যুপ অন্তর্ভুক্ত করুন।
৪. শিশুদের বুকের দুধ খাওয়ানো অব্যাহত রাখুন।
৫. চিকিৎসকের নির্দেশনা ছাড়া অ্যান্টিবায়োটিক বা ডায়রিয়া বন্ধের জন্য কোনো ওষুধ গ্রহণ করা উচিত নয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
৬. রক্তমিশ্রিত পায়খানা, তীব্র জ্বর, বারবার বমি অথবা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান।
ডায়রিয়ায় মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে শরীরে অতিরিক্ত পানি ও লবণের ঘাটতি। সেজন্য অবহেলা না করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন