ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ বেড়ে ১ দশমিক ২৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে


যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ বেড়ে ১ দশমিক ২৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ঋণ বৃদ্ধি পেয়ে ১ দশমিক ২৬ ট্রিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের ক্রেডিট কার্ড ঋণ ২১ বিলিয়ন ডলার বেড়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

নতুন এই ঋণের পরিমাণ গত বছরের চতুর্থ প্রান্তিকে রেকর্ড করা ১ দশমিক ২৮ ট্রিলিয়ন ডলারের সর্বোচ্চ মাত্রার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ব্যয় বৃদ্ধি ক্রেডিট কার্ড ঋণের বৃদ্ধির অন্যতম কারণ। এর পাশাপাশি, খাদ্যপণ্য ও জ্বালানির মত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বহু পরিবার দৈনন্দিন খরচ মেটাতে ক্রেডিট কার্ডের ওপর বেশি নির্ভর করছে।

এ অন্যদিকে, ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে অনিয়মও বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের মাঝামাঝি থেকে ২০২৬ সালের শুরুর দিকে ৯০ দিনের বেশি সময় ধরে বকেয়ে থাকা ক্রেডিট কার্ড ঋণের হার ৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।

নিউইয়র্ক ফেডের গবেষকরা জানান, অনেক পরিবার মাসিক আয়ের ওপর নির্ভর করে জীবন যাপন করছে। তাই হঠাৎ আর্থিক সংকট দেখা দিলে তারা ঋণের কিস্তি পরিশোধে পিছিয়ে পড়তে পারে। তবে গবেষকরা আলোচনা করেছেন যে, বর্ধিত বকেয়া ঋণের একটি অংশ নতুন করে ঋণখেলাপির পরিবর্তে পুরোনো বকেয়া ঋণের কারণে ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে গাড়ি ঋণ ও হোম ইকুইটি লাইন অব ক্রেডিটের পরিমাণ বেড়েছে, তবে শিক্ষাপ্রধান ঋণ ও মর্টগেজ ঋণের পরিমাণ কমেছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

সর্বমোট যুক্তরাষ্ট্রের পারিবারিক ঋণের পরিমাণ এখন ১৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

ঋণের খাতভিত্তিক পরিমাণ: বন্ধকী ঋণ: ১৩.১২ ট্রিলিয়ন ডলার, গাড়ির ঋণ: ১.৭১ ট্রিলিয়ন ডলার, শিক্ষার্থীদের ঋণ: ১.৬৫ ট্রিলিয়ন ডলার, ক্রেডিট কার্ডের ঋণ: ১.২৬ ট্রিলিয়ন ডলার, হোম ইক্যুইটি লাইনস অফ ক্রেডিট: ৪৫৯ বিলিয়ন ডলার।

ইতিমধ্যে, গাড়ি ঋণের পরিমাণ ১ দশমিক ৭১ ট্রিলিয়ন ডলারে পৌঁছে নতুন রেকর্ড তৈরি করেছে।

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের প্রতিবেদনটি ইকুইফ্যাক্সের ক্রেডিট রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বশীল এবং বেনামি তথ্য ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের একটি বিশেষ অভিযানে দেখা গেছে, দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে, গত ৫ বছরে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম. নাঈম হাসান শুভ। অভিযানের সময় তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে বিভিন্ন বাড়ির মালিকদের জরিমানা করা হয়। জরিমানার মধ্যে আওয়াল ভূইয়াকে ২ লাখ, রোসন আক্তারকে ৪০ হাজার, মোঃ মুসলেম মিয়াকে ১ লাখ টাকা এবং মুক্তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমারজেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযানটি চালানো হয়। অভিযানটি শুরু হয়ে ওই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, এসব বাড়ির মালিকরা দীর্ঘ বছর ধরে কোনো রকম বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে গোপনে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত প্রায় ৫ বছর ধরে তারা এই অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে সরকারকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার বিশাল ক্ষতি সাধন করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তরা আব্দুর রহমান নামের এক নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তরা আব্দুর রহমান নামের এক নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা করেছে

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তরা আব্দুর রহমান নামের এক নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৭টার দিকে, জেলা শহরের জগন্নাথপুর এলাকায় টাটা সার্ভিস সেন্টারের একটি ভবনের চত্বরে।

পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, আব্দুর রহমান সকাল থেকে ওই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যার পর তার পরিবার সদস্যরা তাকে ফোন করে পাচ্ছিলেন না।

পরে, পরিবারের সদস্যরা তার সন্ধানে যখন ওই প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তখন তারা দেখতে পান ভেতর থেকে গেইট বন্ধ ছিল। সে কারণে তারা প্রাচীর ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করার পর আব্দুর রহমানের লাশ দেখতে পান। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার স্থান থেকে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় রশি, কুড়ালসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশকিছু আলামত। নিহতের বাড়ি জেলা শহরের হাজীপাড়ায় বলে পুলিশ জানিয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের জন্য ক্রিয়েটিভ ইকোনমিতে বিশেষ নজর দিতে চায় সরকার: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


তরুণদের জন্য ক্রিয়েটিভ ইকোনমিতে বিশেষ নজর দিতে চায় সরকার: মন্ত্রী

তরুণদের জন্য ক্রিয়েটিভ ইকোনমিতে বিশেষ নজর দিতে চায় সরকার, এ কথা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী এ. জেড. এম জাহিদ।

তিনি বুধবার (১২ আগস্ট) তেজগাঁওয়ে সেভ দ্য চিলড্রেন ও ন্যাশনাল ইমুথ নেটওয়ার্কের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপনের অনুষ্ঠানে এসে এ কথা উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে তরুণদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ক্রিয়েটিভ ইকোনি গড়তে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি। এছাড়া, দেশের জনসংখ্যাকে যদি সম্পদে পরিণত করতে চাই, তাহলে সেটা হবে অনেক বড় সম্পদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নাটোরের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নাটোরের

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। হামলা চালিয়ে মারধর করা হয়েছে পেশাগত দায়িত্বে থাকা একাধিক সংবাদকর্মীকে।

মঙ্গলবার (১১) দুপুরের এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা।

কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে চরম মারমুখী অবস্থান নেন। তারা ইউএনওর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

প্রায় একই সময়ে লালপুর উপজেলায় বিএনপির নেতাকর্মীরা ইউএনও কার্যালয় ঘেরাও করেন। এক পর্যায়ে তারা ইউএনওর কক্ষে ঢুকে অশালীন আচরণ শুরু করেন।

এ সময় ঘটনা ও বিক্ষোভের তথ্যচিত্র ধারণ করতে গেলে সেখানে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম, মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলাম এবং নেক্সাস টিভির প্রতিনিধি শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে মারপিট করা হয়। হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও ও ছবি মুছে (ডিলিট) ফেলে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%