১২:৫৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তরা আব্দুর রহমান নামের এক নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৭টার দিকে, জেলা শহরের জগন্নাথপুর এলাকায় টাটা সার্ভিস সেন্টারের একটি ভবনের চত্বরে।
পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, আব্দুর রহমান সকাল থেকে ওই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যার পর তার পরিবার সদস্যরা তাকে ফোন করে পাচ্ছিলেন না।
পরে, পরিবারের সদস্যরা তার সন্ধানে যখন ওই প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তখন তারা দেখতে পান ভেতর থেকে গেইট বন্ধ ছিল। সে কারণে তারা প্রাচীর ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করার পর আব্দুর রহমানের লাশ দেখতে পান। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার স্থান থেকে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় রশি, কুড়ালসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশকিছু আলামত। নিহতের বাড়ি জেলা শহরের হাজীপাড়ায় বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন