ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এতে অবস্থিত ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের সমুদ্রবন্দরগুলি ও উপকূলীয় অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালবেলা আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক আবহাওয়া সতর্কবার্তায় এ নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে যে সব মাছ ধরার নৌকা এবং ট্রলার রয়েছে, তাদেরকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে।

বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এই লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা কম। তবে এর প্রভাবের কারণে আগামী এক থেকে দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরে বৃষ্টির প্রবণতা আবার কমে আসবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে, নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে (মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬) এই মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় মন্ত্রী এসব কথা তুলে ধরেন।

এ সময় মন্ত্রী বলেন যে, মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে বাংলাদেশ সরকারের দৃঢ় এবং অবিচল অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করার লক্ষ্যে, শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীকেন্দ্রিক ফৌজদারি বিচারব্যবস্থা প্রয়োজন।

মন্ত্রী বলেন, ‘অপরাধী চক্রের প্রতিনিয়ত পরিবর্তনশীল কৌশলের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকেও আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে।’

তিনি জানান, সদ্য প্রণীত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বাংলাদেশের প্রচেষ্টায় গুরুতর আন্তঃদেশীয় অপরাধের মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

মন্ত্রী আরো বলেন, ‘নতুন আইনটির সফল বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন আইনটি মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছে; অভিবাসী চোরাচালানকে অপরাধ হিসেবে দমন ও বিচারের জন্য একটি সমন্বিত আইনগত কাঠামো প্রতিষ্ঠা করেছে; তদন্ত ও বিচার পরিচালনার ক্ষমতা জোরদার করেছে; ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা আরও শক্তিশালী করেছে; এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সম্প্রসারিত করেছে। একই সঙ্গে আইনটিতে ভুক্তভোগীদের শাস্তি না দেয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি সমুন্নত রাখা হয়েছে, যাতে ফৌজদারি বিচার প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে তাদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়।'

মানব পাচার ও অভিবাসী চোরাচালান মোকাবিলায় আধুনিক আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বাংলাদেশের অঙ্গীকার আরও জোরদার করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে।

জাতীয় পর্যায়ের এই অবহিতকরণ অনুষ্ঠানটি আইন বাস্তবায়নের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন আইন সম্পর্কে একটি অভিন্ন ও সুস্পষ্ট ধারণা তৈরির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। এতে অংশগ্রহণকারীরা আইনটির মূল বিধান ও বাস্তবায়ন কাঠামো নিয়ে মতবিনিময় করার সুযোগ পেয়েছেন। তদন্ত থেকে বিচার নিষ্পত্তি পর্যন্ত ফৌজদারি বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে সমন্বয় জোরদার করাসহ আইনটির কার্যকর প্রয়োগের অগ্রাধিকারগুলোও আলোচনায় উঠে এসেছে।

মানব পাচার ও অভিবাসী চোরাচালান আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধের অন্যতম গুরুতর রূপ। এসব অপরাধ ঝুঁকিপূর্ণ মানুষকে শোষণ করে, আইনের শাসনকে দুর্বল করে এবং জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা এসব অপরাধ প্রতিরোধ, ভুক্তভোগী ও বেঁচে ফেরা ব্যক্তিদের সুরক্ষা, সংঘবদ্ধ অপরাধী চক্র ভেঙে দেয়া এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ধারাবাহিক জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম নতুন আইন প্রণয়নের প্রেক্ষাপট, যৌক্তিকতা এবং প্রধান বিধানসমূহ উপস্থাপন করেন। এরপর আইন বাস্তবায়নের অগ্রাধিকার এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ে একটি উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

এই আয়োজন মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে বাংলাদেশের চলমান প্রচেষ্টাকে এগিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃঢ় নেতৃত্ব ও সমন্বয়মূলক ভূমিকার প্রতিফলন ঘটিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশের বিশেষ শাখা (এসবি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিচার বিভাগ, প্রসিকিউশন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দফতর, কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিহতদের মরদেহ সংরক্ষণে বডি ব্যাগ বানাচ্ছে ভেনেজুয়েলার ফ্যাশন হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


নিহতদের মরদেহ সংরক্ষণে বডি ব্যাগ বানাচ্ছে ভেনেজুয়েলার ফ্যাশন হাউস

ভেনেজুয়েলার ফ্যাশন ব্র্যান্ড ‘বাই এফ্রেইন মোগোলিয়ন’-এর কারিগররা সাধারণত ঝালরযুক্ত হাতা এবং নান্দনিকভাবে ভাঁজ করা স্কার্টের সঙ্গে রঙিন পোশাক তৈরিতে অভ্যস্ত হয়ে আসছেন।

কিন্তু বর্তমানে তারা সেই সমস্ত কাজ বাদ দিয়ে এক বেদনাদায়ক ও কঠিন কাজে নিযুক্ত হয়েছেন। তারা দেশটিতে ভূমিকম্পে নিহত হাজার হাজার মানুষের জন্য মরদেহ রাখার ব্যাগ (বডি ব্যাগ) তৈরি করছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির মারাকাই শহরের এই কর্মশালার কর্মীরা কখনও ভাবেননি যে, তাদের এভাবে কাজ করতে হবে। গত ২৪ জুন দেশটিতে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুইটি ভূমিকম্পের পর অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো তারাও নিজেদের কাজের অগ্রাধিকার পরিবর্তন করেছেন।

ভূমিকম্পে ৪ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে, মরদেহ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বডি ব্যাগের সংকট দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে নীরব থাকতে পারেননি ডিজাইনার এফ্রেইন মোগোলিয়ন। ভূমিকম্পের এক সপ্তাহের মধ্যেই তিনি উত্তর-মধ্যাঞ্চলীয় শহর মারাকাইয়ে থাকা তার ২২ সদস্যের দলকে এই বিশেষ কাজে যুক্ত করছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে এএফপিকে ৪৪ বছর বয়সী মোগোলিয়ন জানান, ‘আমরা মূলত হতবাক হয়েছি। আমরা যা জানি এবং যা করতে পারি, তা দিয়ে কীভাবে সাহায্য করতে পারি, আর এ ক্ষেত্রে সেটা হচ্ছে সেলাইয়ের কাজ।’

সোমবারের মধ্যে মোগোলিয়নের ফ্যাশন হাউসে ১ হাজারটি বডি ব্যাগ তৈরি করা হয়েছে। এর অর্ধেক দেওয়া হয়েছে রাজধানী কারাকাসের ন্যাশনাল সার্ভিস অব মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্সেসে। বাকি অর্ধেক সরাসরি উদ্ধারকর্মী ও নিহতদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

চূড়ান্তভাবে তৈরি প্রতিটি বডি ব্যাগ ৫০০ মাইক্রন পুরু উচ্চ ঘনত্বের পলিথিন দ্বারা প্রস্তুত। এসব ব্যাগের দৈর্ঘ্য তিন মিটার এবং প্রস্থ ৯০ সেন্টিমিটার।

প্রতিটি ব্যাগের রোলে যিশুখ্রিষ্টের ‘স্যাক্রেড হার্ট’ চিত্রসহ একটি প্রার্থনা কার্ডও রাখা হয়েছে।

ফ্যাশন হাউসের সেলাই কর্মী গ্রিসমারি ভিয়েগাস জানান, ‘যখন আমাদের বলা হয়েছিল আমরা কী তৈরি করতে যাচ্ছি, তখন বাস্তবতা কঠিনভাবে আমাদের আঘাত করেছে। তবে ,একই সঙ্গে আমরা অনুভব করছি যে আমরা ভালো কিছু করছি।’

২১ বছর বয়সী ভিয়েগাস বলেন, ‘এটি এই শোকের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর একটি উপায়।’

তিনি ১৭ বছর বয়সে এই ফ্যাশন হাউসে কাজ শুরু করেন। তার আগে তার দাদি ও খালাও একই পেশায় ছিলেন। মাত্র আট বছর বয়স থেকেই সেলাইয়ের কাজ করলেও বর্তমান পরিস্থিতিতে এমন দায়িত্ব পালন করতে হবে যে, তা কখনও ভাবেননি।

ভিয়েগাস ব্যাখ্যা করেন, ‘অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সবচেয়ে কঠিন সময়ে একটি দেশ হিসেবে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’ একই সাথে তিনি আশা প্রকাশ করেন, আর যেন কোনো বডি ব্যাগের প্রয়োজন না হয়।

এদিকে জাতিসংঘ ১০ হাজার বডি ব্যাগ সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে জুন মাসে খুচরা বিক্রিতে ১ শতাংশ প্রবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


চীনে জুন মাসে খুচরা বিক্রিতে ১ শতাংশ প্রবৃদ্ধি

চলতি বছরের জুন মাসে চীনের খুচরা বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেড়েছে। বুধবার প্রকাশিত সরকারি তথ্যে এ খবর জানানো হয়েছে।

গত ২০২২ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো চীনের খুচরা বিক্রিতে বার্ষিক ভিত্তিতে প্রবৃদ্ধি দেখা গেল। আগের মাসের তুলনায় জুনে খুচরা বিক্রি বাড়ায় দেশটির নেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন। কারণ, দীর্ঘদিন ধরে দুর্বল অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড মোকাবিলা করছে চীন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী জানা গেছে, মে মাসে খুচরা বিক্রি ০ দশমিক ৬ শতাংশ কমে গিয়েছিল। সেই তুলনায় জুনের এই প্রবৃদ্ধি উল্লেখযোগ্য উন্নতি।

এদিকে জুন মাসে চীনের শিল্প উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এই প্রবৃদ্ধি ব্লুমবার্গের পূর্বাভাস দেওয়া ৪ দশমিক ৬ শতাংশের চেয়েও বেশি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডে প্রথমবার এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


নিউজিল্যান্ডে প্রথমবার এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ : নিউজিল্যান্ডে প্রথমবারের জন্য এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। বুধবার, দেশটির সরকারি কর্মকর্তারা জানান, ওয়েলিংটনের একটি সৈকতে পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এইচ৫ বার্ড ফ্লু বিশ্বব্যাপী গৃহপালিত এবং বন্য পাখিদের মধ্যে গুরুতর অসুস্থতা এবং ব্যাপক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

নিউজিল্যান্ডের জৈব নিরাপত্তা মন্ত্রী অ্যান্ড্রু হগার্ড এ বিষয়ে মন্তব্য করেছেন, ‘ওয়েলিংটনের পেটোন সৈকতে একটি বাদামি স্কুয়া সামুদ্রিক পাখি পাওয়ার পর ওই পাখিটি এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। ফলে নিউজিল্যান্ডবাসীকে সতর্ক থাকতে বলা হচ্ছে।’

তিনি আরও বলেন, বন্য পাখিদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার বা ব্যাপক সংখ্যক বন্য পাখি মারা যাওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

প্রতিবেশী অস্ট্রেলিয়া একটি দীর্ঘ সময় ধরে এইচ৫ ভাইরাসমুক্ত একমাত্র মহাদেশীয় ভূখণ্ড হিসেবে পরিচিত ছিল। তবে, গত জুন মাসে দেশটিতে প্রথমবার এই ভাইরাস শনাক্ত হয়েছে। এরপর অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ১৪টি সংক্রমণের ঘটনা জানান দিয়েছে।

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে বিপন্ন পাঁচটি পাখির প্রজাতি—কাকাপো, তাকাহে, শোর প্লোভার, ব্ল্যাক স্টিল্ট এবং অরেঞ্জ-ফ্রন্টেড প্যারাকিট—রক্ষায় প্রজননকারী পাখিদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

মানুষ বসবাস শুরু করার আগে নিউজিল্যান্ডে কোনো স্তন্যপায়ী প্রাণী ছিল না। দেশটির অনেক অনন্য পাখি প্রজাতি, যেমন কিউই, উড়তে সক্ষম নয়।

কর্তৃপক্ষ জনগণকে তিনটি বা তার অধিক অসুস্থ পাখির দল দেখতে পেলে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%