প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এতে অবস্থিত ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের সমুদ্রবন্দরগুলি ও উপকূলীয় অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালবেলা আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক আবহাওয়া সতর্কবার্তায় এ নির্দেশনা প্রদান করা হয়।
লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে যে সব মাছ ধরার নৌকা এবং ট্রলার রয়েছে, তাদেরকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে।
বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এই লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা কম। তবে এর প্রভাবের কারণে আগামী এক থেকে দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরে বৃষ্টির প্রবণতা আবার কমে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন