০১:৪৯ পি.এম
লক্ষ্মীপুরে গতির বেপরোয়া ডাম্প ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে, রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নিহত চৌধুরী রুবেল (৩০) লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন এবং তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের ফারুক হোসেন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। একটি দ্রুতগতির ডাম্প ট্রাক শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে তার অটোরিকশাটিকে চাপা দেয়। এই ঘটনায় রুবেলের হাত, পা ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না জানান, সাবেক ছাত্রদল নেতা রুবেল ডাম্প ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ গণমাধ্যমকে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি বলেন, আহত সাবেক ছাত্রদল নেতা ঢাকায় মারা গিয়েছেন বলে শুনেছি।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
তিনি আরও বলেন, এই ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন