প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মালদ্বীপের রাজধানী মালের লোনুজিয়ারা পার্কে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (২৬ জুলাই) মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষে দেশটিতে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন।
এই কর্মসূচিতে বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতীক হিসেবে মালদ্বীপ সরকারকে ১০টি গাছের চারা উপহার দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি নিজেও একটি চারা রোপণ করেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে খলিলুর রহমান বলেন, মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির সহায়তায় বাংলাদেশ সরকার ২০ হাজার চারা গাছ উপহার হিসেবে প্রদান করবে। এই উদ্যোগটি পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দুই দেশের সহযোগিতার প্রতিফলন হিসেবে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে কথা বলেন। ২০২৪ সালের (৫ জুন) দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু লোনুজিয়ারাই পার্কে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে মালদ্বীপের দুই মন্ত্রী বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা উল্লেখ করেন, এটি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক, বাস্তব সহযোগিতা এবং জলবায়ু কার্যক্রমে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত (সিওপি-২৪)-এর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু পঞ্চাশ লাখ গাছ লাগানোর প্রতিশ্রুতি ঘোষণা করেন। এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত দশ লাখেরও বেশি গাছ দেশটিতে লাগানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন