ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৪


কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৪

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি কাভার্ড ভ্যানের আঘাতে মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।

স্বজনদের তথ্য অনুযায়ী, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। শিকলবাহা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক মুন্নাও অন্তর্ভুক্ত আছেন। দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে তিন বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীদের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


চাঁদপুরে তিন বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীদের প্রতিবাদ

চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের আদালত বর্জনের পর, তাঁদের অপসারণের দাবিতে জেলা আইনজীবী সমিতি বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। সমিতির নেতারা জানিয়েছেন, দাবি না মানলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেবেন। প্রতিবাদ সভাটি রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম মেহেদী। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সেলিম আকবর, সিনিয়র আইনজীবী মো. ইব্রাহীম, এটিএম মোস্তফা কামাল, হুমায়ুন কবির প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাড. শামছুল ইসলাম মন্টু উল্লেখ করেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক পলাশ বর্ধ্বন এবং সদর সিনিয়র সহকারী সিভিল জজ শম্পা ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ দীর্ঘদিনের। গত ৯ সেপ্টেম্বর, প্রায় সাড়ে ৪০০ আইনজীবীর উপস্থিতিতে বারের জরুরি সাধারণ সভায় তাঁদের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা মেলেনি।

আইনজীবীদের অভিযোগ, সংশ্লিষ্ট বিচারকগণ আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। তবে সভায় স্পষ্ট জানানো হয় যে, এসব হুমকিতে আইনজীবীরা পিছপা হবেন না। বক্তারা বিচারক ও আইনজীবীদের মধ্যকার পেশাগত দূরত্ব ও সমন্বয়হীনতা দ্রুত আলোচনার মাধ্যমে নিরসনের তাগিদ দেন। একই সঙ্গে আদালতের কার্যক্রমে বিচারপ্রার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। প্রতিবাদ সভা শেষে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের ফেসবুক পোস্ট মুছে ফেলার অনুরোধ

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি একই সঙ্গে অনুষ্ঠানে ঘটিত কিছু ভুলত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং একটি অনাকাঙ্ক্ষিত ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে চলমান প্রতিক্রিয়া রোধে সকল পোস্ট মুছে ফেলার জন্য অনুরোধ জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া একজন শিক্ষার্থীর মজার ছলে করা একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জানান, সবার মত প্রকাশের স্বাধীনতাকে তারা সবসময় সম্মান করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট বা নেতিবাচক প্রতিক্রিয়াগুলো ডিলিট করার জন্য তিনি সবার প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, সকলের আন্তরিক সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দিতে এমন আরও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যেকোনো ত্রুটি বিচ্যুতি এড়িয়ে আরও সুন্দর ও গোছানো অনুষ্ঠান আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন এই সংসদ সদস্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আজকের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম এই সাক্ষাৎ করেন।

এই সাক্ষাৎটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি একটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার রূপ ধারণ করে। নির্ধারিত সময়ে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি অত্যন্ত স্নেহ ও আতিথেয়তার সঙ্গে দুই কৃতি নেতাকে বরণ করে নেন। সাক্ষাৎকালে দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ, স্থানীয় প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার বিষয়ে সংক্ষিপ্ত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের এই মুহূর্তে রাজনৈতিক সম্প্রীতি ও দেশের অগ্রযাত্রার একটি অনন্য প্রতিচ্ছবি ফুটে ওঠে। রাষ্ট্রপতি মহোদয় দুই নেতার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং এলাকার সাধারণ মানুষের অধিকার রক্ষায় তাঁদের নিবেদিত প্রাণ ভূমিকার প্রশংসা করেন। তিনি স্থানীয় সরকার পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় জানান, মহামান্য রাষ্ট্রপতির এই সান্নিধ্য তাঁদের কাজের স্পৃহা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে এবং গণতন্ত্রের মূল ভিত্তি মজবুত করতে তাঁরা সর্বদা সচেষ্ট থাকবেন। বঙ্গভবনের সোনালী চত্বরে সকালের এই স্নিগ্ধ সাক্ষাৎটি উপস্থিত সকলের মনে এক নতুন উদ্দীপনা ও প্রেরণার সঞ্চার করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে কৃষকরা সার না পেয়ে ডিলার পয়েন্ট ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


কালীগঞ্জে কৃষকরা সার না পেয়ে ডিলার পয়েন্ট ঘেরাও

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকরা সার না পাওয়ার কারণে ডিলার পয়েন্ট ঘেরাও করে। পরে কৃষকদের মধ্যে সার বিতরণ করার ব্যবস্থা করে কালীগঞ্জ কৃষি অফিস। এ সময় ডিলার শহিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না। রোববার সকালে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের ডিলার পয়েন্টে এই ঘটনা ঘটে। শহিদুল ইসলাম হচ্ছেন জামাল ইউনিয়নের নির্ধারিত ডিলার। তিনি ইতোমধ্যে কৃষকদের মধ্যে সার বিতরণ করেছেন, বর্তমানে সার নেই। কৃষকদের দাবি, তাদের রোববার সার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে ডিলার পয়েন্টে আসলে জানানো হয় যে শুক্রবার ও শনিবার সার বিতরণ হয়ে গেছে, তাই আর সার দেওয়া হবে না। এ সময় উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে আরো কৃষক আসলে তারা ডিলার পক্ষের সহযোগিতায় গোডাউন খুলে ৬০ বন্তা সার দেখতে পান।

ডিলার শহিদুল ইসলামের চলতি সেপ্টেম্বর মাসের জন্য ৬৪ টন সারের চাহিদা ছিল। তিনি প্রথম সপ্তাহে ৫৮ টন সার উত্তোলন করেছেন। ৫৮ টন সারে বস্তা হয় প্রায় ১ হাজার ২০০। সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা ডিলার পয়েন্টে থাকা সার বিতরণ রেজিষ্টারে দেখতে পান যে বিতরণকৃত নামের তালিকায় মাত্র ৫ শতাংশ ফোন নাম্বার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৯ জন কৃষককে ফোন করা হলে, একজন জানায় সে সার পেয়েছে, বাকি ৮ জনের ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত জামিল জানান, "আমরা যে সার আছে তা কৃষকদের মধ্যে বিতরণ করছি। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় আরো সার আনা হচ্ছে যা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া আমরা সার বিতরণের রেজিষ্টার পরীক্ষা করছি কোন অনিয়ম হয়েছে কিনা।"

চলতি আমন ধানের ভরা মৌসুমে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। ইউরিয়া সারের সাথে টিএসপি ও ডিএপি সারের জন্য কৃষকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এর আগে ৫ সেপ্টেম্বর সকালে জেলার শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকালে উপজেলার গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে আসেন স্থানীয় কৃষকরা। এ সময় ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। বর্তমানে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার বিষয়টি সামনে আসলেও জেলা কৃষি বিভাগ ও বাফার গোডাউন কর্তৃপক্ষ বলছে, জেলায় সারের যথেষ্ট মজুদ রয়েছে। প্রতিমাসের চাহিদার বিপরীতে বরাদ্দ ডিলাররা উত্তোলন করছেন। তবে কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদামতো সার মিলছে না কিন্তু বেশি দাম দিলে খোলা বাজারে সারের অভাব নেই।

ঝিনাইদহে কালীগঞ্জে অবস্থিত বাফার গোডাউনের ইনচার্জ অহিদুর রহমান, ডিলার শহিদুল ইসলাম চলতি মাসের চাহিদার ৬৪ টনের মধ্যে ৫৮ টন উত্তোলন করেছেন। সারের মজুদ ও বিতরণ সম্পর্কে তিনি জানান, "ইউরিয়া সারের মজুদ, আমদানি ও বিতরণে কোন রকমের ঘাটতি বা অনিয়ম নেই।" কালীগঞ্জের এ সার গোডাউন থেকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় ১২৬ ডিলারের মাধ্যমে ইউরিয়া সার বিতরণ করা হয়। সেপ্টেম্বর মাসে চাহিদা রয়েছে ১০ হাজার ৩৭৩ মেট্রিক টন। গত বছরের একই মাসে ইউরিয়া সারের চাহিদা ছিল ৯ হাজার ৫২১ মেট্রিক টন। অভিযুক্ত ডিলার শহিদুল ইসলাম জানান, "আমি যে সার উত্তোলন করেছিলাম তা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সারের রেজিষ্টার রয়েছে, দেখতে পারেন। চাহিদার থেকে কম সার পাওয়া গেলে আমার কি করার আছে।"

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, সংবাদ পেয়ে আমরা সেখানে দ্রুত কৃষি কর্মকর্তাদের পাঠিয়ে ব্যবস্থা নিয়েছি। উপস্থিত কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছে। আরো সার সেখানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করেন। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, "সারের কোন ঘাটতি নেই। কিছু মানুষ কৃত্রিমভাবে সংকট তৈরি করার চেষ্টা করছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%